Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
প্রবাসীদের সুবিধার্থে সৌদি আরবে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চায় সরকার

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
29 April, 2024, 11:20 am
Last modified: 29 April, 2024, 12:13 pm

Related News

  • আমানত বাজেয়াপ্ত করতে পারে সরকার, এমন আশঙ্কায় ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছেন রাশিয়ানরা
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?

প্রবাসীদের সুবিধার্থে সৌদি আরবে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চায় সরকার

সৌদি আরবে ব্যাংকিং সুবিধা বাড়লে উপকৃত হবেন প্রবাসী বাংলাদেশিরা। একদিকে, তারা ব্যাংকিং সেবা পাবেন; অন্যদিকে, বৈধপথে রেমিট্যান্স পাঠানোও সহজ হবে। এছাড়া, সৌদি আরব বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার হলেও সম্প্রতি দেশটি থেকে রেমিট্যান্স কমে যাচ্ছে। এ কারণে ব্যাংকিং সেবা জোরদার করতে বাংলাদেশ এ প্রস্তাব দেবে বলে জানান সংশ্লিষ্টারা।
সাইফুদ্দিন সাইফ
29 April, 2024, 11:20 am
Last modified: 29 April, 2024, 12:13 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

সৌদি প্রবাসীরা যেন আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাতে পারেন— সেজন্য দেশটিতে বাংলাদেশের ব্যাংক শাখা বা অন্ততপক্ষে, বাণিজ্যিক ব্যাংকগুলোর ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করতে রিয়াদকে অনুরোধ জানানো হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌদি আরবের  অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-জাদানের এক বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সৌদি আরবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)-এর বার্ষিক সভা চলাকালে দুই নেতার মধ্যে দ্বি-পাক্ষিক এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২৭  এপ্রিল থেকে শুরু হওয়া সভাটি আগামীকাল (৩০ এপ্রিল) শেষ হবে। 

সৌদি আরবে ব্যাংকিং সুবিধা বাড়লে উপকৃত হবেন প্রবাসী বাংলাদেশিরা। একদিকে, তারা ব্যাংকিং সেবা পাবেন; অন্যদিকে, বৈধপথে রেমিট্যান্স পাঠানোও সহজ হবে। 

সৌদি আরব বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার হলেও সম্প্রতি এ দেশ থেকে রেমিট্যান্স কমে যাচ্ছে। এ কারণে ব্যাংকিং সেবা জোরদার করতে বাংলাদেশ এ প্রস্তাব দেবে বলে জানান সংশ্লিষ্টারা। 

সৌদি আরবের সর্বশেষ আদমশুমারির তথ্য অনুযায়ী, ২৮ লাখেরও বেশি বাংলাদেশি বর্তমানে উপসাগরীয় দেশটিতে কর্মরত রয়েছেন, যা দেশটির প্রবাসী জনসংখ্যার মধ্যে সর্বোচ্চ।

২০২২-২৩ অর্থবছরে সৌদি আরব থেকে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩৭৭ কোটি ডলার।

অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে দেশের মোট প্রবাসী আয়ের সাড়ে ২৬ শতাংশ এসেছিল শুধু সৌদি আরব থেকে। আর গত অর্থবছরে সৌদি আরবের অংশ কমে দাঁড়িয়েছে সাড়ে ১৭ শতাংশে।

জানা যায়, বৈধ চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সৌদি আরবের ব্যাংক ও অন্যান্য আর্থিক সংস্থার দ্বারা আরোপিত চার্জ কমানোর জন্যও অনুরোধ করবে বাংলাদেশ।

অর্থমন্ত্রীর জন্য তৈরি করা 'টকিং পয়েন্টস পেপার' থেকে আরও জানা যায়, দুই দেশের অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশি প্রতিষ্ঠানকে, প্রবাসীদের বীমা সুবিধার আওতায় আনতে বাংলাদেশি বীমা কোম্পানিগুলোর কার্যক্রম চালুর বিষয়েও আলোচনা করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের বীমা কোম্পানি যেন প্রবাসীদের জন্য জীবন বীমা সুবিধা দিতে পারে, সেজন্য  সৌদি আরবের মনিটারি অথরিটিকে অনুরোধ করবে বাংলাদেশ, অথবা বিকল্প উপায় হিসেবে সৌদি আরব কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানির মতো কোনো সৌদি সংস্থা ও বাংলাদেশের জীবন বীমা কর্পোরেশন মিলে যৌথ উদ্যোগও নিতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে এনার্জি হাব তৈরি করতে অর্থমন্ত্রী সৌদি আরবের কাছে সহযোগীর প্রস্তাব দিতে পারে। হাবটি এ অঞ্চলে শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে অর্থায়ন এবং প্রযুক্তি স্থানান্তরের একটি গেটওয়ে হিসেবে কাজ করবে।

একইসঙ্গে, বাংলাদেশ খাদ্য ও জ্বালানির মসৃণ সরবরাহ নিশ্চিতের অনুরোধ জানাবে। যাতে করে ব্যবসা-বাণিজ্য বাহ্যিক প্রতিবন্ধকতায় ব্যাহত না হয়ে অভ্যন্তরীণ পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারে।

এছাড়া অর্থমন্ত্রী সৌদি আরবকে দেশের তৈরি পোশাক, ওষুধ, পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি, চামড়া এবং পাটের মতো বৈচিত্র্যপূর্ণ পণ্যখাতে সহায়তা বাড়ানোর অনুরোধ জানাবেন, যাতে করে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ সুগম হয়।
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-সৌদি আরব / ব্যাংকিং ব্যবস্থা / ব্যাংক / রেমিট্যান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • আমানত বাজেয়াপ্ত করতে পারে সরকার, এমন আশঙ্কায় ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছেন রাশিয়ানরা
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net