Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
ট্রাম্প-মাখোঁর বন্ধুত্বপূর্ণ আলোচনা, তবে দেখা গেল ইউক্রেন নিয়ে স্পষ্ট মতপার্থক্যও

আন্তর্জাতিক

রয়টার্স
25 February, 2025, 06:05 pm
Last modified: 25 February, 2025, 06:11 pm

Related News

  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জেটচালিত ড্রোন: আকাশযুদ্ধের এক প্রাণঘাতী বিবর্তন
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ইরান ও ইয়েমেন ইস্যুতে গোপন বৈঠক করেছেন ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টারা
  • মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প

ট্রাম্প-মাখোঁর বন্ধুত্বপূর্ণ আলোচনা, তবে দেখা গেল ইউক্রেন নিয়ে স্পষ্ট মতপার্থক্যও

মাখোঁ এ সংঘাতে রাশিয়াকে ‘আগ্রাসী শক্তি’ হিসেবে অভিহিত করে বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন শান্তি লঙ্ঘন করেছেন।’
রয়টার্স
25 February, 2025, 06:05 pm
Last modified: 25 February, 2025, 06:11 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে করমর্দন করছেন। ২৪ ফেব্রুয়ারি, ২০২৫। ছবি: রয়টার্স/ব্রায়ান স্নাইডার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা হলেও, ইউক্রেন সংকট নিয়ে তাদের কিছু জায়গায় মতপার্থক্য রয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুই নেতার এক বৈঠকে রাশিয়ার সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পের প্রচেষ্টার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে।

দীর্ঘদিনের সুসম্পর্ক থাকা সত্ত্বেও বৈঠকে মাখোঁ ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতানৈক্য প্রকাশ করেন, যদিও আলোচনার পুরো সময় দুজনই হাসিখুশি ও বন্ধুত্বপূর্ণ ছিলেন।

ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'স্বৈরশাসক' বলতে অস্বীকৃতি জানালেও, গত সপ্তাহে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে 'স্বৈরশাসক' বলে উল্লেখ করেছিলেন।

অন্যদিকে, মাখোঁ এ সংঘাতে রাশিয়াকে 'আগ্রাসী শক্তি' হিসেবে অভিহিত করে বলেন, 'প্রেসিডেন্ট পুতিন শান্তি লঙ্ঘন করেছেন।'

ট্রাম্প রাশিয়া-ইউক্রেনের মধ্যে দ্রুত যুদ্ধবিরতি চেয়ে একটি চুক্তি করানোর চেষ্টা করছেন এবং প্রয়োজনে মস্কো গিয়ে পুতিনের সঙ্গে দেখা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন। তবে মাখোঁ দীর্ঘস্থায়ী সমাধানের পক্ষে, যেখানে প্রথমে যুদ্ধবিরতি এবং পরে নিরাপত্তা নিশ্চয়তার ভিত্তিতে চুক্তি হবে।

তিনি বলেন, 'আমরা দ্রুত শান্তি চাই, তিনিও (ট্রাম্প) চান। তবে দুর্বল কোনো চুক্তি নয়—এটি অবশ্যই যাচাই-বাছাই ও পর্যবেক্ষণের মাধ্যমে করতে হবে।'

দুই নেতা শান্তিচুক্তি হলে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে একমত হয়েছেন। মাখোঁ বলেন, 'তারা ফ্রন্টলাইনে থাকবে না বা কোনো লড়াইয়ে জড়াবে না, শুধু শান্তিরক্ষার দায়িত্ব পালন করবে।' ট্রাম্প জানান, তিনি মাখোঁর এই ধারণাকে সমর্থন করেন এবং রুশ প্রেসিডেন্ট পুতিনেরও এতে আপত্তি নেই।

মাসখানেক আগে ক্ষমতায় আসার পর ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা প্রথম ইউরোপীয় নেতা হলেন মাখোঁ। ট্রাম্প ও মাখোঁ দুজনেই তাদের প্রথম মেয়াদে গড়ে ওঠা পারস্পরিক সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা করছেন।

ওভাল অফিসের বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প বলেন, ইউরোপ ইউক্রেনকে দেওয়া সমস্ত সহায়তা ঋণ হিসেবে দিয়েছে। তখন মাখোঁ ট্রাম্পের হাত ধরে বলেন, 'সত্যি বলতে কী…,'—এরপর সতর্কতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ওই দাবি সংশোধন করে দেন।

ট্রাম্প জানান, ইউক্রেনের খনিজ সম্পদ ভাগাভাগির মাধ্যমে যুদ্ধকালীন অস্ত্র সরবরাহের খরচ ফেরত পাওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জেলেনস্কি এ সপ্তাহ বা পরের সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে এসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সঙ্গে এমন একটি চুক্তি করতে চায়, যাতে দেশটির খনিজ সম্পদের রাজস্বের একটি অংশ দিয়ে বাইডেন প্রশাসনের সময় দেওয়া সামরিক সহায়তার কিছুটা ফেরত আসে। তবে জেলেনস্কি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৫০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ দাবি প্রত্যাখ্যান করেছেন।

ইউক্রেন রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দেবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, 'দেখা যাক কী হয়।' তবে মাখোঁ স্পষ্ট করে জানান, যেকোনো চুক্তিতে ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ইমানুয়েল মাখোঁ / ডোনাল্ড ট্রাম্প / ইউক্রেন যুদ্ধ / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জেটচালিত ড্রোন: আকাশযুদ্ধের এক প্রাণঘাতী বিবর্তন
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ইরান ও ইয়েমেন ইস্যুতে গোপন বৈঠক করেছেন ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টারা
  • মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net