Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2026, 10:55 am
Last modified: 10 July, 2026, 10:57 am

Related News

  • এলডিসি উত্তরণের পর অর্থনীতির সক্ষমতা বাড়াতে দ্রুত সংস্কার দরকার: আইসিসিবি
  • এলডিসি উত্তরণ-পরবর্তী রপ্তানি রক্ষায় ১৫ দেশ ও জোটের সঙ্গে বাণিজ্য আলোচনা সরকারের
  • এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর উদ্দেশ্য বিলম্ব নয়, টেকসই উত্তরণ নিশ্চিত করা: বাণিজ্যমন্ত্রী
  • এলডিসি উত্তরণ পেছাতে সমর্থন চেয়ে আজ রাষ্ট্রদূতদের সঙ্গে সরকারের বৈঠক
  • বিরল খনিজের বৈশ্বিক প্রতিযোগিতায় ব্রাজিলকে কৌশলগত অংশীদার করছে ইইউ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

গতকাল (৯ জুলাই) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এবং স্পেনের রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান।
টিবিএস রিপোর্ট
10 July, 2026, 10:55 am
Last modified: 10 July, 2026, 10:57 am
ইলাস্ট্রেশন: টিবিএস

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, এ প্রেক্ষাপটে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

গতকাল (৯ জুলাই) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এবং স্পেনের রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বাণিজ্য চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে ইইউর একটি কারিগরি কমিটি শিগগিরই বাংলাদেশ সফর করবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সূত্র অনুযায়ী, এফটিএ বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপও প্রণয়ন করবে কমিটি।

বৈঠকে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

ইনফোগ্রাফ: টিবিএস

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগগুলো দূর করা, বিনিয়োগ পরিবেশ উন্নত করা এবং বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। একই সঙ্গে ইইউর সঙ্গে ভবিষ্যৎ মুক্ত বাণিজ্য চুক্তি এবং বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিও চলছে।

মন্ত্রী বলেন, ইইউ উত্থাপিত বিভিন্ন বিষয়ে সরকার ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং সব আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

মুক্তাদির বলেন, বাণিজ্য প্রতিবন্ধকতা কমিয়ে এবং বাংলাদেশের অর্থনীতির প্রতি আন্তর্জাতিক আস্থা আরও জোরদার করে সরকার বিদেশি বিনিয়োগের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করছে।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে অনুকূল বিনিয়োগ পরিবেশ গড়ে উঠবে, জ্বালানি-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর হবে এবং রাষ্ট্রায়ত্ত শিল্পে বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে দক্ষতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী। এতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।

এলডিসি-পরবর্তী সময়ে নির্বিঘ্ন উত্তরণ নিশ্চিত করা এবং বাংলাদেশ-ইইউর মধ্যে একটি সমন্বিত মুক্ত বাণিজ্য চুক্তির পথ সুগম করতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করতে ইইউ প্রস্তুত। এ বিষয়ে তারা ইতোমধ্যে সরকারের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাবও জমা দিয়েছে।

তিনি ভবিষ্যৎ আলোচনায় অগ্রগতি ত্বরান্বিত করতে সময়োপযোগী সংস্কার, অশুল্ক বাধা অপসারণ এবং ব্যবসার পরিবেশ আরও উন্নত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বর্তমানে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ ইইউর বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করছে। এলডিসি থেকে উত্তরণের পরও এ সুবিধা আরও তিন বছর বহাল থাকবে। এরপরও যাতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত থাকে, সে লক্ষ্যেই ইইউর সঙ্গে এ বাণিজ্য চুক্তি করতে চায় সরকার।

বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইইউ। ২০২৫-২৬ অর্থবছরে এ জোটভুক্ত দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৩৮ দশমিক ৭০ বিলিয়ন ডলার। বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ও ভারত ইতোমধ্যেই ইইউর সঙ্গে এ ধরনের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে।

বৈঠকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাণিজ্য সচিব আতাউর রহমান খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আখতার।

Related Topics

টপ নিউজ

মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) / ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) / এলডিসি উত্তরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • এলডিসি উত্তরণের পর অর্থনীতির সক্ষমতা বাড়াতে দ্রুত সংস্কার দরকার: আইসিসিবি
  • এলডিসি উত্তরণ-পরবর্তী রপ্তানি রক্ষায় ১৫ দেশ ও জোটের সঙ্গে বাণিজ্য আলোচনা সরকারের
  • এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর উদ্দেশ্য বিলম্ব নয়, টেকসই উত্তরণ নিশ্চিত করা: বাণিজ্যমন্ত্রী
  • এলডিসি উত্তরণ পেছাতে সমর্থন চেয়ে আজ রাষ্ট্রদূতদের সঙ্গে সরকারের বৈঠক
  • বিরল খনিজের বৈশ্বিক প্রতিযোগিতায় ব্রাজিলকে কৌশলগত অংশীদার করছে ইইউ

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net