Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার আরও ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2020, 11:35 am
Last modified: 06 October, 2020, 11:37 am

Related News

  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
  • আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই: শফিকুর রহমান
  • শুধু ভোট দিলেই চলবে না, আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান
  • লক্ষ্মীপুর ও নোয়াখালীর ১০ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, সরেননি বিএনপির বিদ্রোহীরা
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর

নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার আরও ২

সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী। ওই নারীকে নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 October, 2020, 11:35 am
Last modified: 06 October, 2020, 11:37 am

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়িতে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যসহ আরও দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী। ওই নারীকে নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন পূর্ব একলাশপুর গ্রামের নোয়াব আলী বেপারী বাড়ির লোকমান হোসেনের ছেলে সাজু (২১) এবং জয়কৃষ্ণপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মোজাম্মেল হোসেন সোহাগ (৪৮)। সোহাগ একলাশপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সোমবার রাতে সাজুকে ঢাকার শাহবাগ থেকে এবং সোহাগকে তার বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানা পুলিশ। 

জবানবন্দিতে নির্যাতনের শিকার ওই নারী অভিযোগ করেন, তিনি নির্যাতনের ঘটনাটি ঘটার সাত থেকে আটদিন পর ইউপি সদস্যের বাড়িতে গিয়ে জানান। ইউপি সদস্য তাকে ঘটনাটি চেপে যেতে বলেন। 

জবানবন্দিতে তিনি আরও জানান, তিনি এক ছেলে ও এক মেয়েসহ দুই সন্তানের জননী। স্বামী তাকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে তিনি বাবার বাড়িতে থাকতেন। দীর্ঘদিন স্বামীর সঙ্গে তার কোনও যোগাযোগ ছিল না। গত ২ সেপ্টেম্বর নির্যাতনের ঘটনার আরো এক মাস আগে তার মেয়ের বিয়ে হয়। মেয়ে তাকে অনুরোধ করে তারা যেন স্বামী-স্ত্রী দুইজনে বিরোধ মিটমাট করে একসাথে থাকেন। তিনি মেয়ের অনুরোধে স্বামীর সাথে যোগাযোগ করেন বিরোধ মীমাংসার জন্য।

ওই দিন (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে তার স্বামী তাদের বাড়িতে আসেন। এর একপর্যায়ে রাত ৯টার দিকে দেলোয়ার বাহিনীর সদস্যরা সংঘবদ্ধ হয়ে আকস্মিকভাবে তাদের উপর হামলা চালায়। একসময় হামলাকারীরা তার স্বামীকে বেঁধে রেখে ঘরের মধ্যে তাকে বিবস্ত্র করে বেদম মারধরসহ শারীরিক নির্যাতন করে। এসময় দুইজন পুরো ঘটনাটি মোবাইলের মাধ্যমে ভিডিও চিত্রধারণ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। 

প্রসঙ্গত, রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটনার ৩২দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে, তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। এঘটনায় টনক নড়ে স্থানীয় প্রশাসনের।

ঘটনার পর থেকে গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগিরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছু দিন অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তার পুরো পরিবারকে বসত বাড়ি ছাড়তে বাধ্য করলে পুরো ঘটনা দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে। পরে ঘটনা জানাজানি হলে পুলিশ ও র্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী-সহ এ পর্যন্ত ৬ অভিযুক্তকে আটক করেছে। 

Related Topics

টপ নিউজ

নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন / নোয়াখালী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
  • আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই: শফিকুর রহমান
  • শুধু ভোট দিলেই চলবে না, আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান
  • লক্ষ্মীপুর ও নোয়াখালীর ১০ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, সরেননি বিএনপির বিদ্রোহীরা
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net