Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
স্ট্রে কিডস: যেভাবে ২০২৩ সালের চার্টে কে-পপ

বিনোদন

টিবিএস ডেস্ক
22 February, 2024, 03:30 pm
Last modified: 23 February, 2024, 09:31 am

Related News

  • বিশ্বকাপ ফাইনালের হাফ-টাইম শো-তে ম্যাডোনা, শাকিরা, বিটিএসের সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার
  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বাংলাদেশে ৪ লাখের বেশি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে বিটিএসের ব্যবস্থাপনা সংস্থা হাইব
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

স্ট্রে কিডস: যেভাবে ২০২৩ সালের চার্টে কে-পপ

কোনো ব্যান্ডই ইউকে টপ ৪০ ভাঙতে না পারলেও, সাইয়ের গ্যাংনাম স্টাইল আন্তর্জাতিক সঙ্গীত অঙ্গনে সাড়া ফেলার পর থেকে ১২ বছরে বিশ্বজুড়ে কে-পপের খ্যাতি বাড়ছেই। তাদের গানগুলো মার্কিন সঙ্গীত অঙ্গনেও জায়গা করে নিয়েছে।
টিবিএস ডেস্ক
22 February, 2024, 03:30 pm
Last modified: 23 February, 2024, 09:31 am
স্ট্রে কিডস। ফাইল ছবি: রয়টার্স/অ্যান্ড্রু কেলি

গত বছর বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গানের আর্টিস্ট হিসেবে তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন গায়িকা টেলর সুইফট। তার পরই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড সেভেনটিন ও স্ট্রে কিডস। এছাড়া সাত নম্বরে টুমরো এক্স টুগেদার ও আট রয়েছে কিশোরীদের পপ দল নিউজিন্স। এ দুটিও দক্ষিণ কোরিয়ার। খবর বিবিসির।

তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে র‌্যাপার ও সঙ্গীতলেখক ড্রেক ও পঞ্চম স্থানে রয়েছে গায়ক ও সঙ্গীতলেখক দ্য উইকেন্ড। দুজনই কানাডার।

কোনো ব্যান্ডই ইউকে টপ ৪০ ভাঙতে না পারলেও, সাইয়ের গ্যাংনাম স্টাইল আন্তর্জাতিক সঙ্গীত অঙ্গনে সাড়া ফেলার পর থেকে ১২ বছরে বিশ্বজুড়ে কে-পপের খ্যাতি বাড়ছেই। তাদের গানগুলো মার্কিন সঙ্গীত অঙ্গনেও জায়গা করে নিয়েছে।

সঙ্গীতের বৈশ্বিক এই তালিকায় দক্ষিণ কোরিয়ার জায়গা করে নেওয়ার শুরুটা জনপ্রিয় ব্যান্ড বিটিএসের হাত ধরে। দলটি 'বাটার' ও 'ডিনামাইট'র মতো সাড়া জাগানো পপ গানগুলো ইংরেজিতে রেকর্ড করার আগেই উচ্চ-ধারণার সঙ্গীতের জন্য এ তালিকায় জায়গা করে নেয়। 

২০১৯ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথম কে-পপ ব্যান্ড হিসেবে শিরোনাম হয় বিটিএস। এর দুই বছরের মধ্যে তারা গ্র্যামিতে পারফর্ম করে ও রক ব্যান্ড কোল্ডপ্লের সঙ্গেও কাজ শুরু করে।

কে-পপের প্রথম নারী দল ব্ল্যাকপিংকও সমান খ্যাতি অর্জন করেছে। গত বছর তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কোচেলা উৎসব ও লন্ডনের বিএসটি হাইড পার্কে পারফর্ম করে দর্শকদের মাতিয়ে তোলে।

তবে ব্যাপক জনপ্রিয়তার পরও দু'টি ব্যান্ডের কোনোটিই গত বছর বিক্রি হওয়া সেরা গানগুলোর তালিকায় নেই। বিটিএস সদস্যদের মনযোগ আপাতত দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক পরিষেবা সম্পন্ন করার দিকে। অন্যদিকে ওয়াইজি ইন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে পুনরায় আলোচনায় ব্যস্ত সময় পার করছে ব্ল্যাকপিঙ্ক।

কে-পপের এই সাফল্যের পেছনের কারিগর হলো ওয়াইজি এবং বিগ হিটের মতো বিনোদন প্রতিষ্ঠানগুলো। কোনো কনসার্ট বা অনুষ্ঠানে পারফর্ম করার আগে যথেষ্ট প্রশিক্ষণ ও অডিশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলো তাদের শিল্পীদের তৈরি করে থাকে।

শিল্পীদের প্রশিক্ষণের বিষয়ে ২০২২ সালে এসএম ইন্টারটেইনমেন্টের প্রধান ক্রিস লি দ্য গার্ডিয়ানকে বলেছিলেন, 'যদি আপনি অলিম্পিক দলে থাকেন, আপনাকে প্রশিক্ষিত হতে হবে। আমরা এর সঙ্গে (আমাদের) কোনো পার্থক্য দেখি না।'

