Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
গ্রিনল্যান্ড নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করবে: ট্রাম্পকে ডেনমার্কের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 January, 2025, 10:25 am
Last modified: 17 January, 2025, 10:26 am

Related News

  • ইরান যুদ্ধের সবচেয়ে বড় পরাজিত পক্ষ ডোনাল্ড ট্রাম্প
  • হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের
  • হরমুজে খুব খারাপ কাজ করছে ইরান, ফি আদায় এখনই বন্ধ করা উচিত: ট্রাম্প
  • ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প

গ্রিনল্যান্ড নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করবে: ট্রাম্পকে ডেনমার্কের প্রধানমন্ত্রী

বুধবার ৪৫ মিনিটের এক ফোনালাপে ডোনাল্ড ট্রাম্পকে এ কথা বলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন।
টিবিএস ডেস্ক
17 January, 2025, 10:25 am
Last modified: 17 January, 2025, 10:26 am
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করবে। খবর বিবিসির'র।

ট্রাম্প গত সপ্তাহে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ দেখিয়ে কোপেনহেগেন ও গ্রিনল্যান্ডের রাজধানী নুক-এ আলোড়ন তুলেছিলেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল।

বুধবার (১৫ জানুয়ারি) ৪৫ মিনিটের এক ফোনালাপে ফ্রেডরিকসেন ট্রাম্পকে বলেন, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ে ডেনমার্ক নিজের দায়িত্ব বাড়াতে প্রস্তুত।

তিনি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেদের কথাও পুনর্ব্যক্ত করেন। মুটে এগেদে সম্প্রতি বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।

ট্রাম্প এ ফোনালাপের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে তিনি ২০১৯ সালের একটি জরিপ তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করেন। ওই জরিপে দেখা যায়, ৬৮ শতাংশ গ্রিনল্যান্ডবাসী ডেনমার্ক থেকে স্বাধীনতা চান।

গ্রিনল্যান্ডের স্বাধীনতা নিয়ে গণভোট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডেনমার্ক জানিয়েছে, তারা যেকোনো ফলাফলকে সম্মান করবে।

প্রথমবার প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন মেটে ফ্রেডরিকসেন এ প্রস্তাবকে "অযৌক্তিক" বলে মন্তব্য করলে ট্রাম্প হঠাৎ ডেনমার্ক সফর বাতিল করেন।

ডেনিশ সরকার জানায়, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ফ্রেডরিকসেন বলেছেন, "ডেনমার্কের কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে অবদান রাখছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য শক্তিশালী করার অভিন্ন স্বার্থ রয়েছে।"

গত সপ্তাহে ট্রাম্প ডেনমার্ককে হুমকি দিয়ে বলেছিলেন, গ্রিনল্যান্ড না ছাড়লে দেশটির ওপর উচ্চ শুল্ক আরোপ করা হবে।

এই প্রস্তাব ডেনমার্কের শিল্পপ্রধানদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার। উচ্চ শুল্ক আরোপ হলে ডেনমার্কের অর্থনীতিতে বড় প্রভাব পড়বে।

গ্রিনল্যান্ডের পার্লামেন্ট সদস্য আজা কেমনিজ বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রিনল্যান্ডবাসীর হওয়া উচিত—ফ্রেডরিকসেনের এই অবস্থানে তিনি সন্তুষ্ট।

তিনি বলেন, "প্রধানমন্ত্রীর দায়িত্বের ওপর আমার গভীর আস্থা রয়েছে। মুটে এগেদেকেও আমি ভরসা করি। আমি মনে করি, তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ।"

এ সপ্তাহের শুরুতে মুটে এগেদে জানান, তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত।

তবে বিরোধী দলীয় সংসদ সদস্য রাসমুস জারলোভ ফ্রেডরিকসেনের অবস্থানের সমালোচনা করেছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, "এটা পুরোপুরি অগ্রহণযোগ্য যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার সময় ফ্রেডরিকসেন গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের অধিকার ছেড়ে দিচ্ছেন এবং সার্বভৌম ক্ষমতা শুধু গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসনের হাতে তুলে দিচ্ছেন।"

ট্রাম্পের মন্তব্য ও তার ছেলের সাম্প্রতিক গ্রিনল্যান্ড সফর ডেনমার্কে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। "ডেনমার্কের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র" বলে যে দেশকে বারবার উল্লেখ করেছেন, সেই যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করার আশঙ্কায় ফ্রেডরিকসেন তার কথাগুলো খুব মেপে বলেছেন। তবে, তিনি গ্রিনল্যান্ডের স্বাধীনভাবে সিদ্ধান্তগ্রহণের অধিকারের ওপর জোর দিয়েছেন।

টিভি২-এর রাজনৈতিক সম্পাদক হান্স রেডার বলেছেন, ট্রাম্প ফ্রেডরিকসেনের সঙ্গে ৪৫ মিনিট ফোনালাপ করেছেন। এটা প্রমাণ করে, "গ্রিনল্যান্ড ইস্যু ট্রাম্পের মাথায় বেশ জোরালোভাবে আছে। এটি কোনো ক্ষণস্থায়ী চিন্তা নয়।"
 

Related Topics

টপ নিউজ

ডেনমার্ক / গ্রিনল্যান্ড / মেটে ফ্রেডরিকসেন / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • ইরান যুদ্ধের সবচেয়ে বড় পরাজিত পক্ষ ডোনাল্ড ট্রাম্প
  • হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের
  • হরমুজে খুব খারাপ কাজ করছে ইরান, ফি আদায় এখনই বন্ধ করা উচিত: ট্রাম্প
  • ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net