Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
পুলিশের ভ্যানে লাশ ওঠানোর ভিডিওর ঘটনাস্থল আশুলিয়া, ঘটনা ৫ আগস্টের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2024, 10:55 pm
Last modified: 31 August, 2024, 10:58 pm

Related News

  • কাল পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ
  • চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • আগাম গোয়েন্দা তথ্য থাকার পরও দ্বিধাদ্বন্দ্বের কারণে সহিংসতা ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ
  • আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে গিয়ে বাধার মুখে আনসার সদস্যরা, ধাওয়া-পাল্টা ধাওয়া

পুলিশের ভ্যানে লাশ ওঠানোর ভিডিওর ঘটনাস্থল আশুলিয়া, ঘটনা ৫ আগস্টের

কয়েক মিনিট ধরে গুলি চলে। শিক্ষার্থীরা বেঁচে যাওয়াদের টেনে হিঁচড়ে নিয়ে গেলেও ঘটনাস্থলে ছয় থেকে সাত জন রয়ে যান। এরপর স্থানীয়রা এলাকা ঘেরাও করে থানার দিকে যেতে থাকেন বলে জানান রনি।
টিবিএস রিপোর্ট
31 August, 2024, 10:55 pm
Last modified: 31 August, 2024, 10:58 pm
সাভারের আশুলিয়া থানার সামনের এ স্থানে ভ্যানে মরদেহ তুলেছিলেন পুলিশ সদস্যরা। ছবিটি আজ (৩১ আগস্ট) তোলা। ছবি: নোমান মাহমুদ/টিবিএস

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন পুলিশ সদস্য কয়েকটি লাশ একটি ভ্যানে তুলে সেগুলো ব্যানার দিয়ে ঢাকছেন। শেখ হাসিনার পতনের পরপরই ৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানার কাছে এ ভিডিওটি করা হয়েছিল।

গুগলের জিওলোকেশন উপাত্ত ও আশপাশের ছবি বিশ্লেষণ করার পর পুলিশ সূত্র ভিডিওটির তারিখ ও অবস্থান নিশ্চিত করেছে।

এএফপির বাংলাদেশ ব্যুরোর ফ্যাক্ট-চেকিং-এর প্রধান কদর উদ্দিন শিশির বলেন, বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের কাছে থানার সামনের একটি গলিতে এ ঘটনা ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ কর্মকর্তা লাশ স্তুপ করে রাখছেন। স্থানীয় পুলিশ ও বাসিন্দারা তাদের একজনকে ঢাকা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক হিসেবে শনাক্ত করেছেন। তারা আরও বলেন, সাধারণ পোশাক ও পুলিশের হেলমেট-বুলেটপ্রুফ ভেস্ট পরা অন্যান্য পুলিশ সদস্য বেশিরভাগই একই পুলিশ শাখার।

ঘটনার দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সাভার প্রতিনিধি ওই এলাকা পরিদর্শন করলেও অস্থিতিশীল পরিস্থিতির কারণে ছবি তুলতে পারেননি। একদিন পর আশুলিয়া থানার সামনে পুলিশের ভ্যানে পোড়া লাশ দেখেন বলে জানান তিনি।

কী হয়েছিল সেদিন

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্ট হাসিনার পতনের পর বাইপাইল এলাকায় বিজয় মিছিল নিয়ে আশুলিয়া থানা ঘেরাও করে জনতা।

ভিডিও থেকে নেওয়া ছবি।

আতঙ্কিত পুলিশ সদস্যরা থানায় ঢুকে বিকেল সাড়ে ৪টার দিকে গেটে তালা লাগিয়ে দেন। পাঁচ মিনিটের মধ্যে আরও বিক্ষোভকারী থানা ঘেরাও করে ইট-পাটকেল ছুড়তে শুরু করেন ও গেট ভাঙার চেষ্টা করেন।  

পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সাঈদ আহমেদ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। বিক্ষোভকারীরা তখন পুলিশের আত্মসমর্পণের দাবি করছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ওসি অনুনয় করে বললেন, 'আমরা হেরেছি। আপনারা জিতেছেন। আমাদের মাফ করে দেন। সবাই বাড়ি ফিরে যান।'

তবে একপর্যায়ে পুলিশ গুলি চালায়। এতে গলিতে থাকা বেশ কয়েকজন আহত হন। ছত্রভঙ্গ হয়ে যায় জনতা।

পাশের একটি ভবনে থাকা প্রত্যক্ষদর্শী রনি আহমেদ জানান, বিকেলে থানার গেটে পুলিশ জনতার ওপর গুলি চালালে আশপাশে থাকা ১০–১২ জন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

কয়েক মিনিট ধরে গুলি চলে। শিক্ষার্থীরা বেঁচে যাওয়াদের টেনে হিঁচড়ে নিয়ে গেলেও ঘটনাস্থলে ছয় থেকে সাত জন রয়ে যান। এরপর স্থানীয়রা এলাকা ঘেরাও করে থানার দিকে যেতে থাকেন বলে জানান রনি।

ফাহিমা আক্তার নামক আরেক প্রত্যক্ষদর্শী জানান, গুলিবিদ্ধ সাতজনের দেহ থানা সংলগ্ন পলিমার অ্যান্ড প্লাস্টিক লিমিটেডের কর্মকর্তাদের ফ্যামিলি কোয়ার্টারের দেয়ালের পাশে পড়ে ছিল।

পুলিশ একটি ভ্যানে লাশ বোঝাই করছে দেখতে পান বলে জানান ফাহিমা। আগুন দেওয়ার আগে মৃতদেহগুলো প্রথমে একটি ব্যানার ও পরে একটি বিছানার চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল।

রকি আহমেদ নামক একজন পোশাককর্মী পুলিশ সাতজন আহতকে একটি রিকশা ভ্যানে তুলে থানার পার্কিং এলাকায় নিয়ে যেতে দেখেছেন।

রকি বলেন, 'মরদেহগুলো পোড়ানো হয়। এরপর পুলিশ থানা থেকে গুলি চালাতে চালাতে বের হয়ে যায়। একজন আহতকে তখনো হাতকড়া পরা অবস্থায় আগুনের মধ্যে দেখা যায়।'

আশুলিয়া থানার সামনে পুড়ে যাওয়া লাশের মধ্যে রয়েছে আশুলিয়ার জামগোড়ার শাহীন স্কুলের দশম শ্রেণির ছাত্র আসশাবুরের দেহও। তার ভাই, স্থানীয় বাসিন্দা রেজওয়ানুল ইসলাম তার পোড়া লাশ শনাক্ত করেন।

রেজওয়ানুল জানান, আসশাবুর গুলি খেয়ে থানার পাশের রাস্তায় পড়ে থাকে। 'পরে পুলিশ তার প্রাণহীন দেহ রাস্তা থেকে সরিয়ে এনে আগুন ধরিয়ে দেয়। আসশাবুর জীবিত না-কি মৃত ছিল, তা বোঝার কোনো সুযোগ আমাদের ছিল না।'

রেজওয়ানুল বলেন, তারা আসশাবুরকে তার নীল জার্সি দেখে শনাক্ত করেছেন। পোড়া লাশের মধ্যে পাওয়া গিয়েছিল জার্সিটি।

Related Topics

টপ নিউজ

পুলিশ / আশুলিয়া / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / পুলিশের গুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • কাল পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ
  • চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • আগাম গোয়েন্দা তথ্য থাকার পরও দ্বিধাদ্বন্দ্বের কারণে সহিংসতা ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ
  • আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে গিয়ে বাধার মুখে আনসার সদস্যরা, ধাওয়া-পাল্টা ধাওয়া

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net