Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
রেমিট্যান্সে ভর করে ২০ মাসের মধ্যে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি সর্বোচ্চ

অর্থনীতি

এ.এস.এম. সাদ
12 January, 2026, 09:35 am
Last modified: 12 January, 2026, 09:39 am

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • জানুয়ারিতে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০.৪৫%
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ
  • মধ্যপ্রাচ্যে প্রবাসীরা কাজ করতে পারলে রেমিট্যান্স প্রবাহ ঠিক থাকবে: বিএবি চেয়ারম্যান
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার শঙ্কা প্রবাসীকল্যাণ মন্ত্রীর

রেমিট্যান্সে ভর করে ২০ মাসের মধ্যে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি সর্বোচ্চ

বাংলাদেশ ব্যাংকের রোববার প্রকাশিত আমানত সংক্রান্ত তথ্যে দেখা যায়, ২০২৫ সালের নভেম্বর শেষে ব্যাংক আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার কোটি টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১৭ লাখ ৬২ হাজার কোটি টাকা।
এ.এস.এম. সাদ
12 January, 2026, 09:35 am
Last modified: 12 January, 2026, 09:39 am
ইনফোগ্রাফ: টিবিএস

২০ মাসের মধ্যে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি সর্বোচ্চ হয়েছে। ২০২৫ সালের নভেম্বর মাস শেষে এ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০ দশমিক ৮০ শতাংশ। অভ্যন্তরীণ অর্থনীতি এখনো কিছুটা স্থবির থাকলেও রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণেই মূলত এই প্রবৃদ্ধি এসেছে।

বাংলাদেশ ব্যাংকের রোববার প্রকাশিত আমানত সংক্রান্ত তথ্যে দেখা যায়, ২০২৫ সালের নভেম্বর শেষে ব্যাংক আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার কোটি টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১৭ লাখ ৬২ হাজার কোটি টাকা।

এর আগের মাস অক্টোবর শেষে আমানত প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৬২ শতাংশ। সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০ শতাংশ ছাড়িয়েছিল, সে সময় তা ছিল ১০ দশমিক ৪৩ শতাংশ।

রেমিট্যান্সই প্রধান চালিকাশক্তি

অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মতে, মূলত রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণেই ব্যাংক আমানতের প্রবৃদ্ধি বেড়েছে। সাধারণত অভ্যন্তরীণ অর্থনীতির গতি ও বৈদেশিক মুদ্রা আয় বাড়লে ব্যাংক আমানত বাড়ে। তবে ২০২৪ সালের নভেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও অভ্যন্তরীণ অর্থনীতিতে তেমন ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যায়নি। মূল্যস্ফীতির তুলনায় মানুষের আয়ে বড় কোনো পরিবর্তন হয়নি। এ কারণেই ব্যাংক আমানতের প্রবৃদ্ধি বাড়ার প্রধান কারণ হিসেবে রেমিট্যান্সকেই দেখছেন তারা।

বিশ্বব্যাংকের সাবেক লিড অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, 'আমানত প্রবৃদ্ধি বাড়াতে সবচেয়ে বেশি অবদান রেখেছে রেমিট্যান্স ফ্লো। নভেম্বর-ডিসেম্বর এই দুই মাসে রেমিট্যান্স প্রবাহ খুব ভালো ছিল। ব্যাংকিং চ্যানেলে যে ডলার আসে, তার বিপরীতে পাওয়া টাকা ব্যাংকিং খাতেই জমা হয়। অন্য কোনো উৎস থেকে আমানত প্রবৃদ্ধি বাড়ার মতো পরিস্থিতি আমি দেখছি না।'

তিনি বলেন, 'অভ্যন্তরীণ অর্থনীতি এখনো ডিপ্রেসড, সেখান থেকে আমানত আসছে না। সঞ্চয় বাড়লে আমানত বাড়ে। ডমেস্টিক ইনকাম ও রেমিট্যান্স বাড়লে সঞ্চয় বাড়ে। ২০২৪ সালের শেষ দুই মাসে রেমিট্যান্স বেড়েছে, কিন্তু ডমেস্টিক আয় বাড়ার কোনো লক্ষণ দেখা যায়নি।'

ড. জাহিদ হোসেন আরও বলেন, ব্যাংকিং খাতে আগের মতো আতঙ্ক নেই। কেন্দ্রীয় ব্যাংক আস্থা বাড়াতে নানা উদ্যোগ নিলেও শুধুমাত্র এ কারণেই আমানত বেড়েছে—এমনটি বলা যায় না। কারণ ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের (কারেন্সি আউটসাইড ব্যাংকস) হিসাবে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনায় লিকুইডিটি বাড়ছে

২০২৪ সালের নভেম্বর মাস শেষে প্রবাসীরা ২ দশমিক ৮৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ব্যাংকগুলোর নেট ওপেন পজিশনও বেড়েছে। ফলে অতিরিক্ত ডলার তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করছে। এর বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যাচ্ছে, যা বাজারে লিকুইডিটি বাড়াচ্ছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার কিনেছে।

মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান বলেন, 'বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনছে, এতে বাজারে লিকুইডিটি বাড়ছে। পাশাপাশি কিছু নগদ অর্থও বাজারে ঢুকছে, যা ব্যাংক আমানত বাড়াতে সহায়তা করছে। এছাড়া সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের কারণে কিছু আমানত ওই ব্যাংকে স্থানান্তর হয়েছে।'

তিনি বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক যখন ডলার কিনছে, তখন অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়ছে।'

একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, রেমিট্যান্স প্রবাহ যত বাড়ে, ব্যাংক আমানতের প্রবৃদ্ধিও তত বাড়ে। বর্তমানে ডমেস্টিক ইনকামের অবস্থা খুব ভালো নয়। ২০২৫ সালের ১১ মাসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এই সময়ে কেবল আগস্ট ও নভেম্বর মাসেই ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ডাবল ডিজিটে পৌঁছেছে।

ব্যাংকের বাইরে নগদ অর্থ কমছে

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার কোটি টাকায়। ২০২৪ সালের নভেম্বর মাসে এ পরিমাণ ছিল ২ লাখ ৭৭ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ব্যাংকের বাইরে থাকা অর্থ ধীরে ধীরে আবার আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় ফিরছে, যদিও সব অর্থ এখনো পুরোপুরি ফিরে আসেনি।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

আমানত প্রবৃদ্ধি / ব্যাংক আমানত / রেমিট্যান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • জানুয়ারিতে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০.৪৫%
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ
  • মধ্যপ্রাচ্যে প্রবাসীরা কাজ করতে পারলে রেমিট্যান্স প্রবাহ ঠিক থাকবে: বিএবি চেয়ারম্যান
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার শঙ্কা প্রবাসীকল্যাণ মন্ত্রীর

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net