Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
৫০ বছর পর চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক

ইউরো নিউজ
10 August, 2023, 02:15 pm
Last modified: 10 August, 2023, 03:01 pm

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর
  • চাঁদের অনুরূপ কৃত্রিম মাটিতে সফলভাবে ছোলা গাছের জন্ম ও ফলন হয়েছে: গবেষণা
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি

৫০ বছর পর চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে রাশিয়া

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (শুক্রবার) মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে৷ তবে মহাকাশযানটি উৎক্ষেপণের কথা ছিল আরও পূর্বে।
ইউরো নিউজ
10 August, 2023, 02:15 pm
Last modified: 10 August, 2023, 03:01 pm
ছবি: ইউরো নিউজ

চাঁদে অভিযান পরিচালনার ক্ষেত্রে বহুদিন ধরেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কাজ করে আসছে। তবে শুধু নাসা নয়, এবার রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমসও হাঁটছে একই পথে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (শুক্রবার) সংস্থাটি চাঁদে পাঠানোর জন্য নিজস্ব মহাকাশযান উৎক্ষেপণ করবে।

তবে মহাকাশযানটি উৎক্ষেপণের কথা ছিল আরও আগে। বেশ কয়েকবার বিলম্বের পর নিজেদের এককভাবে তৈরী মহাকাশযান ব্যবহার করে চাঁদে অভিযান পরিচালনা করছে দেশটি। 

গত ৫০ বছরের ইতিহাসে এটিই হবে রাশিয়ায় প্রথম চন্দ্র অভিযান। সর্বশেষ ১৯৭৬ সালের চাঁদে অভিযান পরিচালনা করেছিল দেশটি।

রসকসমসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "লুনা-২৫ নামের মহাকাশযানটি আগামী ১১ আগস্ট উৎক্ষেপণ করা হবে। চাঁদে মহাকাশযানটি মাটি পরীক্ষা থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবে।"

দীর্ঘ সময় পর উৎক্ষেপণের ব্যাপারটি ছাড়াও রাশিয়ার চাঁদে এই অভিযানটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কেননা পূর্বে মহাকাশ অভিযানের ক্ষেত্রে দেশটির ইউরোপিয়ান স্পেস এজেন্সির সহযোগিতা গ্রহণের সুযোগ ছিল।

কিন্তু এবারের অভিযানে ইউরোপিয়ান স্পেস এজেন্সির কোনো সহযোগিতা কিংবা যন্ত্রপাতি ব্যবহার করেনি রাশিয়া। কেননা রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রসকসমসের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছে ইউরোপীয় সংস্থাটি। 

সম্পর্ক ছিন্নের পর রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, দেশটি ইউরোপীয় স্পেস এজেন্সির সহযোগিতা ছাড়াই কাজ চালিয়ে যেতে পারবে। তারা ইউরোপীয় সংস্থাটির যন্ত্রপাতির জায়গায় নিজেদের তৈরি যন্ত্রপাতি ব্যবহার শুরু করবে। 

চাঁদে অভিযানের জন্য তৈরি লুনা-২৫ যেন তারই প্রমাণ। এটিতে রাশিয়ার তৈরি সব যন্ত্রপাতিই ব্যবহার করা হয়েছে। মহাকাশযানটির ওজন প্রায় ৮০০ কেজি। 

চাঁদে অভিযানের ক্ষেত্রে মহাকাশযানগুলো সাধারণত উপগ্রহটির অতি পরিচিত স্থান বিষুবরেখায় অবতরণ করে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হবে রাশিয়ার লুনা-২৫। মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে।

রসকসমসের পক্ষ থেকে জানানো হয় যে, মহাকাশযানটি মস্কো থেকে ৫ হাজার ৫৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত ভস্টকনি কসমোড্রোম স্পেস পোর্ট থেকে উৎক্ষেপণ করা হবে। 

স্পেস পোর্টটি থেকে গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সোভিয়েত ইউনিয়নই ছিল প্রথম রাষ্ট্র যারা ১৯৬১ সালে মহাকাশে মানুষ পাঠিয়েছিল। যদিও তখন চারদিক থেকে অনেক নিষেধাজ্ঞা ছিল।"

তখন পুতিন এও জানান, পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেই মস্কো নিজেদের চন্দ্র অভিযান এগিয়ে নেবে।

পুতিন আরও বলেন, "আমরা আমাদের পূর্বপুরুষদের উচ্চাকাঙ্ক্ষার ইতিহাস থেকে অনুপ্রাণিত হই। যেকোনো প্রতিকূলতার মাঝে এবং বাইরে থেকে বাধা প্রদানের প্রচেষ্টা থাকা সত্ত্বেও আমরা এগিয়ে যাবো।"

রাশিয়া এমন এক সময়ে এই মহাকাশযান পাঠাল, যা ভারতের চন্দ্রযান-৩ পাঠানোর সময়ের কাছাকাছি। তবে রসকসমস জানিয়েছে, রাশিয়া ও ভারতের মহাকাশযান একই এলাকায় অবস্থান করলেও তারা পরস্পরের কাজে বাধা হয়ে দাঁড়াবে না। 

Related Topics

টপ নিউজ

চাঁদ / স্পেস / মহাকাশ অভিযান / মহাকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর
  • চাঁদের অনুরূপ কৃত্রিম মাটিতে সফলভাবে ছোলা গাছের জন্ম ও ফলন হয়েছে: গবেষণা
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net