Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রা পরিস্থিতি ভালো হওয়ায় এলসি শোধে বিলম্ব না করার নির্দেশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
13 November, 2024, 08:35 am
Last modified: 13 November, 2024, 08:36 am

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • ব্যাংকে তারল্য বাড়ায় ১০ শতাংশের নিচে নামল ট্রেজারি বিলের সুদের হার
  • গভর্নর পদে ব্যবসায়ী, ‘সরকার কি সত্যিই ব্যাংকখাত সংস্কারে আন্তরিক’? –প্রশ্ন সেলিম রায়হানের
  • ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড
  • ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৫০ মাসের সর্বোচ্চ, ফিরেছে দুই অংকের ঘরে

ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রা পরিস্থিতি ভালো হওয়ায় এলসি শোধে বিলম্ব না করার নির্দেশ

মঙ্গলবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে
টিবিএস রিপোর্ট
13 November, 2024, 08:35 am
Last modified: 13 November, 2024, 08:36 am
ইলাস্ট্রেশন: টিবিএস

বর্তমানে দেশের ব্যাংকগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডলার সংগ্রহ থাকায় ব্যাংকগুলো যথাসময়ে এলসি (লেটার অফ ক্রেডিট/ঋণপত্র) পরিশোধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। তাতে বলা হয়, কোনো ব্যাংকের দেরি করে অর্থ পরশোধের মত কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ সময়মত এলসির বিল পরিশোধ না করায় দেশের ব্যাংকগুলোর সঙ্গে বিদেশের ব্যাংকগুলোর সম্পর্ক খারাপ হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, বর্তমানে অনেক ব্যাংক বৈদেশিক মুদ্রার শর্ট পজিশন থেকে বর্তমানে লং পজিশনে রয়েছে। অর্থাৎ, ডলার সরবরাহ বেড়েছে। তারপরও কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে, অনেক ব্যাংকের কাছে ডলার থাকার পরও তারা ফরেন পেমেন্টগুলোতে বিলম্ব করছে। 

মূলত এ কারণেই নির্দেশনাটি দেওয়া হয়েছে।

একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যাংকের বৈদেশিক মুদ্রা সম্পদ এবং এর দায়গুলোর মধ্যকার পার্থক্যকে ওই ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ নেট ওপেন পজিশন (এনওপি) বলে। 

লং এনওপি হলো, যখন ব্যাংকের দায়ের তুলনায় বৈদেশিক মুদ্রা সম্পদ বেশি থাকে;  আর যখন সম্পদের তুলনায় দায় বেশি হয়, তখন সেই পরিস্থিতিকে বলা হয় শর্ট এনওপি।

অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর গেল তিন মাসে অক্টোবর পর্যন্ত ব্যাংকিং খাতে রেমিট্যান্স এসেছে  ৭.০৩ বিলিয়ন ডলার। এ সময়ে মূলত আমদানি এলসি খোলার চাপ কম থাকায় ব্যাংকগুলোতে পর্যাপ্ত পরিমাণ ডলার রিজার্ভ হওয়ার সুযোগ পেয়েছে।

ফলে গতকালের সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক যথাসময়ে এলসি নিষ্পত্তির বিষয়টি জোর দিয়েছে। 

আমদানি পেমেন্ট বিলম্ব করলে এলসি রেস্ট্রিকশন করে দেওয়া হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনো ব্যাংক যেন ডলার ধরে রেখে মার্কেতে কারসাজি না করে। কোনো ব্যাংকের আমদানির বিল পরিশোধে দেরি হলে কেন্দ্রীয় ব্যাংক ওই ব্যাংকের আমদানি এলসি খোলায় রেস্ট্রিকশন দিতে পারে।

সোমবার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে সভায় ব্যাংকগুলোকে এমন কথা বলা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। 

সভায় সোনালী, রূপালী অগ্রণী, জনতা, ব্র্যাক, সিটি, ঢাকা, ডাচ বাংলা, ইস্টার্ন, পূবালীসহ মোট ১৭টি ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন। 
 
Related Topics

টপ নিউজ

এলসি ওপেনিং / ব্যাংকখাত / এলসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • ব্যাংকে তারল্য বাড়ায় ১০ শতাংশের নিচে নামল ট্রেজারি বিলের সুদের হার
  • গভর্নর পদে ব্যবসায়ী, ‘সরকার কি সত্যিই ব্যাংকখাত সংস্কারে আন্তরিক’? –প্রশ্ন সেলিম রায়হানের
  • ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড
  • ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৫০ মাসের সর্বোচ্চ, ফিরেছে দুই অংকের ঘরে

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net