Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
ঢাকার জলাবদ্ধতা নিরসনে প্রকৃতি-ভিত্তিক সমাধানে জোর দিতে হবে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 October, 2023, 10:55 am
Last modified: 04 October, 2023, 10:58 am

Related News

  • চট্টগ্রামের খালগুলোয় স্বাভাবিক প্রবাহ ফিরবে কবে?
  • সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে নদী খনন শুরু, জলাবদ্ধতা নিরসনে আশার আলো দেখছেন স্থানীয়রা
  • রাতভর ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, যাত্রীদের ভোগান্তি
  • রাজধানীর বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
  • টানা বৃষ্টিতে ডুবল সড়ক, ভোগান্তিতে ঢাকাবাসী

ঢাকার জলাবদ্ধতা নিরসনে প্রকৃতি-ভিত্তিক সমাধানে জোর দিতে হবে 

বিগত ৬৬ বছরে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ পর্যালোচনা করে দেখা যায় এ পরিমাণ সামান্য বেড়েছে। কিন্তু ঢাকায় বৃষ্টির পানি সংরক্ষণের যতো ওয়াটার রিজারভার, খাল, পুকুর ছিল তা ক্রমান্বয়ে সংকুচিত হয়েছে।
টিবিএস রিপোর্ট
04 October, 2023, 10:55 am
Last modified: 04 October, 2023, 10:58 am
ছবি-সৌজন্যেপ্রাপ্ত

নগর বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনায় প্রতি ঘণ্টায় অন্তত ৩০ মি.মি. বৃষ্টির পানিধারণের সক্ষমতা হওয়া উচিত কিন্তু গত ২১ সেপ্টেম্বর ঘণ্টায় ২০ মি.মি. পরিমাণের বৃষ্টিও হয়নি। এতেই ঢাকার অধিকাংশ এলাকা কয়েক ঘণ্টা পর্যন্ত পানির নিচে ছিল।

তাদের মতে, ঢাকার জলাবদ্ধতা কমাতে হলে প্রকৃতি-ভিত্তিক সমাধানের মাধ্যমে ড্রেন ও খালগুলোকে আধুনিকায়ন করতে হবে। খালগুলোকে দখল-দূষণ মুক্ত করে নিয়মিত পরিষ্কারের কার্যক্রম যেমন হাতে নিতে হবে, তেমনি ড্রেনগুলোকে সচল রাখতে হবে। ড্রেনের আশেপাশের জায়গা সব কনক্রিট আচ্ছাদিত না করে মাটিতে কিছু পানি যাতে শোষিত হয় সেই ব্যবস্থা রাখতে হবে।

'ঢাকা শহরে বৃষ্টির পানি ব্যবস্থাপনায় রূপান্তরমূলক পরিবর্তন' শীর্ষক সেমিনারে এ কথা বলেন তারা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ তাদের ক্যাম্পাসে মঙ্গলবার (৩ অক্টোবর) এ সেমিনার আয়োজন করে।

ইউআইইউ-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেন, "জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলানোর মতো করে ঢাকা গড়ে উঠেনি। এখনও জলবায়ু পরিবর্তনের ধাক্কা তেমনটা পড়েনি ঢাকাতে। বিগত ৬৬ বছরে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ পর্যালোচনা করে দেখা যায় এ পরিমাণ সামান্য বেড়েছে। কিন্তু ঢাকায় বৃষ্টির পানি সংরক্ষণের যতো ওয়াটার রিজারভার, খাল, পুকুর ছিল তা ক্রমান্বয়ে সংকুচিত হয়েছে।"

তিনি আরও বলেন, "আমাদের ড্রেনেজ ব্যবস্থাপনা হওয়া উচিত প্রতি ঘণ্টায় ৩০ মি.মি. বৃষ্টি গ্রহণের সক্ষমতার কিন্তু ২১ সেপ্টেম্বর ঘণ্টায় ২০ মি.মি. বৃষ্টিও ধারণ করতে পারেনি।"

"আমাদের হাতিরঝিলের মতো আরও ৫টি হাতিরঝিল দরকার ঢাকায়। আমরা হাতিরঝিলকে বিনোদনের স্থান হিসেবে চিনলেও এটি মূলত আমাদের ড্রেনেজ সল্যুউশন।"

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক মোঃ আতাউর রহমান বলেন, "ঢাকার চারিদিকের ৫টি নদী আমাদের জন্য আশীর্বাদ। ঢাকার সকল বৃষ্টির পানি, স্যুয়ারেজের পানি নদীগুলোর মাধ্যমে বঙ্গোপসাগরে চলে যায়। আর এসব নদীতে খালগুলো থেকে পানি যায়। কিন্তু আমাদের খালগুলো আমরা রক্ষা করতে পারছি না। আমরা ঢাকার দুই কোটি মানুষ যদি শুধু বর্জ্য জলাশয় ও খালে ফেলি তবে ঢাকাকে রক্ষা করা যাবে কিভাবে?"

তিনি আরও বলেন, "আমাদের খালগুলোকে প্রবহমান করে এর দুই পাশে হাঁটা, বসা ও বিনোদনের জায়গা হিসেবে তৈরী করতে হবে।"

ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, "আমাদের পরিবেশ ঠিক রাখতে এবং খালগুলোকে উদ্ধার করতে সবচেয়ে বেশি যা দরকার সেটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা এবং নেতৃত্ব। এর বড় উদাহরণ হচ্ছে আমাদের পদ্মাসেতু। রাজনৈতিক সদিচ্ছা ছিল বলেই সেটি সম্ভব হয়েছে। যদি এভাবে ঢাকার খালগুলো উদ্ধারেও সচেষ্ট হয় তবে অনেকটাই ফিরিয়ে আনা সম্ভব।" 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম অনুষ্ঠানে ঢাকার খালগুলো পুনরুদ্ধারের প্রচেষ্টার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Related Topics

টপ নিউজ

জলাবদ্ধতা / জলাবদ্ধতা নিরসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • চট্টগ্রামের খালগুলোয় স্বাভাবিক প্রবাহ ফিরবে কবে?
  • সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে নদী খনন শুরু, জলাবদ্ধতা নিরসনে আশার আলো দেখছেন স্থানীয়রা
  • রাতভর ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, যাত্রীদের ভোগান্তি
  • রাজধানীর বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
  • টানা বৃষ্টিতে ডুবল সড়ক, ভোগান্তিতে ঢাকাবাসী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net