Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭,৯৬৩ শিশুর মৃত্যু, মোটরসাইকেলে সবচেয়ে বেশি প্রাণহানি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2026, 12:40 pm
Last modified: 21 October, 2026, 06:44 pm

Related News

  • দায়িত্ব পালনের সময় গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২
  • বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪
  • নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
  • সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭,৯৬৩ শিশুর মৃত্যু, মোটরসাইকেলে সবচেয়ে বেশি প্রাণহানি

টিবিএস রিপোর্ট
21 October, 2026, 12:40 pm
Last modified: 21 October, 2026, 06:44 pm
ছবি: বাসস

গত সাত বছরে সড়ক দুর্ঘটনায় দেশে মোট ৭ হাজার ৯৬৩ জন শিশু নিহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৯৫৮ শিশু (৩৭.১৪ শতাংশ)  নিহত হয়েছে মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে। এ ছাড়া পথচারী হিসেবে ২ হাজার ৮১২ (৩৫.৩১ শতাংশ) এবং বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে ২ হাজার ১৯৩ (২৭.৫৩ শতাংশ) শিশু মারা গেছে। 

২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) 'রোড সেফটি ফাউন্ডেশন' এই পরিসংখ্যান প্রকাশ করেছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পথচারী হিসেবে নিহত শিশুদের ক্ষেত্রে যানবাহনের ধরন বিশ্লেষণে দেখা গেছে, সিএনজি, অটোরিকশা ও নছিমন-ভটভটির মতো থ্রি-হুইলারের ধাক্কায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে, যার সংখ্যা ১ হাজার ২৭১ জন (৪৫.১৯ শতাংশ)। এছাড়া বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপের মতো ভারী যানবাহনের চাপায় ১ হাজার ১২৬ জন (৪০.০৪ শতাংশ), প্রাইভেটকার, মাইক্রোবাস ও জিপের ধাক্কায় ৩১৭ জন (১১.২৭ শতাংশ) এবং মোটরসাইকেলের ধাক্কায় ৯৮ জন (৩.৪৮ শতাংশ) শিশু প্রাণ হারিয়েছে।

সড়কের ধরন অনুযায়ী, গ্রামীণ সড়কেই সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে। এই সাত বছরে গ্রামীণ সড়কে ২ হাজার ৭১৩ জন (৩৪.০৭ শতাংশ), আঞ্চলিক সড়কে ২ হাজার ৮২ জন (২৬.১৪ শতাংশ), মহাসড়কে ১ হাজার ৯৭৪ জন (২৪.৭৮ শতাংশ) এবং শহরের সড়কে ১ হাজার ১৯৪ জন (১৫ শতাংশ) শিশুর মৃত্যু হয়েছে।

বয়সভিত্তিক হিসাবে, ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরী নিহতের সংখ্যা সবচেয়ে বেশি—৩ হাজার ৫৪৭ জন (৪৪.৫৪ শতাংশ)। এছাড়া ৬ থেকে ১২ বছর বয়সী ২ হাজার ৮৮৪ জন (৩৬.২১ শতাংশ) এবং শূন্য থেকে ৫ বছর বয়সী ১ হাজার ৫৩২ জন (১৯.২৩ শতাংশ) শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, শিশু মৃত্যুর এই ভয়াবহ চিত্র তৈরির পেছনে দায়ী দেশের শিশুবান্ধব সড়ক ও পরিবহন ব্যবস্থার অভাব, শিশুদের সচেতনতার অভাব এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তার প্রশিক্ষণ না দেওয়া। এছাড়া অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালক, আহত শিশুদের সঠিক চিকিৎসার সংকট এবং চিকিৎসার ব্যয় বহনে পরিবারের আর্থিক অসচ্ছলতাকেও দায়ী করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ শিশু শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে অথবা বসতবাড়ির আশপাশের সড়কে খেলার সময় দুর্ঘটনার শিকার হয়েছে। বিশেষ করে গ্রামীণ সড়কগুলো বসতবাড়িঘেঁষা হওয়ায় এবং সেখানে কোনো নিয়ম-কানুন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে। এই অব্যবস্থাপনার কারণে নীরবে শিশুরা নিহত ও পঙ্গু হচ্ছে, যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
 

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / রোড সেফটি ফাউন্ডেশন / শিশুমৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ছবি: এএফপি
    নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
    বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

Related News

  • দায়িত্ব পালনের সময় গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২
  • বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪
  • নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
  • সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
অর্থনীতি

বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net