Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
দিনে এক কৌটা বেবি পাউডার খান যে মার্কিন নারী  

অফবিট

এনডিটিভি
08 December, 2023, 12:00 pm
Last modified: 08 December, 2023, 12:15 pm

Related News

  • পর্তুগিজদের হাত ধরে আসা মরিচ যেভাবে বাঙালির হলো!
  • ঢাকার বরফনামা—কল থেকে কুলফি মালাই
  • পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

দিনে এক কৌটা বেবি পাউডার খান যে মার্কিন নারী  

মার্টিন বলেন, ‘এ এমন নেশায় পরিণত হয়েছে যে আমি বাদ দিতে চাইলেও পারি না। পাউডারের কথা মাথায় এলেই আমার জিহবায় পানি চলে আসে। এই অভ্যাস এমন পর্যায়ে পৌছেছে যে, স্বাভাবিক খাবারের কথা আমার মনেই হয় না।
এনডিটিভি
08 December, 2023, 12:00 pm
Last modified: 08 December, 2023, 12:15 pm
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও পরিবেশভেদে মানুষের খাবারের বৈচিত্র্যের শেষ নেই। একেক মানুষের একেক খাবার পছন্দ। তবে কিছু মানুষের পছন্দের খাবারের কথা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে। যুক্তরাষ্ট্রের এমনই এক নারী রয়েছেন যার পছন্দের খাবার কি-না বেবি পাউডার। আর এটি খাওয়ার পেছনে এ বছর তিনি প্রায় চার হাজার ডলার খরচ করেছেন।

এই নারীর নাম ড্রেকা মার্টিন। পাউডার খাওয়া ২৭ বছর বয়সী এই নারীর দীর্ঘদিনের অভ্যাস। তিনি জানান, সন্তানদের গোসল করানোর পর প্রতিদিন পাউডার লাগিয়ে দেয়ার সময় একটু করে পাউডার চেখে দেখতে তার ভালই লাগত। কিন্তু একসময় এটি তার অভ্যাস, এমনকি রীতিমতো নেশাতে পরিণত হয়।

মার্টিন যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সের বাসিন্দা। তিনি প্রতিদিন জনসন'স অ্যালো অ্যান্ড ভিটামিন ই'র ৬২৩ গ্রামের এক বোতল পাউডার খেয়ে থাকেন। তিনি জানান, প্রয়োজনে তিনি 'স্বাভাবিক খাবার' ছাড়তে পারবেন, কিন্তু পাউডার খাওয়া ছাড়তে পারবেন না।

তাকে যখন এই পাউডারটির স্বাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি জানান, এটি মুখের ভেতর গিয়ে গলে যায়। এভাবে পাউডার খেলেও কখনোই স্বাস্থ্যগত বা হজমে অসুবিধা হয়নি তার।

তবে গর্ভাবস্থায় এই নেশা থেকে দূরে ছিলেন মার্টিন। এখন এই পাউডার খাওয়ার জন্য তার দৈনিক খরচ ১৪ ডলার। সে হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত এই নারী পাউডার খেয়ে খরচ করেছেন তিন হাজার ৭৮০ ডলার।

পাউডার প্রস্তুতকারক জনসন'স জানিয়েছে, তাদের এই পাউডার কেবল 'ত্বকে ব্যবহারের উপযোগী' করে তৈরি করা হয়েছে। এটি খাওয়া থেকে সতর্ক করা হয়েছে।  

মায়ের এই অভ্যাস থেকে তার সন্তানেরও এই অভ্যাস গড়ে উঠতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন মেকাপ আর্টিস্টরা। তাদের মতে, যেহেতু শিশুরা প্রতিদিন তার মায়ের পাউডার খাওয়ার দৃশ্য দেখছে, তাই ওদের মধ্যেও এটি খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হতে পারে।

মার্টিন দাবি করেন, তার অখাদ্য (যেমন- চক, পেইন্ট ইত্যাদি) খাওয়ার অভ্যাস রয়েছে। তিনি বলেন, 'আমি বেবি পাওডার খেতে পছন্দ করি। এর স্বাদ ঠিক এর গন্ধের মতোই। এটি খেয়ে আমার ভাল লাগে।'

তিনি আরো বলেন, 'এ এমন নেশায় পরিণত হয়েছে যে আমি বাদ দিতে চাইলেও পারি না। পাউডারের কথা মাথায় এলেই আমার জিহবায় পানি চলে আসে। এই অভ্যাস এমন পর্যায়ে পৌছেছে যে, স্বাভাবিক খাবারের কথা আমার মনেই হয় না। আমাকে যদি স্বাভাবিক খাবার ও বেবি পাউডারের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি পাউডারই বেছে নেব।'

প্রথমদিকে তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়টি গোপন রেখেছিলেন। কিন্তু বেবি পাউডার কেনার কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যাচ্ছিল। তাই মার্টিনের মায়ের মনে হয় এর পেছনে কোনো ব্যাপার তো অবশ্যই রয়েছে। সাধারণত একটি পাউডারের কৌটা দিয়ে তাদের দুই মাস চলত। সেখানে এক সপ্তাহেই পুরো কৌটা শেষ হয়ে যাচ্ছিল। 

মার্টিন বলেন, 'আমি এটি গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু প্রায় সবসময়ই আমি এটি খেতাম। যখন আমার মুখ পাউডারে ভর্তি থাকত, তখন আমি কথা বলতে পারতাম না। এরপর আমার অভিভাবকরা জানতে চাইত আমার মুখে কী?' 

স্বাস্থ্যগত ঝুঁকির কারণে যদিও পরিবার ও বন্ধুরা মার্টিনকে এই অভ্যাস ছাড়তে বলেছেন। কিন্তু তিনি কোনোভাবেই এটি ছাড়তে পারেননি। কোথাও ভ্রমণে বের হলে এমনকি দেশের বাইরে গেলেও সাথে করে নির্দিষ্ট এই ব্র্যান্ডের অন্তত তিন কৌটা পাউডার সাথে নিয়ে বের হন মার্টিন।

Related Topics

টপ নিউজ

বেবি পাউডার / খাবার / নেশা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • পর্তুগিজদের হাত ধরে আসা মরিচ যেভাবে বাঙালির হলো!
  • ঢাকার বরফনামা—কল থেকে কুলফি মালাই
  • পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net