Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 August, 2026, 07:45 pm
Last modified: 17 August, 2026, 08:15 pm

Related News

  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন

আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট-সংক্রান্ত বিভাগের পরিচালক আবুল কালাম আজাদের সই করা এক সার্কুলারে দেশের সব ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
17 August, 2026, 07:45 pm
Last modified: 17 August, 2026, 08:15 pm
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: সংগৃহীত

সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা রিটসহ অন্যান্য মামলা প্রত্যাহার না করলে সংশ্লিষ্ট গ্রাহককে কোনো ধরনের নীতি সহায়তা বা প্রণোদনা না দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট-সংক্রান্ত বিভাগের পরিচালক আবুল কালাম আজাদের সই করা এক সার্কুলারে দেশের সব ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা পুনর্গঠন, আর্থিক খাতকে প্রত্যাশিত অবস্থায় ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের আওতায় ফাইন্যান্স কোম্পানিগুলোর মাধ্যমে ঋণগ্রহীতাদের বিভিন্ন প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়া হচ্ছে।

তবে কোনো কোনো গ্রাহক বাংলাদেশ ব্যাংকের দেওয়া প্রণোদনা বা নীতি সহায়তা গ্রহণ করলেও সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশনসহ অন্যান্য মামলা চলমান রয়েছে। এর ফলে আর্থিক খাতে মামলাজট সৃষ্টি হচ্ছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট মামলাগুলো নিষ্পত্তির লক্ষ্যে আবেদনকারী বা গ্রাহককে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশনসহ অন্যান্য মামলা প্রত্যাহার করতে হবে।

মামলা প্রত্যাহারের পরই সরকার বা বাংলাদেশ ব্যাংক ঘোষিত কিংবা ভবিষ্যতে ঘোষিত প্রণোদনা প্যাকেজসহ অন্যান্য নীতি সহায়তার জন্য করা আবেদন বিবেচনা করতে হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে আরও বলা হয়েছে, গ্রাহকের আবেদন পর্যালোচনার সময় নীতিগত সম্মতি দেওয়ার ক্ষেত্রে গ্রাহককে মামলা প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। এজন্য গ্রাহককে একটি হলফনামা দিতে হবে।

হলফনামায় সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে দায়ের করা কোনো মামলা অনিষ্পন্ন নেই— এমন ঘোষণা থাকতে হবে। একই সঙ্গে প্রত্যাহার করা মামলাগুলোর তালিকাও হলফনামায় উল্লেখ করতে হবে।

তবে হলফনামা দেওয়ার পর ফাইন্যান্স কোম্পানিগুলো গ্রাহকের অনুকূলে অনুমোদিত নীতি সহায়তা বা প্রণোদনার শর্ত পরিবর্তন করতে পারবে না। নীতিগত সম্মতির আলোকে গ্রাহকের জন্য অনুমোদিত প্রণোদনা বা নীতি সহায়তা বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলারটি অবিলম্বে কার্যকর হবে।

Related Topics

টপ নিউজ

নীতি / সহায়তা / নীতি সহায়তা / বাংলাদেশ ব্যাংক / মামলা / প্রত্যাহার / গ্রাহক / নির্দেশ / কেন্দ্রীয় ব্যাংক / ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net