Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
আন্ডারওয়াটার ফটোগ্রাফির ধারণা যেভাবে পাল্টে দিলেন ক্রিস্টি

ফিচার

টমেকা জোন্স
17 September, 2020, 03:25 pm
Last modified: 17 September, 2020, 03:33 pm

Related News

  • ভারতবর্ষের মানুষের পরিচয় নির্ধারণ ও শ্রেণিবিন্যাসে ব্রিটিশ সাম্রাজ্য যেভাবে কাজে লাগিয়েছিল আলোকচিত্রকে
  • ভাষা আন্দোলনের আলোকচিত্র ও আলোকচিত্রী
  • পাঁচ আলোকচিত্রীর চোখে: ভাষা আন্দোলন
  • দ্য ম্যান বিহাইন্ড দ্য ক্যামেরা 
  • এম এ বেগের দুর্লভ ১০ ছবি

আন্ডারওয়াটার ফটোগ্রাফির ধারণা যেভাবে পাল্টে দিলেন ক্রিস্টি

'আমার সব কাজের নেপথ্যে রয়েছে স্বাধীনতা, আশাবাদ এবং দুঃসময় কাটিয়ে ওঠার বার্তা।'
টমেকা জোন্স
17 September, 2020, 03:25 pm
Last modified: 17 September, 2020, 03:33 pm
রাইডার্স অব দ্য লাইট। ছবি: ক্রিস্টি লি রজার্স

'আন্ডারওয়াটার ফটোগ্রাফি'তে নিজেদের বিশেষত্ব জাহির করেন যেসব ফটোগ্রাফার, ক্রিস্টি লি রজার্স তাদের চেয়ে আলাদা।

নিজে পানির নিচে ডুব দেওয়ার বদলে তিনি বরং পানি ও মডেলদের মুভমেন্ট নিয়ে স্বপ্নের মতো খেলা করেন। 'আমার ধারণা, বেশির ভাগ আন্ডারওয়াটার ফটোগ্রাফারের চেয়ে আমার কাজের ধরন আলাদা। কেননা, আমি পানির ওপরে থেকেই শুট করি, আর ব্যবহার করি লাইটের রিফ্রেকশন,' বলেন আমেরিকান এই ফটোগ্রাফার ও ফিল্মমেকার।

'এভাবেই এমনতর কোমল ইফেক্ট ধরা পড়ে ছবিতে।' 

টেকনিকটির বিকাশ ঘটাতে ১৫ বছর লেগেছে ক্রিস্টির। এই দীর্ঘ যাত্রায় গত বছরের 'সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ফর ওপেন ফটোগ্রাফার অব দ্য ইয়ার'সহ পেয়েছেন বেশ কিছু পুরস্কার।

'এই তরিকায় কাজ না হওয়ারই কথা,' নিজের টেকনিকের অনির্দিষ্ট ও একেকবার একেক রকম ফল পাওয়া প্রসঙ্গে বলেন তিনি। 'ব্যাপারটা এমন, যেন আপনি এইসব বাধা ও বেশির ভাগ ফটোগ্রাফারের টেকনিককে ব্যবহারযোগ্য না ভেবে এক পাশে ঠেলে দিচ্ছেন।' 

তবে ক্রিস্টি জানান, এই প্রক্রিয়া তাকে শেষ পর্যন্ত 'আশার রাস্তা দেখায় এবং সুন্দর ফল এনে দেয়।'

ক্রিস্টি লি রজার্স

ক্রিস্টির জন্ম হাওয়াইয়ের কাইলুয়ায়। অল্প বয়সেই তিনি পানির প্রতি এক অদ্ভুত টান অনুভব করেন। 'পানির একটা স্মৃতিশক্তি আছে। এটা অতীত মনে করিয়ে দেয়। আমাদের বেঁচে থাকার জন্য এই জীবনীশক্তির দরকার রয়েছে,' বলেন তিনি।

এ বছরের শুরুতে করোনাভাইরাস যখন আঘাত হানল, ক্রিস্টি ততদিনে তার সাম্প্রতিকতম সিরিজটির কাজ শেষ করে এনেছিলেন। পরে, পোস্ট প্রোডাকশন কালে সিরিজটির নাম তিনি 'হিউম্যান' রেখেছেন বৈশ্বিক মহামারিটির বিরুদ্ধে লড়াইয়ে শক্তি যোগানোর প্রেরণা হিসেবে।

'রাইডারস অব দ্য লাইট' শিরোনামের একটি ছবিতে দেখা মেলে তিন পরীর, যেন অতলে হারিয়ে যেতে বসা 'মানুষের দিকে তাকিয়ে রয়েছে' তারা। করোনাভাইরাস প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলার এ প্রচেষ্টা সম্পর্কে ক্রিস্টি বলেন, 'আলোর দেখা পেতে কখনো কখনো অন্ধকারের প্রয়োজন পড়ে আমাদের।'

ভেনাস ইজ রাইজিং। ছবি: ক্রিস্টি লি রজার্স

নিজের এই আলোকচিত্রকর্ম তিনি অনুদান হিসেবে নিউইয়র্ক সিটির মাউন্ট সিনাই হসপিটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটকে দিতে চান। এই সিরিজের আরেকটি ছবি, 'ভেনাস ইজ রাইজিং' দাতব্য কর্মে অনুদান হিসেবে দেওয়ার প্রক্রিয়া চলছে।

'আমার সব কাজের নেপথ্যে রয়েছে স্বাধীনতা, আশাবাদ এবং দুঃসময় কাটিয়ে ওঠার বার্তা,' বলেন ক্রিস্টি।

'তাই মানবতার পক্ষেই সবসময় কাজ করি।'

  • সিএনএন থেকে অনুবাদ: রুদ্র আরিফ

Related Topics

টপ নিউজ

ক্রিস্টি লি রজার্স / আলোকচিত্র / আন্ডারওয়াটার ফটোগ্রাফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • ভারতবর্ষের মানুষের পরিচয় নির্ধারণ ও শ্রেণিবিন্যাসে ব্রিটিশ সাম্রাজ্য যেভাবে কাজে লাগিয়েছিল আলোকচিত্রকে
  • ভাষা আন্দোলনের আলোকচিত্র ও আলোকচিত্রী
  • পাঁচ আলোকচিত্রীর চোখে: ভাষা আন্দোলন
  • দ্য ম্যান বিহাইন্ড দ্য ক্যামেরা 
  • এম এ বেগের দুর্লভ ১০ ছবি

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net