Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
পোলট্রিখাতকে জিম্মি করে রেখেছে ১০-১২টি কোম্পানি: বিপিএ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2025, 07:50 pm
Last modified: 01 March, 2025, 07:58 pm

Related News

  • গাজায় থাকা সর্বশেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের কথা জানাল ইসরায়েল
  • গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইসরায়েলের ৬০০ সাবেক নিরাপত্তা কর্মকর্তা
  • কলোরাডোয় সমাবেশে বোমা হামলা, আহত ৮
  • জিম্মিদের মুক্তি ও গাজায় ৫ বছরের যুদ্ধবিরতি চুক্তির জন্য আগ্রহী হামাস: কর্মকর্তা 
  • ইসরায়েলি-আমেরিকান জিম্মি আলেকজান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হামাসের

পোলট্রিখাতকে জিম্মি করে রেখেছে ১০-১২টি কোম্পানি: বিপিএ

বিপিএ সভাপতি বলেছেন, মুরগির বাচ্চা উৎপাদনকারী ব্রিডার কোম্পানিগুলো প্রতি সপ্তাহে ২ কোটি এবং প্রতি মাসে ৮ কোটি বাচ্চা উৎপাদন করে। মুরগির বাচ্চা প্রতি ২০ টাকা অতিরিক্ত মুনাফা ধরা হলে— ছয় মাসে সিন্ডিকেটের পকেটে জমে প্রায় ৯৬০ কোটি টাকা!
টিবিএস রিপোর্ট
01 March, 2025, 07:50 pm
Last modified: 01 March, 2025, 07:58 pm
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি মো. সুমন হাওলাদার। ছবি: টিবিএস

প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি মো. সুমন হাওলাদার দাবি করেছেন, ব্রিডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ– এই দুটি সংগঠনের ১০ থেকে ১২টি (বৃহৎ) কোম্পানি পুরো পোলট্রিখাতকে জিম্মি করে রেখেছে।

আজ শনিবার (১ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এসময় তিনি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, এসব কোম্পানির নাম বারবার পত্রিকার শিরোনাম হলেও— সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? তাহলে কি তারা সরকারের থেকেও শক্তিশালী?

সুমন হাওলাদার বলেন, '২০২২ সালের আগস্টে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সিন্ডিকেটের অপকর্ম ফাঁস করি। এর পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদন্ত করে সিন্ডিকেটের সত্যতা খুঁজে পায় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। পরে প্রতিযোগিতা কমিশন ৮ থেকে ১০টি পোল্ট্রি কোম্পানির বিরুদ্ধে মামলা করে এবং চারটি কোম্পানিকে জরিমানা করা হয়। সবশেষ গত ২৬ ফেব্রুয়ারি আরও একটি কোম্পানিকে জরিমানা করা হয়। কিন্তু এই কোম্পানিগুলো হাইকোর্টে আপিল করে মামলা স্থগিত করিয়ে নিয়েছে। ফলে সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠেছে, এবং তারা সামান্য জরিমানা দিয়েই পার পেয়ে যাচ্ছে।"

তিনি বলেন, 'গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে সরকার ডিম ও মুরগির দাম নির্ধারণ করলে – ১৬ সেপ্টেম্বর থেকে বড় গ্রুপগুলো কৃত্রিম সংকট তৈরি করে মুরগির বাচ্চার উৎপাদন কমিয়ে দেয়। পরিকল্পিতভাবে শবে বরাত, রমজান, ঈদসহ বিভিন্ন সময়ে বাজারে সংকট তৈরি করে মুরগির বাচ্চার দাম বাড়ানো হয়।'

সুমন হাওলাদারের দাবি, প্রান্তিক খামারিদের সংগঠন হিসেবে আমরা প্রতিনিয়ত খামারিদের স্বার্থ রক্ষা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় কাজ করছি। আমাদের একমাত্র লক্ষ্য ৫০-৬০ লাখ মানুষের কর্মসংস্থান বজায় রাখা এবং পোলট্রি শিল্পের সুষ্ঠু উন্নতি নিশ্চিত করা। কিন্তু, সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপগুলি কার্যকর না হওয়ার কারণে বড় করপোরেট হাউসগুলো আমাদের মতো ছোট উদ্যোক্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তার মতে, মুরগির বাচ্চা উৎপাদনকারী ব্রিডার কোম্পানিগুলো প্রতি সপ্তাহে ২ কোটি এবং প্রতি মাসে ৮ কোটি বাচ্চা উৎপাদন করে। প্রতি বাচ্চায় ২০ টাকা অতিরিক্ত মুনাফা ধরা হলে— ছয় মাসে সিন্ডিকেটের পকেটে জমে প্রায় ৯৬০ কোটি টাকা! অন্যদিকে, প্রান্তিক খামারিরা ন্যায্যমূল্য না পেয়ে দিন দিন উৎপাদন থেকে বিচ্ছিন্ন হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে ৫০-৬০ লাখ মানুষের কর্মসংস্থান।

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) / বাজার কারসাজি / জিম্মি / বৃহৎ কোম্পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • গাজায় থাকা সর্বশেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের কথা জানাল ইসরায়েল
  • গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইসরায়েলের ৬০০ সাবেক নিরাপত্তা কর্মকর্তা
  • কলোরাডোয় সমাবেশে বোমা হামলা, আহত ৮
  • জিম্মিদের মুক্তি ও গাজায় ৫ বছরের যুদ্ধবিরতি চুক্তির জন্য আগ্রহী হামাস: কর্মকর্তা 
  • ইসরায়েলি-আমেরিকান জিম্মি আলেকজান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হামাসের

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net