Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
তিন মাসে সিলেট মহানগর বিএনপিতে তিন সভাপতি

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
05 November, 2024, 06:45 pm
Last modified: 05 November, 2024, 06:48 pm

Related News

  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
  • বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক  
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী
  • মেয়র প্রার্থী বাছাইয়ে প্রশাসকদের দায়িত্ব পালনের ওপর বিএনপির নজর, একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা

তিন মাসে সিলেট মহানগর বিএনপিতে তিন সভাপতি

কাউন্সিলের ২০ মাস পর গত সোমবার (৪ নভেম্বর) সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আবার পরিবর্তন আনা হয়। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পান রেজাউল হাসান কয়েস লোদী
সিলেট প্রতিনিধি
05 November, 2024, 06:45 pm
Last modified: 05 November, 2024, 06:48 pm
নাসিম হোসাইন, রেজাউল হাসান কয়েস লোদী ও মিফতাহ সিদ্দিকী। কোলাজ: টিবিএস।

গত তিন মাসে সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে দুইবার পরিবর্তন করা হয়েছে। এই সময়ে সভাপতির দায়িত্ব পেয়েছেন তিন নেতা। সবশেষ গত সোমবার সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় রেজাউল হাসান কয়েস লোদীকে।

সোমবার সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। এতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র কয়েস লোদীকে। এর আগে গত ১ আগস্ট সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। আগস্টের আগে প্রায় ১৬ মাস সভাপতির দায়িত্বে ছিলেন নাসিম হোসাইন। গত বছর মার্চে কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন তিনি।

দ্রুত সময়ের মধ্যে সভাপতি পদে বারবার পরিবর্তনকে দলের ভেতরে অস্থিরতার প্রকাশ বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা। যদিও দলটির দলটির দায়িত্বশীলরা তা মানতে নারাজ।

বিএনপির নব ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সম্পাদকীয় পদে থাকা দুজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন দলে তেমন সক্রিয় ছিলেন না। এছাড়া জুলাই-আগস্টের আন্দোলনের গুরুত্বপূর্ণ সময় তিনি বিদেশে ছিলেন। তাই তার বদলে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। তবে স্বল্প সময়ে সভাপতি বদে একাধিকবার পরিবর্তন ভালো লক্ষণ নয়। এতে কর্মীদের কাছে ভুল বার্তা যাবে।

২০২৩ সালের ১০ মার্চ কাউন্সিলরদের ভোটে সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব নির্বাচিত হন।

বিএনপি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সভাপতি নাসিম হোসাইন আমেরিকায় অবস্থান করছিলেন। ফলে ১ আগস্ট কেন্দ্রীয় কমিটি থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে।

১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- 'সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বিদেশে অবস্থায় করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকীকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।'

কাউন্সিলের ২০ মাস পর গত সোমবার (৪ নভেম্বর) সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আবার পরিবর্তন আনা হয়। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পান রেজাউল হাসান কয়েস লোদী।

সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি করার বিষয়টি জানানো হয়।

১৯৯১ সালে ছাত্রদলের রাজনীতি দিয়ে রাজনীতির হাতেখড়ি কয়েস লোদীর। ১৯৯৪ সালে তরুণদল সিলেট জেলা শাখার সভাপতি হন তিনি। এছাড়া '৯৬ সালে সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি, ২০০৯ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ২০১১ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, ২০১৩ সালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৬ সালে মহানগর বিএনপির সহ সভাপতি দায়িত্ব পালন করেন তিনি।

দায়িত্ব থেকে সরানো প্রসঙ্গে কাউন্সিলরদের ভোটে সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন বলেন, "দল আমার উপর অসন্তুষ্ট। গত ১ জুলাই পারিবারিক কাজে আমি দেশের বাইরে গিয়েছিলাম। ফলে জুলাই-আগস্টের আন্দোলনে সশরীরে উপস্থিত থাকতে পারিনি। তবে আগের সব কর্মসূচিতেই মাঠে ছিলাম।"

নাসিম বলেন, "আমার পদ কিন্তু এখনও খালি আছে। সভাপতির পূর্ণাঙ্গ দায়িত্ব এখন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি। আমি দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমার অবস্থান ব্যাখ্যা করেছি। আশা করছি, তারা তা বিবেচনায় নেবেন এবং নির্বাচিত সভাপতি হিসেবে আবার আমাকে স্বপদে ফিরিয়ে নেবেন।"

তিন মাসে তিনবার সভাপতি বদল দলে অস্থিরতার প্রকাশ কী না এমন প্রশ্নে নতুন ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, "এটা মোটেই অস্থিরতার প্রকাশ নয়। আমাদের নির্বাচিত সভাপতি নাসিম ভাই দেশের বাইরে থাকায় তাৎক্ষণিভাবে দলের আরেক ত্যাগী নেতাকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। এখন পূর্ণাঙ্গ কমিটিতে আমাকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।"

Related Topics

টপ নিউজ

বিএনপি / সিলেট মহানগর বিএনপি / তিন সভাপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
  • বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক  
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী
  • মেয়র প্রার্থী বাছাইয়ে প্রশাসকদের দায়িত্ব পালনের ওপর বিএনপির নজর, একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net