Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 March, 2026, 10:40 am
Last modified: 24 March, 2026, 06:50 pm

Related News

  • ১৯ লাখ টাকা ছিনতাই ও কুপিয়ে জখমের মামলায় জামায়াত এমপির ভাগ্নে কারাগারে
  • রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় জড়িত আসামিরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিবি
  • রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৩
  • শতকোটি টাকা পাচারের মামলায় নতুন করে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ
  • আদাবরে তালিকাভুক্ত ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী।
টিবিএস রিপোর্ট
24 March, 2026, 10:40 am
Last modified: 24 March, 2026, 06:50 pm

এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক রায়হানুর রহমান মাসুদ চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।  আসামিপক্ষের আইনজীবী শাহীন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে তার জামিনের আবেদন নাকচ করে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসভবন থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার সকালে ডিএমপির ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বর্তমানে প্রায় পাঁচটি মামলা রয়েছে। অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের নেতৃত্বেই এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে রাজনৈতিক পটপরিবর্তনের সময় অত্যন্ত প্রভাবশালী ও আলোচিত ব্যক্তি ছিলেন। তৎকালীন সময়ে তিনি সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক-এগারো পরবর্তী পরিস্থিতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পরবর্তীতে তাকে 'গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির' সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই কমিটির অধীনেই সে সময় প্রভাবশালী রাজনীতিকদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়েছিল। দায়িত্ব পালনকালে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান।

২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিন দফায় তার চাকরির মেয়াদ বাড়িয়েছিল।

সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর মাসুদ উদ্দিন চৌধুরী সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি ঢাকায় রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

এক-এগারো

২০০৬ সালের শেষ দিকে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর রাজনৈতিক অচলাবস্থায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলোর আন্দোলন তীব্র আকার ধারণ করে। আন্দোলনরত দলগুলো জাতীয় নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

এ অবস্থায় সারাদেশে সহিংসতা ও সংঘাত ছড়িয়ে পড়লেও ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে পরিস্থিতির আপাত অবসান ঘটে। একই দিনে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং ২২ জানুয়ারির নির্ধারিত জাতীয় নির্বাচন বাতিল করা হয়।

এই ঘটনাপ্রবাহের সূচনা দিনটি 'ওয়ান ইলেভেন' বা 'এক-এগারো' নামে পরিচিতি পায়। 

পরবর্তীতে ২০০৭ সালের ১১ জানুয়ারির জরুরি অবস্থা জারি এবং ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনে ভূমিকা রাখা সেনা কর্মকর্তাদের মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন অন্যতম।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও সে সময় গ্রেপ্তার করে দুর্নীতির মামলা দেওয়া হয়েছিল।

Related Topics

টপ নিউজ

মাসুদ উদ্দিন চৌধুরী / এক-এগারো / সাবেক সংসদ সদস্য / গ্রেপ্তার / সাবেক সেনা কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • ১৯ লাখ টাকা ছিনতাই ও কুপিয়ে জখমের মামলায় জামায়াত এমপির ভাগ্নে কারাগারে
  • রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় জড়িত আসামিরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিবি
  • রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৩
  • শতকোটি টাকা পাচারের মামলায় নতুন করে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ
  • আদাবরে তালিকাভুক্ত ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net