Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
এলডিসি উত্তরণের পর অর্থনীতির সক্ষমতা বাড়াতে দ্রুত সংস্কার দরকার: আইসিসিবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2026, 09:00 pm
Last modified: 09 July, 2026, 09:11 pm

Related News

  • এলডিসি উত্তরণ-পরবর্তী রপ্তানি রক্ষায় ১৫ দেশ ও জোটের সঙ্গে বাণিজ্য আলোচনা সরকারের
  • এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর উদ্দেশ্য বিলম্ব নয়, টেকসই উত্তরণ নিশ্চিত করা: বাণিজ্যমন্ত্রী
  • এলডিসি উত্তরণ পেছাতে সমর্থন চেয়ে আজ রাষ্ট্রদূতদের সঙ্গে সরকারের বৈঠক
  • এলডিসি উত্তরণ ২০২৯ সাল পর্যন্ত পেছাতে সংস্কারের খসড়া রূপরেখা প্রস্তুত করেছে সরকার
  • এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় বাড়ানোর সুপারিশ জাতিসংঘ কমিটির

এলডিসি উত্তরণের পর অর্থনীতির সক্ষমতা বাড়াতে দ্রুত সংস্কার দরকার: আইসিসিবি

এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে বিভিন্ন দেশের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি করার ওপরও গুরুত্ব দেন তিনি।
টিবিএস রিপোর্ট
09 July, 2026, 09:00 pm
Last modified: 09 July, 2026, 09:11 pm
জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) লোগো। ছবি: সংগৃহীত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার পর বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার আনা দরকার বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি)- সভাপতি মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকায় আইসিসি বাংলাদেশের ৩১তম বার্ষিক কাউন্সিলে তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, '২০২৬ সালে বাংলাদেশ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সময় পার করছে। রপ্তানি, প্রবাসী আয় ও অবকাঠামো উন্নয়নের কারণে অর্থনীতি কিছুটা স্থিতিশীল থাকলেও দেশের ভেতরের কিছু সমস্যা ও বৈশ্বিক সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।' 

তিনি বলেন, '২০২৫ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৩ দশমিক ৭ শতাংশে নেমে আসে। শিল্প খাতে ধীরগতি, জ্বালানি সংকট এবং বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ার কারণে প্রবৃদ্ধি কমেছে। তবে এ সময় রপ্তানি ভালো ছিল এবং প্রবাসী আয় বেড়ে ৩২ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।'

তিনি আরও বলেন, 'আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৬ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৪ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে ধারণা দিয়েছে। সঠিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া গেলে আগামী দিনে প্রবৃদ্ধি আরও বাড়তে পারে।'

আইসিসিবি সভাপতি বলেন, 'বাংলাদেশের বড় বাজার, ভৌগোলিক অবস্থান, অবকাঠামো উন্নয়ন এবং উদ্যোক্তাদের সক্ষমতা অর্থনীতিকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে। নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, পর্যটন ও সমুদ্রভিত্তিক অর্থনীতিতেও বিনিয়োগের সুযোগ রয়েছে।'

তিনি বলেন, 'অর্থনীতির উন্নয়নে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতকে শক্তিশালী করা, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, সরকারের আয় বাড়ানো এবং ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি।' 

এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে বিভিন্ন দেশের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি করার ওপরও গুরুত্ব দেন তিনি।

দেশের ব্যবসা-বাণিজ্য সহজ করতে ঢাকা-চট্টগ্রামের মধ্যে আধুনিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব দেন মাহবুবুর রহমান।

তিনি বলেন, 'এ ধরনের প্রকল্প বাস্তবায়ন হলে পণ্য পরিবহন দ্রুত হবে, খরচ কমবে এবং বিনিয়োগ বাড়বে।'

তিনি আরও বলেন, 'বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা, পণ্য সরবরাহে সমস্যা এবং বিভিন্ন দেশের কঠোর বাণিজ্য নীতির কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের রপ্তানি বাজার বাড়ানো এবং নতুন সুযোগ তৈরি করা প্রয়োজন।'

মাহবুবুর রহমান বলেন, 'সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া গেলে বাংলাদেশ ভবিষ্যতে আরও শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারবে।'

Related Topics

টপ নিউজ

এলডিসি উত্তরণ / স্বল্পোন্নত দেশ / আইসিসিবি / মাহবুবুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • এলডিসি উত্তরণ-পরবর্তী রপ্তানি রক্ষায় ১৫ দেশ ও জোটের সঙ্গে বাণিজ্য আলোচনা সরকারের
  • এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর উদ্দেশ্য বিলম্ব নয়, টেকসই উত্তরণ নিশ্চিত করা: বাণিজ্যমন্ত্রী
  • এলডিসি উত্তরণ পেছাতে সমর্থন চেয়ে আজ রাষ্ট্রদূতদের সঙ্গে সরকারের বৈঠক
  • এলডিসি উত্তরণ ২০২৯ সাল পর্যন্ত পেছাতে সংস্কারের খসড়া রূপরেখা প্রস্তুত করেছে সরকার
  • এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় বাড়ানোর সুপারিশ জাতিসংঘ কমিটির

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net