Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
বাজারে কমছে ‘ট্রাম্প ট্রেড’-এর আকর্ষণ; ট্রাম্প-নির্ভর বিনিয়োগে ভাটা

আন্তর্জাতিক

দি ইকোনমিস্ট
08 April, 2026, 04:25 pm
Last modified: 08 April, 2026, 04:33 pm

Related News

  • পাকিস্তানে সরাসরি আলোচনার প্রথম পর্ব শেষ, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় করতে সম্মত যুক্তরাষ্ট্র
  • যুদ্ধবিরতি আলোচনা শুরুর মাঝেই ট্রাম্প বললেন, ‘বড় হার হারছে’ ইরান
  • শুধু এপ্রিলেই ৮টি, যুদ্ধে মোট ২৪টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের
  • ভঙ্গুর একটি যুদ্ধবিরতি ধরে রাখতে বাধা: বহু পক্ষ, বহু ক্ষোভের জটিল বাস্তবতা

বাজারে কমছে ‘ট্রাম্প ট্রেড’-এর আকর্ষণ; ট্রাম্প-নির্ভর বিনিয়োগে ভাটা

বড় ধাক্কা খেয়েছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (ডিজেটি)। ট্রুথ সোশ্যাল পরিচালনাকারী এই প্রতিষ্ঠানটির শেয়ারদর ২০২৪ সালের নির্বাচনের আগেই সর্বোচ্চে পৌঁছায়। বর্তমানে তা ওই অবস্থান থেকে প্রায় ৮০ শতাংশ কমে গেছে। ট্রাম্প নিজেই একটি ট্রাস্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রধান শেয়ারহোল্ডার।
দি ইকোনমিস্ট
08 April, 2026, 04:25 pm
Last modified: 08 April, 2026, 04:33 pm
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রশ্ন উঠেছে— ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সময় কখন ছিল? আর কখন থেকেই তিনি কার্যত 'লেম ডাক' প্রেসিডেন্টে পরিণত হতে শুরু করেন।

গত ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্ত, যা যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের আরেকটি জটিল সংঘাতে জড়িয়ে ফেলে এবং জ্বালানির দাম বাড়িয়ে দেয়—এটাই কি সেই মুহূর্ত? নাকি তার আগের সপ্তাহে সুপ্রিম কোর্ট যখন তার অনেক শুল্কনীতিকে অসাংবিধানিক ঘোষণা করে, তখন? 

নাকি তারও এক মাস আগে ফেডারেল রিজার্ভের প্রকাশ্য সমালোচনার কারণে কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে চলা অপরাধ তদন্ত দুর্বল হয়ে পড়ে, তখন?

শেয়ারবাজার কিন্তু আরও আগের সময়ের দিকে ইঙ্গিত করছে। বিনিয়োগকারীরা জো বাইডেনের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর তুলনায় যেসব কোম্পানিকে ট্রাম্পের প্রেসিডেন্সি থেকে লাভবান হবে বলে মনে করেছিলেন, সেগুলোর শেয়ারের দাম ২০২৫ সালের মাঝামাঝি সর্বোচ্চে পৌঁছায়।

বর্তমানে 'লং ট্রাম্প, শর্ট বাইডেন' ধরনের বিনিয়োগ পোর্টফোলিও তার শীর্ষ অবস্থান থেকে প্রায় ২০ শতাংশ নিচে নেমে গেছে। অর্থাৎ, ২০২৪ সালের নভেম্বরে নির্বাচনের সময়ের অবস্থার কাছাকাছি নেমে গেছে।

ট্রাম্পের নির্বাচনি প্রচারণার বড় কিছু বিষয়কে ঘিরে গড়ে ওঠা বিনিয়োগগুলো তুলনামূলক ভালো করছে। যেমন—ন্যাটোর ওপর চাপ সৃষ্টি, যা ইউরোপীয় অস্ত্র প্রস্তুতকারকদের লাভবান করেছে, কিংবা জীবাশ্ম জ্বালানির প্রতি তার সমর্থন।

গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং ইরানবিরোধী অভিযানে মিত্রদের অনীহা নিয়ে তার অসন্তোষ ইউরোপের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করছে। ইরান যুদ্ধ তেলের দাম বাড়িয়েছে, ফলে মার্কিন তেল কোম্পানিগুলোর মুনাফাও বেড়েছে।

আরও কিছু 'ট্রাম্প ট্রেড' ভালো ফল দিয়েছে। যেমন- ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের মতো 'ট্রাম্প ট্রেড'ও ভালো ফল দিয়েছে। এগুলো পুনরায় বেসরকারিকরণের সম্ভাবনা নিয়ে গুঞ্জন ওঠার পর মর্টগেজ বাজারে তারল্য জোগানো এই প্রতিষ্ঠানগুলোর শেয়ারদর বেড়ে যায়।

২০০৭-০৯ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর থেকে এগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্প-সমর্থক হেজ ফান্ড ধনকুবের বিল অ্যাকম্যান সম্প্রতি এগুলোকে 'অত্যন্ত সস্তা' এবং 'সেরা অসম সুযোগ' বলে উল্লেখ করেছেন। যদিও শীর্ষ থেকে কিছুটা কমেছে, তবুও ২০২৪ সালের নভেম্বরের তুলনায় শেয়ারদর অনেক বেশি।

