Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৭ বস্তা টাকা

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
20 April, 2024, 10:50 am
Last modified: 20 April, 2024, 11:28 am

Related News

  • ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • ভোটের আগের দিন সারা দেশে কোটি টাকাসহ আটক বিভিন্ন দলের নেতা-কর্মীরা
  • সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা
  • পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত: শফিকুর রহমান

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৭ বস্তা টাকা

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় মসজিদের ৯টি লোহার দানবাক্স খোলা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
20 April, 2024, 10:50 am
Last modified: 20 April, 2024, 11:28 am
ছবি: টিবিএস

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার প্রায় ২৭ বস্তা টাকা পাওয়া গেছে। 

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় মসজিদের ৯টি লোহার দানবাক্স খোলা হয়। এবার ৪ মাস ১০দিন পর দানবাক্সগুলো খোলা হলো। 

সকাল ১০টা নাগাদ এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাকা গণনার কাজ চলছিল।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রোজার কারণে এবার কিছুটা দেরিতে দানবাক্সগুলো খোলা হয়েছে। দানবাক্সগুলো থেকে টাকাগুলো ২৭টি বস্তায় ভরা হয়েছে। জেলা প্রশাসন ও ব্যাংকের কর্মকর্তা এবং মাদরাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন। সন্ধ্যা নাগাদ টাকা গণনার কাজ শেষ হবে। আশা করা হচ্ছে অতীতের চেয়ে এবার আরও বেশি টাকা পাওয়া যাবে।"

এর আগে সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া যায়, যা ছিল রেকর্ড পরিমাণ। এছাড়া, প্রতিবারই কিছু বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কারও পাওয়া যায় দানবাক্সগুলোতে।

পাগলা মসজিদ পরিচালনা কমিটির দেওয়া তথ্যমতে, ২০২৩ সালে পাগলা মসজিদের দানবাক্সগুলো চারবার খোলা হয়েছিল। ওইবছর সবমিলিয়ে মোট ২১ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ১৮১ টাকা পাওয়া যায়। পাশাপাশি হীরা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায় দানবাক্সে।

জেলা প্রশাসক আবুল কালাম আজাদ জানান, "দানবাক্স থেকে পাওয়া অর্থ পাগলা মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।"

Related Topics

টপ নিউজ / সারাদেশ

পাগলা মসজিদ / দানবক্স / টাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • ভোটের আগের দিন সারা দেশে কোটি টাকাসহ আটক বিভিন্ন দলের নেতা-কর্মীরা
  • সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা
  • পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত: শফিকুর রহমান

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net