Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কৃষকের ভাস্কর্য ভাঙচুর

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
09 February, 2025, 02:10 pm
Last modified: 09 February, 2025, 03:06 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর
  • সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: কৃষিমন্ত্রী
  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কৃষকের ভাস্কর্য ভাঙচুর

বিশ্বম্ভরপুর উপজেলার সৌন্দর্যবর্ধন, পর্যটন বিকাশ ও ঐতিহ্য তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেশ কিছু ভাস্কর্য ও স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এর অংশ হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে চালবন্দ পয়েন্টে কৃষকের ভাস্কর্যটি উদ্বোধন করা হয়।
দেবাশীষ দেবু, সিলেট
09 February, 2025, 02:10 pm
Last modified: 09 February, 2025, 03:06 pm

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ পয়েন্টে অবস্থিত কৃষকের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। উঁচু স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা এই ভাস্কর্যে বেতপাতার ছাতা মাথায় এক কৃষক দাঁড়িয়ে ছিলেন, তার হাতে কাস্তে, কাঁধে লাঠি আর পরনে ছিল লুঙ্গি—যেমন থাকেন একজন সাধারণ কৃষক। এই মোড়টির নামকরণ করা হয়েছিল 'কৃষাণ চত্বর'।

শুক্রবার রাতে একদল লোক মিছিল নিয়ে এসে ওই ভাস্কর্যটি ভেঙে ফেলে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভাঙচুরের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান বলেন, একদল বিক্ষুব্ধ লোক এটি ভেঙে ফেলেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তাই আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি।

ভাস্কর্যটি পুনর্নির্মাণ করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে। তারা সিদ্ধান্ত নেবেন।

২০২০ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নেয়ার পর মো. সাদি উর রহিম জাদিদ, বিশ্বম্ভরপুর উপজেলার সৌন্দর্যবর্ধন, পর্যটন বিকাশ ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের হয়ে বেশ কিছু ভাস্কর্য ও স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে চালবন্দ পয়েন্টে কৃষকের ভাস্কর্যটি উদ্বোধন করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রামে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে কর্মরত। তবে এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

ভাঙচুরের আগে কৃষকের ভাস্কর্য। ছবি: টিবিএস

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও তাহিরপুর উপজেলার বাসিন্দা সুলেমান আহমদ বলেন, বিশ্বম্ভরপুরের কৃষক ও বোয়ালের ভাস্কর্য, হাওর বিলাসসহ কিছু স্থাপনা এখানকার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। এগুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কৃষকের ভাস্কর্যটি ভাঙা উচিত হয়নি।

কৃষকের ভাস্কর্য ভাঙার বিষয়ে আজ রোববার রাজধানীর খামারবাড়িতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমার জানা নেই। বিষয়টি এই প্রথম শুনলাম। আমি অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসবো। আর যারা এটা করছে তারা বেকুব ছাড়া আর কিছু নয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সামনে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করা হয়। 

Related Topics

টপ নিউজ

ভাস্কর্য / কৃষক / ভাঙচুর / ম্যুরাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর
  • সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: কৃষিমন্ত্রী
  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net