Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
সাকিবের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

খেলা

টিবিএস রিপোর্ট
13 June, 2024, 09:00 pm
Last modified: 20 June, 2024, 04:42 pm

Related News

  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লড়াই ‘ইন্সপায়ারিং’ ছিল, মনে করেন শান্ত

সাকিবের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

আজও ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ১ রান করেন তিনি। পারেননি লিটন কুমার দাসও, শান্তর মতো তিনিও করেন ১ রান।
টিবিএস রিপোর্ট
13 June, 2024, 09:00 pm
Last modified: 20 June, 2024, 04:42 pm

নেদারল্যান্ডসের বিপক্ষে চার ওভারের মধ্যে দুই উইকেট হারালেও চাপ বুঝতে হয়নি বাংলাদেশকে। তৃতীয় উইকেটে জুটি গড়ে দাপুটে ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যান তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান। তাদের ব্যাটে বড় সংগ্রহের আশা জাগে। যদিও এই জুটি ভাঙার পর কমে যায় রান তোলার গতি। এরপরও সাকিবের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ ও শেষ দিকে নেমে ঝড়ো ব্যাটিং করা জাকের আলী অনিকের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৯ রান তুলেছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বাংলাদেশের ইনিংসের কাণ্ডারী ছিলেন সাকিব। এক বছর আট মাস পর টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করা বাঁহাতি এই অলরাউন্ডার ৪৬ বলে ৯টি চারে ৬৪ রানের হার না মানা ইনিংস খেলেন। 

দীর্ঘদিন পর ব্যাট হাতে দাপট দেখানো সাকিবের এটা টি-টোয়েন্টিতে ১৩তম ও বিশ্বকাপের চতুর্থ হাফ সেঞ্চুরি। সাকিবের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি গড়া তানজিদও দারুণ ছিলেন। বাঁহাতি তরুণ এই ওপেনার ২৬ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩৫ রান করেন। মাহমুদউল্লাহ ২১ বলে করেন ২৫ রান। ৭ বলে ৩টি চারে অপরাজিত ১৪ রান করেন জাকের। আজও ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ১ রান করেন তিনি। লিটন কুমার দাসও ১ রান করেই থামেন। আগের দুই ম্যাচের কাণ্ডারি তাওহিদ আজ ১৫ বলে ৯ রান করেন। নেদারল্যান্ডসের আরিয়ান দত্ত ও পল ফন মেকেরেন ২টি করে উইকেট পান। 

এক বছর আট মাস পর সাকিবের ব্যাটে হাফ সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে বিবর্ণ ছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ রান করা অভিজ্ঞ এই অলরাউন্ডার পরের ম্যাচে করেন ৩ রান। অবশ্য অনেক দিন ধরেই টি-টোয়েন্টিতে সাকিবের ব্যাটে রান নেই। 

অবশেষে হাসলো তার ব্যাট। নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব। সংক্ষিপ্ত এই ফরম্যাটে এক বছর আট মাস পর ও ১৯ ইনিংস পর পঞ্চাশ ছুঁলেন তিনি। এর আগে ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন তিনি। 

টি-টোয়েন্টিতে এটা সাকিবের ১৩তম হাফ সেঞ্চুরি, টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ। ৩৮ বলে হাফ সেঞ্চুরি করেন সাকিব। ১৮ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৩৩ রান। সাকিব ৫১ ও জাকের আলী ১ রানে ব্যাটিং করছেন। 

দারুণ তানজিদ-সাকিবে বাংলাদেশের সেরা পাওয়ার প্লে

দ্বিতীয় ওভারেই ফিরে যান নাজমুল হোসেন শান্ত। পারেননি লিটন কুমার দাসও, চতুর্থ ওভারের প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন তিনি। ২৩ রানে ২ উইকেট হারানো দলকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান। 

তাদের দাপুটে ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৪ রান তুলেছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে এটাই তাদের সেরা পাওয়ার প্লে। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে ৩৪ রান তোলা দলটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়ার প্লেতে করে ১ উইকেটে ২৯ রান। 

লোগান ফন বিকের করা ইনিংসের ষষ্ঠ ওভারে ৪টি ৪ মারেন সাকিব। এই ম্যাচে সাবলীল মনে হচ্ছে ব্যাট হাতে দীর্ঘদিন রান না পাওয়া অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। ৮ ওভার শেষে ২ উইকেটে ৭০ রান তুলেছে বাংলাদেশ। তানজিদ ৩৫ ও সাকিব ২৮ রানে ব্যাটিং করছেন।      

দ্বিতীয় ওভারেই ফিরে গেলেন শান্ত

নেদারল্যান্ডসের বিপক্ষেও ব্যাট হাতে শুরুটা ভালো হলো না। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের ছায়া হয়ে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান আরিয়ান দত্তের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন। ৩ বলে ১ রান করেন তিনি।

দুই ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশর সংগ্রহ ৫ রান। লিটন কুমার দাস ১ রানে ব্যাটিং করছেন, তানজিদ হাসান তামিম এখনও রানের খাতা খোলেননি।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নেদারল্যান্ডস ক্রিকেট ম্যাচ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / নাজমুল হোসেন শান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লড়াই ‘ইন্সপায়ারিং’ ছিল, মনে করেন শান্ত

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net