Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ

আন্তর্জাতিক

বিবিসি
26 March, 2024, 09:45 am
Last modified: 26 March, 2024, 09:50 am

Related News

  • ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক: ইসরায়েল চায় হিজবুল্লাহর পতন, লেবানন চায় যুদ্ধবিরতি
  • ইরান যুদ্ধের সবচেয়ে বড় পরাজিত পক্ষ ডোনাল্ড ট্রাম্প
  • যুদ্ধবিরতির সুযোগে ইসরায়েলের এফ-৩৫ বহরের আধুনিকায়ন করছে যুক্তরাষ্ট্র
  • ভঙ্গুর একটি যুদ্ধবিরতি ধরে রাখতে বাধা: বহু পক্ষ, বহু ক্ষোভের জটিল বাস্তবতা
  • যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ

গত অক্টোবরে সংঘাত শুরুর পর কয়েক দফার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর এই প্রথম যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ করতে পারল নিরাপত্তা পরিষদ।
বিবিসি
26 March, 2024, 09:45 am
Last modified: 26 March, 2024, 09:50 am
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের দিন পরিষদের সদস্যরা নীরবে দাঁড়িয়ে মস্কোর ক্রকাস সিটিতে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হয়েছে। সোমবার (২৫ মার্চ) এ প্রস্তাব পাশ হয়।

প্রস্তাবে অবিলম্বে এবং নিঃশর্তে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

আগের অবস্থান বদলে গতকালের প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র।

এর ফলে গত অক্টোবরে সংঘাত শুরুর পর কয়েক দফার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর এই প্রথম যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ করতে পারল নিরাপত্তা পরিষদ।

এর আগে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে তিন দফা ভেটো দিয়ে প্রস্তাব পাশ আটকে দিয়েছিল ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এবার যুদ্ধবিরতি কার্যকরের জন্য আন্তর্জাতিক চাপের মুখে ভোটদান থেকে বিরত থেকেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের ভোটদানে বিরত থাকার এই উদ্যোগ গাজায় ইসরায়েলের আক্রমণ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান মতপার্থক্যের দিকেই ইঙ্গিত দিল।

নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। 

অন্যদিকে এ প্রস্তাবের নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, 'দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাবটিতে ভেটো দেয়নি।'

যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ায় প্রতিবাদে চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলি প্রতিনিধিদল ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করেছেন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গাজায় এখনও হামাসের হাতে ইসরায়েলি জিম্মি আটক রয়েছে, তাই তারা হামলা বন্ধ করবেন না।

জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি আরও অনেক আগেই পাশ হওয়ার কথা ছিল।

মনসুর বলেন, 'ছয় মাস, ১ লাখ নিহত ও আহত ফিলিস্তিনি, দুই মিলিয়ন উদ্বাস্তু এবং দুর্ভিক্ষের বিনিময়ে অবশেষে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে পারল নিরাপত্তা পরিষদ।'

প্রস্তাবকে স্বাগত জানিয়ে হামাস বলেছে, তারা শিগগিরই অবিলম্বে বন্দি বিনিময় প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত। 

সোমবার মোট ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০টি সদস্যদেশ প্রস্তাবটি তুলেছিল। প্রস্তাবে ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র। পরিষদের বাকি সব সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের স্থায়ী অপর চার সদস্য দেশ হল চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য।

এর আগে জাতিসংঘে ইসরায়েলকে রক্ষার জন্য নিজের ভেটো ক্ষমতা ব্যবহারের অভিযোগ উঠেছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

তবে গাজায় ব্যাপক প্রাণহানি নিয়ে কিছুদিন ধরে ইসরায়েলের সমালোচনা করে আসছে ওয়াশিংটন। 

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সম্প্রতি ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এছাড়া গাজায় আরও বেশি ত্রাণ প্রবেশ করতে দেওয়ার জন্যও ইসরায়েলকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র।

গাজার শাসনের ক্ষমতায় থাকা হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে। এরপর সেদিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় গাজায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Related Topics

টপ নিউজ

গাজা / নিরাপত্তা পরিষদ / ইসরায়েল-ফিলিস্তিন / যুদ্ধবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক: ইসরায়েল চায় হিজবুল্লাহর পতন, লেবানন চায় যুদ্ধবিরতি
  • ইরান যুদ্ধের সবচেয়ে বড় পরাজিত পক্ষ ডোনাল্ড ট্রাম্প
  • যুদ্ধবিরতির সুযোগে ইসরায়েলের এফ-৩৫ বহরের আধুনিকায়ন করছে যুক্তরাষ্ট্র
  • ভঙ্গুর একটি যুদ্ধবিরতি ধরে রাখতে বাধা: বহু পক্ষ, বহু ক্ষোভের জটিল বাস্তবতা
  • যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net