ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে নিয়মিতভাবে এসব নোট গ্রহণ করে সমমূল্যের নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ ও বিনিময়ে গড়িমসি বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে।
রোববার এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে নিয়মিতভাবে এসব নোট গ্রহণ করে সমমূল্যের নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট বিশেষ কাউন্টারের মাধ্যমে বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
