Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ইউক্রেনের বন্দরগামী সব জাহাজকে হুমকি রাশিয়ার, বেড়ে গেছে গমের দাম

আন্তর্জাতিক

বিবিসি; সিএনবিসি
20 July, 2023, 08:10 pm
Last modified: 20 July, 2023, 08:09 pm

Related News

  • বেকারি থেকে মৎস্যখাদ্য: বৈচিত্র্যময় চাহিদায় গম আমদানিতে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট

ইউক্রেনের বন্দরগামী সব জাহাজকে হুমকি রাশিয়ার, বেড়ে গেছে গমের দাম

রাশিয়ার খাদ্যশস্য ও সারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং রাশিয়ার কৃষি ব্যাংককে ফের আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত করে নেওয়া—এসব দাবি মেনে নিলে তৎক্ষণাৎ শস্যচুক্তিতে ফিরবেন পুতিন
বিবিসি; সিএনবিসি
20 July, 2023, 08:10 pm
Last modified: 20 July, 2023, 08:09 pm
ছবি: রয়টার্স

ইউক্রেনের বন্দরগামী জাহাজকে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করে জাহাজগুলোর ওপর হামলা চালানো হবে—রাশিয়ার এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে গমের দাম অনেকটা বেড়ে গেছে। 

সোমবার কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে বেরিয়ে যায় মস্কো। এ চুক্তির আওতায় কৃষ্ণসাগর দিয়ে শস্যের নিরাপত শিপমেন্ট নিশ্চিত করা হতো।

গত তিন রাত ধরে ওডেসাসহ অন্যান্য শহরে ইউক্রেনের শস্য টার্মিনালগুলোতে বোমা হামলা চালাচ্ছে রাশিয়া।

মস্কো এ-ও ঘোষণা দিয়েছে যে বৃহস্পতিবার থেকে ইউক্রেনের বন্দরগামী যেকোনো জাহাজকে 'কিয়েভ শাসকের' পক্ষের হিসেবে দেখা হবে।

রাশিয়ার এ ঘোষণায় বুধবার ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে বুধবার গমের দাম আগের দিনের চেয়ে ৮.২ শতাংশ বেড়ে প্রতি টনের দাম ২৫৩.৭৫ ইউরোতে উঠে যায়। এদিন শস্যের দাম বাড়ে ৫.৪ শতাংশ।

ইউএস হুইট ফিউচারস বেড়েছে ৮.৫ শতাংশ। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর দৈনিক এটাই সর্বোচ্চ বৃদ্ধি।

এর আগের ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তার দাবি মেনে নেওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক শস্যচুক্তিতে ফিরবেন। 

পুতিনের অন্যতম দাবির মধ্যে রয়েছে: রাশিয়ার খাদ্যশস্য ও সারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং রাশিয়ার কৃষি ব্যাংককে ফের আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত করে নেওয়া।

এদিকে কৃষ্ণসাগরের উপকূলীয় শহরগুলোতে টানা তিন রাতের মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া। 

গত কয়েকদিন দক্ষিণ ইউক্রেনের বন্দর ও শস্য অবকাঠামোগুলোতে ব্যাপক পরিসরে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।

যুক্তরাষ্ট্রের থিঙ্কট্যাঙ্ক ইন্সটিটিউট  ফর দ্য স্টাডি অভ ওয়ার বলেছে, রাশিয়ার এ হামলার অন্যতম উদ্দেশ্য হচ্ছে কিয়েভের কৃষিপণ্য রপ্তানির সক্ষমতা খর্ব করা। 

ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় বুধবার বলেছে, রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলোতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা বন্দর ও অন্যান্য শহরের ৬০ হাজার টন শস্য ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে।

এদিকে জাতিসংঘের গভীর উদ্বেগ প্রকাশ করে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাশিয়ার এ সিদ্ধান্ত বিশ্বজুড়ে কোটি কোটি ক্ষুধার্ত মানুষকে বিপদে ফেলবে। 

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি-প্রধান জোসেপ বোরেল বলেছেন, রাশিয়ার চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।
ডাচ ঋণদাতা রাবোব্যাংক-এর কৃষিপণ্য মার্কেট-এর প্রধান কার্লোস মেরা সোমবার বলেছিলেন, 'ইউক্রেনকে এখন অধিকাংশ খাদ্যশস্য ও তেলবীজ তার স্থল সীমান্ত দিয়ে পরিবহন করতে হবে। এতে পরিবহন খরচ অনেক বেড়ে যাবে, ইউক্রেনীয় কৃষকদের মুনাফার ওপর আরও চাপ সৃষ্টি হবে।'

তিনি বলেন, এর পরোক্ষ প্রভাব হবে এমন: আগামী মৌসুমে হয়তো কৃষকরা কম ফসল ফলাবেন। এতে শস্য সরবরাহের ওপর আরও চাপ তৈরি হবে।

এর ফলে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের নিম্ন আয়ের দেশগুলো শেষ পর্যন্ত রাশিয়ার গমের ওপর নির্ভরশীল হয়ে পড়বে বলে মন্তব্য করেন মেরা। উল্লেখ্য, বৈশ্বিক মোট গম রপ্তানির ২০ শতাংশের বেশি করে থাকে রাশিয়া।
 

Related Topics

টপ নিউজ

গম / গমের দাম / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • বেকারি থেকে মৎস্যখাদ্য: বৈচিত্র্যময় চাহিদায় গম আমদানিতে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net