তবে যেখানে নীতিগত অবস্থান অস্পষ্ট, সেখানে প্রত্যাশিত লাভ কম। এর একটি উদাহরণ শুল্কনীতি, যা তার অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান হাতিয়ার। বিদেশি প্রতিযোগিতা কমলেও দেশীয় মার্কিন উৎপাদনকারীরা উল্লেখযোগ্যভাবে লাভবান হতে পারেনি। এর একটি কারণ ট্রাম্পের শুল্ক নির্ধারণে অস্থিরতা।

কখনো কখনো বিনিয়োগকারীরা নীতির দিক থেকে ঠিক থাকলেও, লাভবান কারা হবে তা অনুমান করতে ভুল করেন। যেমন—বেসরকারি কারাগার পরিচালনাকারী প্রতিষ্ঠান জিও গ্রুপ ও কোরসিভিক। ট্রাম্পের প্রতিশ্রুত ব্যাপক অভিবাসী বহিষ্কার কার্যক্রম থেকে তারা বড় মুনাফা করবে বলে ধারণা করা হয়েছিল।

প্রশাসন এখনও লাখো অবৈধ অভিবাসী বহিষ্কারের লক্ষ্যে অটল এবং এ কাজে বিপুল অর্থ ব্যয় করছে। তবে এই অর্থের বড় অংশ সরাসরি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টসহ সরকারি সংস্থাগুলোর কাছে যাচ্ছে। বেসরকারি খাতে যে অংশ যাচ্ছে, তা বাজারের প্রত্যাশার তুলনায় অনেক কম।

'ট্রাম্প ট্রেড'-এ ক্ষতির তালিকা বড় হচ্ছে।

ট্রাম্প নির্বাচিত হওয়ার পর কয়েক মাসে ডানপন্থী সামাজিক যোগাযোগমাধ্যম রাম্বল-এর বাজারমূল্য দ্বিগুণের বেশি বেড়েছিল। এখন তা আবার ২০২৪ সালের নির্বাচনের আগের অবস্থায় ফিরে এসেছে।

আরও বড় ধাক্কা খেয়েছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (ডিজেটি)। ট্রুথ সোশ্যাল পরিচালনাকারী এই প্রতিষ্ঠানটির শেয়ারদর ২০২৪ সালের নির্বাচনের আগেই সর্বোচ্চে পৌঁছায়। বর্তমানে তা ওই অবস্থান থেকে প্রায় ৮০ শতাংশ কমে গেছে। ট্রাম্প নিজেই একটি ট্রাস্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রধান শেয়ারহোল্ডার।

তবে সবচেয়ে বড় 'ট্রাম্প ট্রেড' শেয়ারবাজারে নয়, বরং বন্ডবাজারে। বিনিয়োগকারীরা ধারণা করেছিলেন, ট্রাম্পের নীতিতে মার্কিন ট্রেজারি বন্ডের দাম কমবে এবং ফলন (ইয়িল্ড) বাড়বে। বাজেট ঘাটতি বৃদ্ধি, অর্থনীতির উত্তাপ বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতায় হস্তক্ষেপ—এই তিনটি সম্ভাবনার ওপর ভিত্তি করে এমন প্রত্যাশা তৈরি হয়। নির্বাচনের আগে ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন ০.৫ শতাংশ পয়েন্ট বেড়ে যায়।

ক্ষমতায় এসে ট্রাম্প এই তিনটি ক্ষেত্রেই প্রত্যাশা পূরণের চেষ্টা করেছেন। প্রথম ক্ষেত্রে তার সাফল্য উল্লেখযোগ্য, দ্বিতীয় ক্ষেত্রে মিশ্র এবং তৃতীয় ক্ষেত্রে দুর্বল। ফলে ট্রেজারি বন্ডের বিপরীতে অবস্থান নেওয়া বিনিয়োগকারীরা প্রত্যাশা অনুযায়ী লাভ পাননি।

তবে ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ায় মূল্যস্ফীতির প্রত্যাশা বেড়েছে। এর ফলে ২০২৪ সালের নভেম্বরের পর থেকে ৩০ বছর মেয়াদি বন্ডের ফলন ০.৪ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

ট্রাম্পকে অনেক ক্ষেত্রে অপ্রত্যাশিত মনে হলেও, একটি ক্ষেত্রে তিনি যেন পূর্বানুমানযোগ্য—মার্কিন সরকারি ঋণের মূল্য কমানোর ক্ষেত্রে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ট্রাম্প-নির্ভর বিনিয়োগ / মধ্যবর্তী নির্বাচন / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • পাকিস্তানে সরাসরি আলোচনার প্রথম পর্ব শেষ, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় করতে সম্মত যুক্তরাষ্ট্র
  • যুদ্ধবিরতি আলোচনা শুরুর মাঝেই ট্রাম্প বললেন, ‘বড় হার হারছে’ ইরান
  • শুধু এপ্রিলেই ৮টি, যুদ্ধে মোট ২৪টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের
  • ভঙ্গুর একটি যুদ্ধবিরতি ধরে রাখতে বাধা: বহু পক্ষ, বহু ক্ষোভের জটিল বাস্তবতা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net