Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সারাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2026, 07:15 pm
Last modified: 24 August, 2026, 07:20 pm

Related News

  • সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • সিলেটে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’
  • কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পাঁচ বাংলাদেশির ৪ জন একই পরিবারের
  • গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সকালে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী এক কিশোরী নিহত হন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হন।
টিবিএস রিপোর্ট
24 August, 2026, 07:15 pm
Last modified: 24 August, 2026, 07:20 pm
প্রতীকী ছবি

সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে সিলেট-তামাবালি মহাসড়কে দুটি দুর্ঘটনায় দুজন ও সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে একজন মারা যান।

সোমবার (২৪ আগস্ট) সকাল ও দুপুরে সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের শান্তিগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।

সকালে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী এক কিশোরী নিহত হন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হন। উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডসের মেইন গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নুসরাত জাহান তাসনিম (১৫) ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। আহতরা হলেন মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তারা সবাই ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা যাত্রাবাড়ী থেকে মোহাম্মদ আলীর বোন ও ভাগনিদের নিয়ে সিলেটে বেড়াতে আসেন। সোমবার সকালে তারা সিএনজিচালিত অটোরিকশা যোগে জাফলংয়ের উদ্দেশে রওনা দেন। চিকনাগুল গ্যাস ফিল্ডসের মেইন গেইট এলাকায় পৌঁছালে সিলেটগামী গেইটলক বাস সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই নুসরাত নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগমকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে, দুপুর ১টার দিকে একই মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হাসান মিয়া গুলাল (৩৫) নামে এক যুবক নিহত হন। তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান মিয়া গুলাল গোয়াইনঘাট উপজেলার হাতিপাড়া গ্রামের ছয়ফুল্লার ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসান মিয়া মোটরসাইকেল নিয়ে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। তামাবিল হাইওয়ে থানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে সিলেটের দিকে আসা একটি হাইড্রলিক ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসান মিয়া গুলালকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
পৃথক দুর্ঘটনায় দুজন নিহতের তথ্য নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, 'নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবকাহনগুলো আটক করা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'

এছাড়া সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত উজ্জ্বল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের বাসিন্দা। 

সোমবার সকাল ৯টার দিকে ডাবর-জগন্নাথপুর মহাসড়কের সিচনী পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে মৌলভীবাজারের উদ্দেশে যাচ্ছিলেন উজ্জ্বল। পথে সিচনী ব্রিজ পার হয়ে কালাপুল সংলগ্ন মহাসড়কে বিকট শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দুর্ঘটনায় তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত যুবকের মোটরসাইকেলটি দুর্ঘটনাস্থলের সামান্য দূরে পড়ে ছিল।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার মুহূর্তে ঢাকা থেকে সুনামগঞ্জগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাসকে দ্রুতগতিতে চলে যেতে দেখা যায়। তবে গতি বেশি থাকায় বাসের নম্বর উদ্ধার করা সম্ভব হয়নি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। কোন গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

সিলেট / সড়ক দুর্ঘটনা / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • সিলেটে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’
  • কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পাঁচ বাংলাদেশির ৪ জন একই পরিবারের
  • গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net