Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৫০ মাসের সর্বোচ্চ, ফিরেছে দুই অংকের ঘরে

অর্থনীতি

এ.এস.এম. সাদ
10 February, 2026, 11:00 pm
Last modified: 11 February, 2026, 04:22 pm

Related News

  • ব্যাংকে তারল্য বাড়ায় ১০ শতাংশের নিচে নামল ট্রেজারি বিলের সুদের হার
  • গভর্নর পদে ব্যবসায়ী, ‘সরকার কি সত্যিই ব্যাংকখাত সংস্কারে আন্তরিক’? –প্রশ্ন সেলিম রায়হানের
  • বেসরকারি খাতের ঋণ-প্রবৃদ্ধি কমতির দিকেই
  • দেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটি রেখে বাকিগুলো একীভূত করার পরিকল্পনা রয়েছে: গভর্নর
  • রেমিট্যান্সে ভর করে ২০ মাসের মধ্যে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি সর্বোচ্চ

ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৫০ মাসের সর্বোচ্চ, ফিরেছে দুই অংকের ঘরে

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংক আমানতের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৩ হাজার কোটি টাকার বেশি। আর ২০২৪ সালের ডিসেম্বর শেষে এর পরিমাণ ছিল ১৭ লাখ ৭৬ হাজার কোটি টাকা।
এ.এস.এম. সাদ
10 February, 2026, 11:00 pm
Last modified: 11 February, 2026, 04:22 pm
প্রতীকী ছবি।

৫০ মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধি হয়েছে সর্বোচ্চ। ২০২৫ সালের ডিসেম্বর মাস শেষে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ১০ শতাংশ। মূলত শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও আমানতের সুদের হার বৃদ্ধির কারণেই তা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংক আমানতের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৩ হাজার কোটি টাকার বেশি। আর ২০২৪ সালের ডিসেম্বর শেষে এর পরিমাণ ছিল ১৭ লাখ ৭৬ হাজার কোটি টাকা।

বেশ কয়েকটি ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব হার বেড়ে যাওয়া, কাঙ্ক্ষিত রপ্তানি আয় না আসা, বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি শ্লথ থাকার সত্ত্বেও—-মূলত রেমিট্যান্স প্রবাহ বেশি থাকার কারণে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি বেড়েছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান টিবিএসকে বলেন, "রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি বেড়েছে। কারণ বেকারত্বের হার বেড়ে যাওয়া ও মানুষের আয় না বাড়ার পরেও—আমানতের পরিমাণ বাড়ছে।"

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন বলেন,  "বিনিয়োগের নিরাপদ জায়গা হিসেবে ব্যাংকে আস্থা রয়েছে সাধারণ মানুষের। তাছাড়া রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে আসলে তা টাকাতে কনভার্ট হয়। তখন ব্যাংক আমানতের পরিমাণও বাড়ে। তাছাড়া ব্যাংক আমানতের সুদের হারও আগের চেয়ে বেড়েছে।"

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ডিসেম্বর মাস শেষে রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ। আর ২০২৪ সালের ডিসেম্বরে এসেছিল ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।

২০২৪ সাল ক্ষমতার পটপরিবর্তনের পর ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ বাড়তে শুরু করে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, ২০২৪ সালের মাঝামাঝি সময় ৯-৬ সুদের নীতি থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে ব্যাংক আমানত ও ঋণের সুদের হার বাড়তে থাকে। আগের নীতিতে ব্যাংকে আমানত রাখলে আমানতকারীরা তার বিপরীতে সুদ কম পেতেন। তবে সেই নীতি থেকে কেন্দ্রীয় ব্যাংক সরে আসায় ব্যাংকে আমানত রাখা আরও আকর্ষণীয় হয়েছে।

বেসরকারি একটি ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, বর্তমানে ৯ থেকে সাড়ে ৯ শতাংশ পর্যন্ত আমানতের সুদের হার দিচ্ছে ব্যাংকগুলো, যা মূল্যস্ফীতির চেয়ে বেশি রয়েছে। একইসময়ে ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার আগের চেয়ে কমেছে। এজন্য ব্যক্তি থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান ব্যাংক আমানত রাখছে।

২০২১ সালের সেপ্টেম্বরে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ২৬ শতাংশ। এরপর ক্রমাগতভাবেই ব্যাংক আমানতের প্রবৃদ্ধি কমেছিল। এর মধ্যে টানা ১৭ মাস ব্যাংক আমানতের প্রবৃদ্ধি এক অংকের ঘরে থেকে ২০২৫ সালের আগস্টে দুই অংকে দাঁড়ায়।  

Related Topics

টপ নিউজ

ব্যাংকখাত / আমানত প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ব্যাংকে তারল্য বাড়ায় ১০ শতাংশের নিচে নামল ট্রেজারি বিলের সুদের হার
  • গভর্নর পদে ব্যবসায়ী, ‘সরকার কি সত্যিই ব্যাংকখাত সংস্কারে আন্তরিক’? –প্রশ্ন সেলিম রায়হানের
  • বেসরকারি খাতের ঋণ-প্রবৃদ্ধি কমতির দিকেই
  • দেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটি রেখে বাকিগুলো একীভূত করার পরিকল্পনা রয়েছে: গভর্নর
  • রেমিট্যান্সে ভর করে ২০ মাসের মধ্যে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি সর্বোচ্চ

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net