Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
কিরগিজস্তানে ভেঙে ফেলা হলো মধ্য এশিয়ার সবচেয়ে উঁচু লেনিন ভাস্কর্য

আন্তর্জাতিক

বিবিসি
08 June, 2025, 02:50 pm
Last modified: 08 June, 2025, 03:44 pm

Related News

  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • সাইবেরিয়ার অরণ্যে এক শতাব্দী: যাদের সময় ভুলে গিয়েছিল—‘পুরোনো বিশ্বাসীরা’
  • যুদ্ধ যখন পুঁজির খেলা: লেনিন ও হবসনের চোখে সাম্রাজ্যবাদ
  • ‘ট্রোজান হর্সের পর সবচেয়ে চতুর কৌশল’: যে সোভিয়েত শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তি করেছিল
  • কয়েক দশকের তৈরি বাইডেনের ইউক্রেন বিপর্যয়

কিরগিজস্তানে ভেঙে ফেলা হলো মধ্য এশিয়ার সবচেয়ে উঁচু লেনিন ভাস্কর্য

সাম্প্রতিক বছরগুলোতে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলো তাদের জাতীয় পরিচয় পুনর্গঠনের অংশ হিসেবে রুশ প্রভাবের প্রতীকগুলো সরিয়ে নিচ্ছে। যদিও কিরগিজস্তানের দাবি, দেশটির ‘স্থাপত্য ও নান্দনিক সৌন্দর্য’ বৃদ্ধির সাধারণ প্রক্রিয়ার অংশ হিসেবেই সরানো হয়েছে লেনিন ভাস্কর্যটি।
বিবিসি
08 June, 2025, 02:50 pm
Last modified: 08 June, 2025, 03:44 pm
কিরগিজস্তানের রাজধানী বিশকেকের ওল্ড স্কয়ারে লেনিনের মূর্তি, ছবি: স্টিফেন লিওয়ি

কিরগিজস্তানে সোভিয়েত বিপ্লবী নেতা ভ্লাদিমির লেনিনের বিশালাকৃতির একটি ভাস্কর্য অপসারণ করা হয়েছে। ধারণা করা হয়, মধ্য এশিয়ার সবচেয়ে উঁচু ভাস্কর্য ছিল এটি।

সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা অবস্থায় কিরগিজস্তানের ওশ শহরে ২৩ মিটার উঁচু এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। শহরের ওপর ৫০ বছর ধরে ভর করে থাকা এই ভাস্কর্যটি চলতি সপ্তাহে চুপিচুপি অপসারণ করা হয়। 

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একটি ক্রেনের সাহায্যে সোভিয়েত ইতিহাসের অন্যতম এই কমিউনিস্ট নেতার ভাস্কর্যটিকে নিচে নামানো হয়েছে এবং এটি পিঠের ওপর উপুড় হয়ে মাটিতে পড়ে আছে।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র জাতীয় পরিচয় পুনর্নির্মাণের অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে সম্পর্কিত প্রতীকগুলো ধীরে ধীরে সরিয়ে ফেলছে।

যদিও রাজধানী বিশকেকের পর কিরগিজস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ওশ-এর সিটি হল এক বিবৃতিতে জানিয়েছে, শহরের 'স্থাপত্য ও নান্দনিক সৌন্দর্য' বৃদ্ধির লক্ষ্যে 'সাধারণ প্রক্রিয়ার' অংশ হিসেবে লেনিনের ভাস্কর্যটি সরানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার বিভিন্ন শহরেও এর আগেও লেনিনের ভাস্কর্য সরানো হয়েছে, সেই উদাহরণ অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভাস্কর্যের জায়গায় একটি পতাকাদণ্ড স্থাপন করা হবে—যেমনটি আগেও বিশকেকে একটি লেনিন ভাস্কর্য অপসারণের সময় করা হয়েছিল।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ভাস্কর্যটি সরানোর সিদ্ধান্তে কিরগিজস্তান রাশিয়াকে অসন্তুষ্ট করার ঝুঁকি নিয়েছে—বিশেষ করে যখন মাত্র এক সপ্তাহ আগে মস্কোয় সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের নতুন একটি ভাস্কর্য উন্মোচন করেছে রাশিয়া।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীনতা লাভ করে কিরগিজস্তান। তবে দেশজুড়ে এখনও সোভিয়েত ইতিহাসের নানা স্মৃতিচিহ্ন রয়ে গেছে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম 'লেনিন শৃঙ্গ' হওয়া তারই এক প্রমাণ।

Related Topics

টপ নিউজ

কিরগিজস্তান / সোভিয়েত ইউনিয়ন / ভ্লাদিমির লেনিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • সাইবেরিয়ার অরণ্যে এক শতাব্দী: যাদের সময় ভুলে গিয়েছিল—‘পুরোনো বিশ্বাসীরা’
  • যুদ্ধ যখন পুঁজির খেলা: লেনিন ও হবসনের চোখে সাম্রাজ্যবাদ
  • ‘ট্রোজান হর্সের পর সবচেয়ে চতুর কৌশল’: যে সোভিয়েত শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তি করেছিল
  • কয়েক দশকের তৈরি বাইডেনের ইউক্রেন বিপর্যয়

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net