Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
কত খরচ করলেন মুকেশ আম্বানি ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠানে?

আন্তর্জাতিক

ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
07 March, 2024, 07:30 pm
Last modified: 07 March, 2024, 07:34 pm

Related News

  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার

কত খরচ করলেন মুকেশ আম্বানি ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠানে?

এর আগে বড় ছেলে আকাশ আম্বানির বিয়ের অনুষ্ঠানে খরচ করা হয়েছিল প্রায় ৮২৮ কোটি রুপি।
ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
07 March, 2024, 07:30 pm
Last modified: 07 March, 2024, 07:34 pm
ছবি: সুনীল খান্ডারে/ এএনআই

চোখ ধাঁধানো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং ফার্মাসিউটিক্যাল মোগল বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান। মার্চের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত গুজরাটের জামনগরে আয়োজিত জমকালো এই তিনদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের তারকা, নামি খেলোয়াড় এবং বিশ্বের বড় বড় ধনকুবের।

এই প্রাক-বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন পপ তারকা রিহানা। একসাথে মঞ্চে দেখা গেছে বলিউডের তিন খান শাহরুখ, সালমান এবং আমিরকে। বিলাসবহুল আয়োজনের জন্য সবার মনেই কৌতূহল জেগেছে, মুকেশ আম্বানি মোট কত খরচ করলেন তার ছেলে অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠানে।

ডেইলি মেইলের তথ্য অনুসারে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে আম্বানিরা প্রায় ১ হাজার ২৫৯ কোটি রুপি খরচ করেছেন।

ডেইলি মেইল আরো জানিয়েছে, শুধু ক্যাটারিংয়ের পেছনেই আম্বানিদের প্রায় ২১০ কোটি রুপি খরচ হয়েছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, রিহানার অসাধারণ পারফর্মেন্সের জন্য তাকে ৬৬ থেকে ৭৪ কোটি রুপি দেওয়া হয়েছে।

তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানের অতিথিদের মধ্যে ছিলেন শাহরুখ খান, শচীন টেন্ডুলকার, মার্ক জুকারবার্গের মত ব্যক্তিরা। এই অতিথিরা শুধু প্রাইভেট জেটেই ভ্রমণ করেননি বরং রোলস-রয়েসের মতো বিলাসবহুল গাড়িতে করে তাদেরকে বিমানবন্দরে আনা-নেওয়া করা হয়েছে।

সাজসজ্জা নিয়ে আম্বানি পরিবার কোন কার্পণ্যই করেনি। 'অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড' এবং 'এ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড' এর মতো থিমগুলোকে সাজসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে।

মনীশ মালহোত্রা, তরুণ তাহিলিয়ানি, রাঘবেন্দ্র রাঠোর, আশিশ গুপ্ত, ভার্সেস, শ্যানেল এবং লুই ভিতোঁর মত দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড এবং স্টাইলিস্টদের পোশাক এবং গহনা পরিধান করেছেন আম্বানি পরিবারের সদস্যরা।

সবার মনেই প্রশ্ন জেগেছে, আম্বানির ছোট ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠানের খরচ তার বড় ছেলের বিয়ের অনুষ্ঠানের খরচ থেকেও বেশি ছিল কি না? অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানেই আম্বানিরা খরচ করেছেন ১ হাজার ২০০ কোটি রুপির বেশী। অন্যদিকে বড় ছেলে আকাশ আম্বানির বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছিল প্রায় ৮২৮ কোটি রুপি।

আম্বানির বড় ছেলের বিয়েতে (যেটি বিশ্বের ব্যয়বহুল বিবাহগুলোর একটি হিসেবে বিবেচিত) পপ তারকা বিয়ন্সে পারফর্ম করেছিলেন যার জন্য তাকে ৩৩ থেকে ৪৯ কোটি রুপি দেওয়া হয়েছিল।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের অতি-আলোচিত প্রাক-বিবাহ অনুষ্ঠানের সমাপ্তির সাথে সাথেই সমস্ত মনোযোগ এখন তাদের বিয়ের দিকে চলে গেছে যেটি এই বছরের জুলাইতে অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

মুকেশ আম্বানি / রিহানা / শাহরুখ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net