Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
২২৬ কোটি টাকা ব্যয়ে চার মহাসড়কে ট্রাক চালকদের জন্য বিশ্রামাগার

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
27 August, 2019, 02:40 pm
Last modified: 27 August, 2019, 03:00 pm

Related News

  • শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে একনেকে ১,১৫৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • একনেক অনুমোদিত ১,৩০০ এর বেশি প্রকল্প রিভিউয়ের আওতায় আছে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
  • একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দিল সরকার
  • স্বাস্থ্য খাতে ৩,৪২১ কোটি টাকার তিন প্রকল্প একনেকে অনুমোদন
  • সারাদেশে খাস জমি চিহ্নিত করতে উচ্চপর্যায়ের কমিটি 

২২৬ কোটি টাকা ব্যয়ে চার মহাসড়কে ট্রাক চালকদের জন্য বিশ্রামাগার

এ প্রকল্প সহ সড়ক খাতের উন্নয়নে মোট ১০২০.১১ কোটি টাকার চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
টিবিএস রিপোর্ট
27 August, 2019, 02:40 pm
Last modified: 27 August, 2019, 03:00 pm

চার মহাসড়কে পণ্যবাহী পরিবহণ চালকদের স্বস্তি দিতে পার্কিংসহ বিশ্রামগার নির্মাণে ২২৬ কোটি টাকা ব্যয় ধরে প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।  

এ প্রকল্প সহ সড়ক খাতের উন্নয়নে মোট ১০২০.১১ কোটি টাকার চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর  শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ৪র্থ একনেক সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান।  

এ সময় মন্ত্রী জানান, বৈঠকে ৫ হাজার ৪৯৪ কোটি টাকা ব্যয় ধরে মোট ১২ টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

প্রকল্প ব্যয়ের ৫ হাজার ৪১৬ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ও ৭৮ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি উৎস থেকে ব্যয় করা হবে।  

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী অনুশাসন দিয়ে বলেছেন ,এখন থেকে যত রাস্তা হবে সব রাস্তার পাশে ড্রাইভার ও হেলপারদের জন্য বিশ্রামাগার তৈরি করতে হবে। রাস্তার পাশে গাছ লাগাতে হবে। বিশেষ করে খুলনা চুকনগর-সাতক্ষীরা সড়কে বাঁশ জাতীয় গাছ লাগাতে হবে।

সভায় অনুমোদন পাওয়া অন্যান্য প্রকল্পের মধ্যে নাপোল স্থলবন্দরে কার্গো ভেহিকেল বা কার্গোবাহী যানের জন্য  টার্মিনাল নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৮৯ কোটি টাকা।

আলীকদম-জালানিপাড়া-করুকপাতা-পোয়ামহুরী সড়ক প্রকল্পের খরচ ধরা হয়েছে ৫০৯ কোটি টাকা।

বড়তাকিয়া থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ১৮৩ কোটি টাকা । 

খুলনা-চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের খুলনা শহরাংশ চাললেনে উন্নীতকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ১০০ কোটি টাকা।

 উত্তরা এরাকায় পয়:শোধনাগার নির্মাণের জন্য ভুমি অধিগ্রহণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ৩৯৮ কোটি টাকা।

 ইসিবি চত্ত্বর হতে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ১২ কোটি টাকা।

 সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩৫২ কোটি টাকা। পুকুর পুন:খনন ও ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাদ্যমে ক্ষুদ্র সেচে ব্যবহার প্রকল্পের খরচ ধরা হয়েছে ১২৮ কোটি টাকা। 

কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন, মানিকগঞ্জ প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ৫৭ কোটি টাকা। 

বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইস্টিটিউট, কাজিপুর সিরাজগঞ্জ প্রকল্পের খরচ ধরা হয়েছে ১১৯ কোটি ৭৫ লাখ টাকা। 

সমন্বিত খামার ব্যবস্থাপনা অঙ্গ- দ্বিতীয় পর্যায় (আইএফএমসি-২) প্রকল্পের খরচ ধরা হয়েছে ১১৭ কোটি টাকা।

Related Topics

অর্থনীতি / বাংলাদেশ

একনেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে একনেকে ১,১৫৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • একনেক অনুমোদিত ১,৩০০ এর বেশি প্রকল্প রিভিউয়ের আওতায় আছে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
  • একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দিল সরকার
  • স্বাস্থ্য খাতে ৩,৪২১ কোটি টাকার তিন প্রকল্প একনেকে অনুমোদন
  • সারাদেশে খাস জমি চিহ্নিত করতে উচ্চপর্যায়ের কমিটি 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net