ছবি: গেটি ইমেজেস

তিনি জানান, তাদের (শিল্পী) মিডিয়ার সামনে কথা বলা শেখানো হয়। দর্শক-শ্রোতাদের সঙ্গে কথা বলতে শেখানো হয়। পাশাপাশি তাদের ভালো ব্যক্তিত্ব অর্জন করাও শেখানো হয়।

স্ট্রে কিডসের বাজিমাত

বিটিএস বা ব্ল্যাকপিঙ্ককে ছাড়িয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে স্ট্রে কিডস। রহস্যময় গান উপহার দিয়ে ছুঁয়েছে লাখো শ্রোতা-দর্শকের মন।

দলটিতে রয়েছেন ফেলিক্স, চ্যাংবিন, লি নো, হান, সিউংমিন, আই.এন, ব্যাং চ্যান ও হিউনজিন। তাদের গানগুলো সাধারণত গতানুগতিক ধারার বাইরের। বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গানের তালিকায় তৃতীয় অবস্থানে থেকে ২০২৩ সাল শেষ করেছে গ্রুপটি।

গত বছর দলটির সেভেনটিনথ্ হ্যাভেন মুক্তি পায়। মুক্তির আগেই ৫.২ মিলিয়ন গ্রাহক অ্যালবামটির জন্য অর্ডার করে। মুক্তির আগে সবচেয়ে বেশি অর্ডার হওয়া কে-পপের এটিই প্রথম অ্যালবাম।

বর্তমান স্ট্রিমিং যুগেও বিপুল সংখ্যক সিডি বিক্রি করছে ব্যান্ডগুলো। এর একটি কারণ হতে পারে ডিস্কের কাভারে দারুন আর চমকপ্রদ সব পোস্টার, স্টিকার বা লিরিক কার্ডের ব্যবহার। কিছু কিছু কভার দলের নির্দিষ্ট সদস্যকে উৎসর্গ করা হয়। আর সেই কপি সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়েন সেই সদস্যের অন্ধভক্তরা।

তবে এর অর্থ এই নয় যে তাদের সাফল্য সম্পূর্ণরূপে বিক্রির ওপরই নির্ভর করছে। গত বছরের শেষে রক ব্যান্ড রোলিং স্টোন, ম্যাগাজিন এনএমই ও বিলবোর্ড ম্যাগাজিনসহ অন্যদের করা একাধিক তালিকায় 'বর্ষসেরা' হয়েছে নিউজিন্সের গান সুপারশাই।

বিটিএস ও ব্ল্যাকপিঙ্ক উভয়ই এ বছর আবারও নতুন করে তাদের সঙ্গীত অঙ্গনে ফিরবে বলে আশা করা হচ্ছে। কে বলতে পারে কে-পপের বিশ্বব্যাপী আধিপত্য হয়ত এখান থেকে নতুন মাত্রা পাবে।

নিউজিন্স ব্যান্ডের সদস্যরা। ছবি: গেটি ইমেজেস

২০২৩ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া শীর্ষ ২০ আর্টিস্ট

১. টেলর সুইফট (যুক্তরাষ্ট্র)

২. সেভেনটিন (দক্ষিণ কোরিয়া)

৩. স্ট্রে কিডস (দক্ষিণ কোরিয়া)

৪. ড্রেক (কানাডা)

৫. দ্য উইকেন্ড (কানাডা)

৬. মর্গ্যান ওয়ালেন (যুক্তরাষ্ট্র)

৭. টুমরো এক্স টুগেদার (দক্ষিণ কোরিয়া)

৮. নিউজিন্স (দক্ষিণ কোরিয়া)

৯. ব্যাড বানি (যুক্তরাষ্ট্র/পুয়ের্তো রিকো)

১০. লানা ডেল রে (যুক্তরাষ্ট্র)

১১. এড শির‌্যান (যুক্তরাজ্য)

১২. আইভিই (দক্ষিণ কোরিয়া)

১৩. এসজেডএ (যুক্তরাষ্ট্র)

১৪. এমিনেম (যুক্তরাষ্ট্র)

১৫. এনসিটি ড্রিম (দক্ষিণ কোরিয়া)

১৬. জ্যাক ব্রায়ান (যুক্তরাষ্ট্র)

১৭. ট্রাভিস স্কট (যুক্তরাষ্ট্র)

১৮. কানিয়ে ওয়েস্ট (যুক্তরাষ্ট্র)

১৯. পোস্ট ম্যালোনে (যুক্তরাষ্ট্র)

২০. কিং অ্যান্ড প্রিন্স (জাপান)।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

সঙ্গীত / ব্যান্ড / বিটিএস / দক্ষিণ কোরিয়া / কে-পপ / তারকা / টেলর সুইফট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • বিশ্বকাপ ফাইনালের হাফ-টাইম শো-তে ম্যাডোনা, শাকিরা, বিটিএসের সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার
  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বাংলাদেশে ৪ লাখের বেশি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে বিটিএসের ব্যবস্থাপনা সংস্থা হাইব
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net