Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 March, 2026, 10:00 pm
Last modified: 23 March, 2026, 10:02 pm

Related News

  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • ইরানে নতুন করে হামলা চালাতে বিলম্ব করব, ‘সম্ভবত আগামী সপ্তাহের শুরু পর্যন্ত’: ট্রাম্প
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

হামলাকারীরা ‘নারায়ে তকবির, আল্লাহু আকবর’ এবং ‘ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান’—এমন নানা ধর্মীয় স্লোগান দিয়ে প্যান্ডেলে প্রবেশ করে।
টিবিএস রিপোর্ট
23 March, 2026, 10:00 pm
Last modified: 23 March, 2026, 10:02 pm
ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি বাউল গানের আসরে 'নারায়ে তকবির' স্লোগান দিয়ে স্থানীয় একদল লোক হামলা চালিয়েছে বলে জানা জানা গেছে।

রোববার (২২ মার্চ) রাতে উপজেলার শ্রীপুর গ্রামে এই হামলার ফলে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা 'নারায়ে তকবির' স্লোগান দিয়ে মঞ্চ ও বাদ্যযন্ত্র ভাঙচুর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ইবরাই শাহ মাজারকে কেন্দ্র করে প্রতি বছরই নিয়মিতভাবে বাউল গানের আসর বসে। দীর্ঘদিনের এই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রোববার ছিল অনুষ্ঠানের একটি অংশ। রাত চলাকালে হঠাৎ করেই শতাধিক ব্যক্তি সংঘবদ্ধ হয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালায়।

হামলাকারীরা 'নারায়ে তকবির, আল্লাহু আকবর' এবং 'ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান'—এমন নানা ধর্মীয় স্লোগান দিয়ে প্যান্ডেলে প্রবেশ করে। তারা মঞ্চে উঠে এলোপাতাড়ি ভাঙচুর চালায় এবং বাউল শিল্পীদের ব্যবহৃত বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত করে।

আকস্মিক এই হামলায় আতঙ্কিত হয়ে আয়োজক ও মাজারের ভক্তরা দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ভাঙচুর শেষে হামলাকারীরা একটি মিছিল নিয়ে এলাকা ত্যাগ করে বলে জানা গেছে।

হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে তার ভাষ্যমতে, ঘটনাটি সরাসরি মাজারে নয়, বরং মাজার থেকে কিছুটা দূরে ভক্তদের তৈরি একটি প্যান্ডেলে ঘটেছে।

ওসি আরও জানান, রাতে লাউড স্পিকারে গান-বাজনা করার ফলে স্থানীয় বাসিন্দাদের সমস্যা হচ্ছিল, যে কারণে তারা গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি দাবি করেন।

হামলাকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি জানান, সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
 
Related Topics

টপ নিউজ

সিলেট / মাজারে হামলা / বাউল / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • ইরানে নতুন করে হামলা চালাতে বিলম্ব করব, ‘সম্ভবত আগামী সপ্তাহের শুরু পর্যন্ত’: ট্রাম্প
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net