Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
মাঠে ফিরছেন মাশরাফি

খেলা

শান্ত মাহমুদ
06 October, 2020, 11:05 am
Last modified: 06 October, 2020, 11:27 am

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

মাঠে ফিরছেন মাশরাফি

করোনামুক্ত হতে মাশরাফির সময় লেগে যায় ২১ দিন। এ ছাড়া তার বাবা-মা, স্ত্রী, ছোটভাইসহ পরিবারের আরও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে কঠিন সময় পার করা ওয়ানডের সফলতম এই অধিনায়ক ক্রিকেটে মনই দিতে পারেননি।
শান্ত মাহমুদ
06 October, 2020, 11:05 am
Last modified: 06 October, 2020, 11:27 am

আরও একটি বছর পেরিয়ে গেল। ৩৭- এ পা দিলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। দিনভর ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মাশরাফি। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা তাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। 

এমন সময়ে মাশরাফির মাঠে ফেরার ব্যাপারটিও চাউর হয়েছে। যদিও চিরচেনা মাঠে ফেরার ইচ্ছা থাকলেও করোনাকালীন নিয়মের কারণে সহসাই ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না তার। 

জাতীয় দল, 'এ' দল ও হাই পারফরম্যান্স দল (এইচপি) নিয়ে আগামী ১১ অক্টোবর থেকে ৫০ ওভারের একটি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর ক্রিকেটাররা প্রতিযোগিতার আমেজের ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকলেও মাশরাফির এই অপেক্ষাটা নেই। 

এই টুর্নামেন্টে তিনি খেলবেন না বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন। এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে মাশরাফির সঙ্গে যোগাযোগ করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মিনহাজুল আবেদীন নান্নুকে মাশরাফি তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

ওয়ানডে টুর্নমেন্টে খেলা না হলেও বিসিবির পরিকল্পনায় থাকা কর্পোরেট টি-টোয়েন্টি দিয়ে মাঠের লড়াইয়ে ফিরতে চান মাশরাফি। এ জন্য নিজেকে প্রস্তুত করতে কয়েকদিনের মধ্যে অনুশীলন শুরু করবেন তিনি। ৪-৫ দিন ঢাকার বাইরে থাকবেন তিনি। ঢাকা ফিরে আগামী ১০-১১ অক্টোবর থেকে মিরপুরে অনুশীলন শুরু করতে পারেন তিনি। 

এরআগে বিসিবির সঙ্গে যোগাযোগ করে মাঠে অনুশীলনের ব্যবস্থা করে নিতে হবে মাশরাফিকে। কারণ বর্তমানে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে অনুশীলন করছেন ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের ২৬ জন। করোনামুক্ত হলেও পর্যবেক্ষণে থাকায় ক্যাম্পে নেই আবু জায়েদ রাহি। মাশরাফি জৈব সুরক্ষা বলয়ের অংশ না হওয়ায় তাকে আলাদাভাবে অনুশীলন করতে হবে। এ কারণে আগে বিসিবির সঙ্গে যোগাযোগ করে অনুশীলনের বিষয়ে নিশ্চিত হতে হবে তাকে। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'দীর্ঘদিন ক্রিকেট থেকে বাইরে ছিলাম। বাসায় টুকটাক ফিটনেস নিয়ে কাজ করা হয়েছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে হলে অনুশীলন করে তারপর নিজেকে প্রস্তুত করতে হবে। আগামী কয়েকদিন ঢাকার বাইরে থাকব। ঢাকায় ফিরে বিসিবির সঙ্গে যোগাযোগ করে ৪-৫ দিনের মধ্যে অনুশীলন শুরু করব।'

ওয়ানডে টুর্নামেন্টটিতে না খেলার বিষয়ে মাশরাফি বলেন, 'এতোদিনের বিরতির পর তো হুট করেই ম্যাচ খেলা সম্ভব নয়। আমি খেলব কিনা সেটা জানতে নান্নু ভাই আমাকে ফোন করেছিলেন। আমি জানিয়েছি প্রস্তুতি, কোয়ারেন্টিনসহ আরও অনেক বিষয় আছে, যে কারণে খেলা সম্ভব হবে না। করোনাকালে বিসিবির গাইডলাইন আছে, যা সবাইকে মানতে হবে।'

'সামনে কর্পোরেট লিগ আছে, জাতীয় লিগ আছে; এসব টুর্নামেন্ট দিয়ে শুরু করা যাবে। আগে ফিটনেস নিয়ে কাজ করতে হবে। এরপর বোলিং অনুশীলন। এসব করতে মাস খানেক সময় পাওয়া যাবে। নিজেকে প্রস্তুত করে তারপর খেলার কথা ভাবতে হবে।'

আগামী নভেম্বরে কর্পোরেট টি-টোয়েন্টি আয়োজন করার কথা ভাবছে বিসিবি। ইতোমধ্যে স্পন্সরের খোঁজ করতে শুরু করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী এক মাস অনুশীলনে সময় দেবেন মাশরাফি।

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন মাশরাফি। ওই সিরিজেই ওয়ানডের অধিনায়কত্ব ছাড়েন তিনি। এরপর কোনো ধরণের ম্যাচ খেলা হয়নি তার। বলা যায় গত ৮ মাস ধরে ক্রিকেট থেকে বিচ্ছিন্নই ছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। মাঝে করোনাভাইরাসের সঙ্গে লড়তে হয়েছে তাকে। পরিবারের প্রথম সদস্য হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। 

করোনামুক্ত হতে তার সময় লেগে যায় ২১ দিন। এ ছাড়া তার বাবা-মা, স্ত্রী, ছোটভাইসহ পরিবারের আরও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে কঠিন সময় পার করা মাশরাফি ক্রিকেটে মনই দিতে পারেননি। গত ১৯ জুলাই থেকে একক অনুশীলন শুরু হলেও মাশরাফি তাতে যুক্ত হননি। আবার বিসিবি থেকেও মাশরাফির তেমন খোঁজ-খবর নেওয়া হয়নি। 

অনেক দেন-দরবারের পরও আলোর মুখ দেখেনি বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। কোয়ারেন্টিনের সময়সীমা ও স্বাস্থ্য বিধির জটিলতায় স্থগিত হয়ে গেছে সিরিজটি। জানুয়ারির আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সূচি নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই ঘরোয়া ক্রিকেট শুরুর তোরজোর চালিয়ে যাচ্ছে। 

করোনাভাইরাসের প্রকোপে থেমে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা জাতীয় ক্রিকেট লিগ বা বাংলাদেশ ক্রিকেট লিগ সহসাই শুরু হচ্ছে না। বিসিবির ভাবনায় তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট। নাম চূড়ান্ত না হওয়া এই টুর্নামেন্টটি আগামী ১১ অক্টোবর মাঠে গড়াতে পারে। আজ মঙ্গলবার দল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

একটু একটু করে ক্রিকেটে ফেরার পরিকল্পনা বিসিবির। স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারদের নিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়েছে। প্রথমটি ২ ও ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। বাকি ম্যাচটি ৫ অক্টোবর মিরপুর স্টেডিয়ামে শুরু হয়েছে। এরপর তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। 

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / সাবেক অধিনায়ক / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net