Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
চট্টগ্রামে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
16 July, 2024, 05:15 pm
Last modified: 16 July, 2024, 06:53 pm

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে
  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সমাবেশ ও মামলার ঘোষণা
  • জ্বালানি সরবরাহ বাড়ায় চট্টগ্রামে ফিলিং স্টেশনে কমেছে যানবাহনের সারি
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর উত্তপ্ত স্থানীয় রাজনীতি

চট্টগ্রামে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩  

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে হাসপাতালের জরুরি বিভগে কর্তব্যরতদের জানা গেছে, নিহতদের একজন চট্টগ্রাম কলেজের ছাত্র এবং আরেকজন পথচারী। 
টিবিএস রিপোর্ট 
16 July, 2024, 05:15 pm
Last modified: 16 July, 2024, 06:53 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মুরাদপুর এলাকায় কোটাসংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সোয়া ৩টার দিকে সংঘর্ষ বাধে। এসময় অস্ত্রধারীদের গুলি করতে দেখা যায়।

সংঘর্ষে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্তত ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

তাদের মরদেহ চমেকের মর্গে রাখা হয়েছে। 

গতকাল সোমবার সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় নগরীর ষোলশহর স্টেশনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। তবে সকাল থেকে কর্মসূচির স্থানে অবস্থান নিয়েছিল ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। অপরদিকে কোটসংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা ষোলশহর স্টেশনের কয়েকশ গজ দূরে নগরীর মুরাদপুরে অবস্থান নেন। তখন ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে।

মো. ফারুক (৩২) ও মো. ওয়াসিম আকরাম (২২) নামে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। ফারুক একটি ফার্নিচার দোকানের কর্মচারী এবং ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া। তিনি চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে থাকতেন। নিহত অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। তিনি বলেন, আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে এ পর্যন্ত ৩ জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আশরাফুল করিম বলেন, সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে তিন হয়েছে। আহতের সংখ্যা অনেক। আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের সংখ্যা এখন বলা যাচ্ছে না।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এসময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করা হয়েছে। মুরাদপুর মোড়ে একজন হেলমেট পরিহিত ব্যক্তি গুলিবর্ষণ করছেন, এমন ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবি: সংগৃহীত

এ প্রতিবেদন লেখা সময় বিকাল ৫টা পর্যন্ত সংঘর্ষ নগরীর পাঁচলাইশ, দুই নম্বর গেট এলাকায় ছড়িয়ে পড়েছিল। নগরীর মুরাদপুর এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নেন। ষোলশহরে ছাত্রলীগ ও যুবলীগের অবস্থান রয়েছে।  

অন্যদিকে সংঘর্ষ এড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম বাহন শাটল ট্রেন বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। সোমবার (১৬ জুলাই) দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের শাটল ট্রেনে করে নগরীর ষোলশহর স্টেশনে বিক্ষোভ কর্মসূচিতে যোগদান থেকে বিরত রাখতে ছাত্রলীগ নেতাকর্মীরা ট্রেনের চাবি কেড়ে নেয় বলে অভিযোগ উঠেছিল। এরপর ক্যাম্পাসে ও ষোলশহরে স্টেশনে দুই দফায় সংঘাতের পর থেকে শাটল ট্রেন বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকালে সীতাকুণ্ডের কুমিরায় সড়ক ও রেললাইন অবরোধ করে রাখেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী। এসময় তাদের ওপর বহিরাগতরা 'জয় বাংলা বলে হামলা করে। এতে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / কোটাসংস্কার আন্দোলন / ্নিহত / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে
  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সমাবেশ ও মামলার ঘোষণা
  • জ্বালানি সরবরাহ বাড়ায় চট্টগ্রামে ফিলিং স্টেশনে কমেছে যানবাহনের সারি
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর উত্তপ্ত স্থানীয় রাজনীতি

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net