Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের ২ ঘণ্টা করে কর্মবিরতি

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
27 August, 2026, 02:25 pm
Last modified: 27 August, 2026, 02:27 pm

Related News

  • সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩
  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশে দিলেন যে বিএনপি নেতা, তার জিম্মাতেই ছাড়া হলো পাথর ব্যবসায়ীকে
  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক
  • সিলেটে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
  • সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের ২ ঘণ্টা করে কর্মবিরতি

বর্তমানে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি ১৮৭ টাকা।
দেবাশীষ দেবু, সিলেট
27 August, 2026, 02:25 pm
Last modified: 27 August, 2026, 02:27 pm
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ চার দফা দাবিতে সিলেটের ২৩টি চা বাগানের শ্রমিকরা প্রতিদিন ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন।

গত বুধবার (২৬ আগস্ট) শুরু হওয়া এ কর্মবিরতি আজ বৃহস্পতিবারও (২৭ আগস্ট) অব্যাহত ছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা।

চা শ্রমিকদের অন্য দুই দাবি হলো—২০২৩ সালে প্রণীত গেজেট বাতিল এবং তাদের ভূমি অধিকার নিশ্চিত করা।

মালনীছড়া চা বাগানের শ্রমিক ও চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক বলেন, 'বর্তমানে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। আজকের দিনে এই মজুরি দিয়ে কোনোভাবেই একটি পরিবার দুবেলা দুমুঠো খেয়ে চলতে পারে না।'

তিনি বলেন, 'তাই দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিসহ চার দফা দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।'

বুরজান চা বাগানের শ্রমিক সাইদুল রহমান সোহেল বলেন, 'দীর্ঘদিন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন না হওয়ায় অনেক বাগানে ভারপ্রাপ্তদের দিয়ে কমিটি পরিচালিত হচ্ছে। এতে শ্রমিকদের অধিকার আদায়ে কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত প্রদানের দাবি আমাদের।'

প্রায় এক মাস ধরে চার দফা দাবি আদায়ে আন্দোলন করছেন চা শ্রমিকরা। কর্মসূচির ধারাবাহিকতায় বুধবার থেকে সিলেট ভ্যালির প্রতিটি বাগানে প্রতিদিন ২ ঘণ্টা করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন তারা।

এর আগে গত ৯ আগস্ট চার দফা দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন চা শ্রমিকরা।

সেদিন দাবি বাস্তবায়নে উদ্যোগ নিতে প্রশাসনকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছিলেন শ্রমিকরা। এ সময়ের মধ্যে সরকার উদ্যোগী না হলে সিলেটের ২৩টি বাগানের শ্রমিকরা কঠোর কর্মসূচি ঘোষণা করেছিলেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি আদায় না হওয়ায় ২ ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন বলে জানান তারা।

উল্লেখ্য, বুধবার থেকে শুরু হওয়া চা শ্রমিকদের কর্মবিরতি প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলছে। মালনীছড়া, লাক্কাতুরা, বুরজান, খাদিমসহ সিলেট ভ্যালির সব চা বাগানেই কর্মবিরতি পালন করা হচ্ছে।

লাক্কাতুরা চা বাগানের শ্রমিক রঘু দাস বলেন, 'এখন আমরা প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হলে টানা কর্মবিরতি শুরু হবে।'

এ বিষয়ে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, 'শ্রমিকদের স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাদের চার দফা দাবির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। নির্বাচনটি আয়োজন প্রক্রিয়াধীন রয়েছে।'

তিনি বলেন, 'নির্বাচনের জন্য অর্থ মন্ত্রণালয় ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিগগিরই নির্বাচনের আয়োজন করবে।'

এদিকে, গত ১৪ আগস্ট দাবি নিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন চা শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতারা।

সাক্ষাৎকালে চা শ্রমিক নেতারা শ্রমিকের অধিকার, ভূমি ও জীবনমান উন্নয়নসংক্রান্ত আট দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর হাতে তুলে দেন।

এ সময় মন্ত্রী আরিফুল হক জানান, চা বাগানগুলোর বাস্তবতা সরেজমিনে খতিয়ে দেখতে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হবে। ওই দলের প্রতিবেদনের ভিত্তিতে সরকার সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে।

Related Topics

টপ নিউজ

চা শ্রমিক / কর্মবিরতি / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: টিবিএস
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • শক্তি ঔষধালয়।
    ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
    দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

Related News

  • সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩
  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশে দিলেন যে বিএনপি নেতা, তার জিম্মাতেই ছাড়া হলো পাথর ব্যবসায়ীকে
  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক
  • সিলেটে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
  • সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

4
শক্তি ঔষধালয়।
ফিচার

১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

6
কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net