Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ল সিটি

খেলা

টিবিএস রিপোর্ট
19 May, 2024, 11:20 pm
Last modified: 20 May, 2024, 01:22 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ‘এটা খুবই বেদনাদায়ক’: গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে মুখ খুললেন ম্যান সিটি'র গার্দিওলা
  • দেশে এসে হামজা বললেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’
  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী

টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ল সিটি

প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিল ফোডেন। কেন তিনি সেরা, সেটি আজ আরেকবার দেখালেন এই সিটি তারকা। তার জোড়া গোলেই সিটির জয়ের রাস্তা সুগম হয়েছে। নিজেদের ম্যাচ জিতেও তাই লাভ হয়নি আর্সেনালের। 
টিবিএস রিপোর্ট
19 May, 2024, 11:20 pm
Last modified: 20 May, 2024, 01:22 pm

ইতিহাস গড়ল ম্যানচেস্টার সিটি, প্রথম দল হিসেবে টানা চার প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ড এখন পেপ গার্দিওলার দলের। আজ ঘরের মাঠে লিগের শেষ ম্যাচে ওয়েস্ট হামকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে এই কীর্তি গড়েছে সিটিজেনরা। 

প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিল ফোডেন। কেন তিনি সেরা, সেটি আজ আরেকবার দেখালেন এই সিটি তারকা। তার জোড়া গোলেই সিটির জয়ের রাস্তা সুগম হয়েছে। নিজেদের ম্যাচ জিতেও তাই লাভ হয়নি আর্সেনালের। 

ইতিহাদ স্টেডিয়ামে নিজেদের ম্যাচ জিতলেই চলত সিটির। সেই কাজটি গার্দিওলার দল করেছে দক্ষতার সঙ্গেই। কারণ, এমন পরিস্থিতি তো আর নতুন নয় ডি ব্রুইনা-রদ্রিদের কাছে। ম্যাচের মাত্র ৯০ সেকেন্ডেই ফোডেনের বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে এগিয়ে যায় সিটি। গার্দিওলার দল দ্বিতীয় গোলটিও পেয়ে যায় ১৮ মিনিটেই। এবারও গোলদাতা ফোডেন। 

ম্যাচ সিটির নিয়ন্ত্রণেই ছিল। হলান্ড-ফোডেনরা সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়তে পারত আরও। তবে খেলার ধারার বিপরীতে ওয়েস্ট হামের মোহামেদ কুদুস দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করেন। সিটিকে শঙ্কা তবুও ঘিরে ধরেনি, কারণ নিজেদের মাঠে তখন আর্সেনালও সমতায় ছিল এভারটনের বিপক্ষে। 

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে রদ্রির বক্সের বাইরে থেকে নেওয়া শটে করা গোল সিটির জয় নিশ্চিত করে দেয়। বাকি সময় খেলা নিয়ন্ত্রণ করে গার্দিওলার দল। যার ফলে নিজেদের মাঠে কাই হাভার্টজের ৮৯ মিনিটের গোলে জিতেও আর্সেনাল ছুঁতে পারেনি সিটিকে। 

গত আট বছরে এটি সিটির ষষ্ঠ প্রিমিয়ার লিগ শিরোপা জয়। সবগুলোই তারা জিতেছে পেপ গার্দিওলার অধীনে। নিজের কোচিং ক্যারিয়ারে এই নিয়ে ১২টি লিগ শিরোপা জিতলেন গার্দিওলা। তিনি কোচিংই করিয়েছেন এখন পর্যন্ত ১৫ মৌসুম! 

Related Topics

টপ নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগ / ম্যানচেস্টার সিটি / পেপ গার্দিওলা / চ্যাম্পিয়ন / টানা চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ‘এটা খুবই বেদনাদায়ক’: গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে মুখ খুললেন ম্যান সিটি'র গার্দিওলা
  • দেশে এসে হামজা বললেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’
  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net