Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ইউক্রেন যুদ্ধের ইতি টানতে কয়েক মাস লাগতে পারে, স্বীকার করলেন ট্রাম্পের উপদেষ্টারা

আন্তর্জাতিক

রয়টার্স
15 January, 2025, 09:50 pm
Last modified: 15 January, 2025, 09:54 pm

Related News

  • ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ‘মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টতই উন্মাদ’: ট্রাম্পের মন্তব্যে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে
  • বাজারে কমছে ‘ট্রাম্প ট্রেড’-এর আকর্ষণ; ট্রাম্প-নির্ভর বিনিয়োগে ভাটা

ইউক্রেন যুদ্ধের ইতি টানতে কয়েক মাস লাগতে পারে, স্বীকার করলেন ট্রাম্পের উপদেষ্টারা

ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে তাঁর রাশিয়া-ইউক্রেন বিষয়ক দূত হবেন সাবেক লে. জেনারেল কিথ কেলোগ। কিছুদিন আগে তিনিও বলেছেন একই কথা।
রয়টার্স
15 January, 2025, 09:50 pm
Last modified: 15 January, 2025, 09:54 pm
প্রতীকী ছবি: টুইটার/নিউ স্টেটসম্যান

ইউক্রেন যুদ্ধের ইতি টানতে কয়েক মাস বা তার-ও বেশি সময় লাগতে পারে বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার প্রথমদিনেই একটি শান্তিচুক্তি করার প্রতিশ্রুতি দেন তিনি নির্বাচনী প্রচারের সময়ে। তবে বাস্তবতা যে আরও কঠিন সেটি এখন মানছেন তাঁর উপদেষ্টারা।

ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই সহযোগী বার্তাসংস্থা রয়টার্সের সাথে আলাপকালে এসব কথা বলেছেন। তাঁরা মনে করছেন, এই সংঘাতের ইতি টানতে কয়েক মাস লাগতে পারে। সেক্ষেত্রে ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতিকে তাঁরা নির্বাচনী প্রচারের অত্যুক্তি বলে মন্তব্য করেন। এছাড়া, ইউক্রেন যুদ্ধের অনির্দিষ্ট গতিপ্রকৃতি এবং নতুন প্রশাসন পুরোপুরি সক্ষম হতে বেশ কিছুটা সময় লাগার কারণেও এই দেরী হবে তাঁরা উল্লেখ করেন।  

ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে তাঁর রাশিয়া-ইউক্রেন বিষয়ক দূত হবেন সাবেক লে. জেনারেল কিথ কেলোগ। কিছুদিন আগে তিনিও বলেছেন একই কথা। গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে সাক্ষাৎকার দেওয়ার সময় কেলোগ বলেন, তিনি ১০০ দিনের মধ্যে এই যুদ্ধের একটি 'সমাধান' করতে চান, যা ট্রাম্পের উল্লেখ করা সময়সীমার চেয়ে অনেকটাই বেশি।

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং বর্তমানে থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞ জন হার্স্ট বলেন, এমনকী কেলোগ-ও মনে করেন ওই সময়সীমা 'খুব, খুব আশাবাদী।'

তিনি বলেন, 'এটা কার্যকর হওয়ার জন্য, ট্রাম্পকে পুতিনকে বোঝাতে হবে যে, আপোষ-বিমুখ হলে নেতিবাচক পরিণাম হবে।'

গত বছরের ৫ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের কয়েক মাস আগে থেকে ট্রাম্প অন্তত ডজনখানেক বার উল্লেখ করেছেন যে, তিনি হোয়াইট হাইসে প্রবেশ করার দিনই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি শান্তিচুক্তি হবে, এমনকী তাঁর আগেও হতে পারে। তবে গত অক্টোবরে এই বয়ান কিছুটা পরিবর্তন করে বলেন, এটা 'খুব দ্রুতই' হবে।

তবে নির্বাচিত হওয়ার পর থেকে এই ভাষ্য থেকে আরও পিছু হটছেন ট্রাম্প। মাঝমধ্যেই তিনি বলছেন, তিনি এই 'সংঘাতের' সমাধান করবেন, তবে সুনির্দিষ্ট সময়সীমা আর উল্লেখ করছেন না। অবশ্য ট্রাম্প স্বীকার করেছেন যে, গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকরের চেয়েউ কঠিন হবে ইউক্রেন যুদ্ধের ইতি টানা। 

গত বছরের ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে গাজায় যুদ্ধবিরতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি মনে করি, রাশিয়া-ইউক্রেন পরিস্থিতিই হবে বেশি জটিল। আমার কাছে এটা বেশি কঠিন মনে হয়।

তাছাড়া, শান্তিচুক্তির বিষয়ে রাশিয়াও মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। মস্কো ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানালেও — ট্রাম্পের উপদেষ্টাদের দেওয়া কিছু পরামর্শকে অকার্যকর বলে নাকচ করে দিয়েছে। 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / শান্তি চুক্তি / ডোনাল্ড ট্রাম্প / উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ‘মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টতই উন্মাদ’: ট্রাম্পের মন্তব্যে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে
  • বাজারে কমছে ‘ট্রাম্প ট্রেড’-এর আকর্ষণ; ট্রাম্প-নির্ভর বিনিয়োগে ভাটা

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net