Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
গাজামুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ ফিলিস্তিন জলসীমার কাছাকাছি

আন্তর্জাতিক

আল জাজিরা
08 June, 2025, 12:05 pm
Last modified: 08 June, 2025, 12:08 pm

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিল বাংলাদেশ 
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন

গাজামুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ ফিলিস্তিন জলসীমার কাছাকাছি

তবে, ‘ম্যাডলিন’ জাহাজটিকে গাজা উপকূলে পৌঁছাতে দেবে না বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। জাহাজটি বাধা অমান্য করলে তা জব্দ এবং আরোহীদের আটক করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
আল জাজিরা
08 June, 2025, 12:05 pm
Last modified: 08 June, 2025, 12:08 pm
‘ম্যাডলিন’ জাহাজ, ছবি: টান সফি/ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন

আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ফিলিস্তিনের জলসীমায় পৌঁছাবে গাজার উদ্দেশ্যে যাত্রা করা 'ম্যাডলিন' জাহাজটি। রোববার এক ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানান জাহাজে থাকা ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।

রিমা লেখেন, '২৪ ঘণ্টার মধ্যে আমরা ফিলিস্তিনের জলসীমায় পৌঁছাব, যা অবৈধভাবে দখল ও নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।'

ইতালি থেকে ছেড়ে আসা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত 'ম্যাডলিন' জাহাজটি গাজার ক্ষুধার্ত জনগণের জন্য খাদ্য ও ত্রাণ সামগ্রী নিয়ে উপত্যকার পথে রওনা হয়েছে।

জাহাজটিতে রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গসহ ১২ জন মানবাধিকারকর্মী। গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং গাজাবাসীদের নিকট ত্রাণ সহায়তা পৌঁছে দিতে তারা এই অভিযানে অংশ নিয়েছেন।

২০০৭ সাল থেকে গাজার স্থল, নৌ ও আকাশপথ অবরোধ করে রেখেছে ইসরায়েল।

'ম্যাডলিন' গত ১ জুন ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যশিকারির নামানুসারে জাহাজটির নাম 'ম্যাডলিন' রাখা হয়েছে।

জাহাজটি মাল্টার উপকূলে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পরিচালিত আরেকটি ত্রাণবাহী জাহাজ 'কনসায়েন্স'-এ বোমা হামলার মাত্র এক মাসের মাথায় রওনা দেয় ।

গাজায় সহায়তা পাঠানোর সর্বশেষ উদ্যোগ হিসেবে 'ম্যাডলিন' যাত্রা শুরু করে। গত ২ মার্চ থেকে গাজায় পুরোপুরি ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে সেই অঞ্চলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। 

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, গাজার ২৩ লাখের বেশি বাসিন্দার মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষ চরম খাদ্যসংকটে ভুগছেন।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহাজটিতে গাজাবাসীদের জন্য জরুরি ত্রাণসামগ্রী রয়েছে। এর মধ্যে আছে—চিকিৎসা সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ (বেবি ফর্মুলা), ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ এবং শিশুদের কৃত্রিম অঙ্গ।

'ম্যাডলিন' জাহাজটি প্রায় ২,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাত দিনের মধ্যে গাজায় পৌঁছানোর কথা, যদি যাত্রাপথে কোনো বাধার মুখে না পড়ে।

তবে, ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, 'ম্যাডলিন' জাহাজটিকে গাজা উপকূলে পৌঁছাতে দেবে না বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। জাহাজটি বাধা অমান্য করলে তা জব্দ এবং আরোহীদের আটক করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

ম্যাডলিন / ফিলিস্তিন / গ্রেটা থুনবার্গ / ইসরায়েল / গাজা উপত্যকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিল বাংলাদেশ 
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net