Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
সিলেটে শেখ হাসিনার পক্ষে মিছিল, ২ ছাত্রলীগ নেতা আটক

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
19 November, 2024, 01:15 pm
Last modified: 19 November, 2024, 01:17 pm

Related News

  • সিলেটে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, বিপাকে ব্যবসায়ী-চাকরিজীবীরা
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • সিলেটে বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার 
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • সিলেটে মুখোমুখি দুই বাস সংঘর্ষ: নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা সর্বোচ্চ ৩ লাখ

সিলেটে শেখ হাসিনার পক্ষে মিছিল, ২ ছাত্রলীগ নেতা আটক

সোমবার (১৮ নভেম্বর) মধ্যরাতে মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়
সিলেট প্রতিনিধি
19 November, 2024, 01:15 pm
Last modified: 19 November, 2024, 01:17 pm
ছবি: সংগৃহীত

সিলেট নগরে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে র‌্যাব-৯।

সোমবার (১৮ নভেম্বর) মধ্যরাতে মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও সাংগঠনিক সম্পাদক দেবনাথ।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ নভেম্বর (সোমবার) সকালে সিলেট শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও তার একজন সহযোগীকে ১৮ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটের সময় কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

এর আগে, সোমবার সকাল ৭টার দিকে নগরের দরগাহ গেট এলাকায়  'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে ঝটিকা মিছিল করে ১৫/২০ জনের একদল তরুণ। মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে স্লোগান দেওয়া হয়। এছাড়া, ছাত্র বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। মিছিলকারী প্রায় সকলের মুখেই মাস্ক পরিহিত ছিল।

মিছিলের ব্যানারে লেখা ছিলো- 'সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি', 'অবৈধ আইসিটি কোর্ট জনগন মানে না', 'গণহত্যাকারী খুনি ইউনুসের ফাঁসি চাই'। ব্যানারের একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও অন্য পাশে শেখ হাসিনার ছবি ছিল। এছাড়া  'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' শ্লোগানও লেখা ছিল ব্যানারে।
 

Related Topics

টপ নিউজ

ছাত্রলীগ / আওয়ামী লীগ / ছাত্রলীগের মিছিল / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • সিলেটে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, বিপাকে ব্যবসায়ী-চাকরিজীবীরা
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • সিলেটে বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার 
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • সিলেটে মুখোমুখি দুই বাস সংঘর্ষ: নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা সর্বোচ্চ ৩ লাখ

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net