Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতায় রাশিয়ার কালাশনিকভ রাইফেলে পরিবর্তন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 May, 2023, 04:40 pm
Last modified: 28 May, 2023, 08:19 pm

Related News

  • খিলগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে

ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতায় রাশিয়ার কালাশনিকভ রাইফেলে পরিবর্তন

টিবিএস ডেস্ক
28 May, 2023, 04:40 pm
Last modified: 28 May, 2023, 08:19 pm
একে-১২ কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করছেন এক ব্যক্তি। ছবি: মিখাইল সভেতলভ

আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক কালাশনিকভ একে-১২ অ্যাসল্ট রাইফেলের একটি উন্নত সংস্করণ নিয়ে এসেছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের ওপর ভিত্তি করে এই অস্ত্রে পরিবর্তন এনেছে কালাশনিকভ। খবর সিএনএন-এর।

কালাশনিকভ গ্রুপ-এর প্রধান ডিজাইনার সার্গেই উরজুমস্তেভ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসকে বলেন, ইউক্রেনে পরিচালিত 'বিশেষ অভিযান' থেকে পাওয়া অভিজ্ঞতার থেকে 'ইনপুট' কাজে লাগিয়ে একে-১২-কে উন্নত করেছেন তারা।

তিনি আরও বলেন, উন্নত সংস্করণের একে-১২-এর প্রথম ব্যাচ ইতিমধ্যে ইউক্রেনে যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছে 'ফিডব্যাকের' জন্য।

আগে সেমি-অটোমেটিক মোডে একে-১২ রাইফেল দিয়ে দুই রাউন্ড গুলি করা যেত। নতুন নকশায় এই ফিচার বাদ দেওয়া হয়েছে বলে জানানো হয় তাস-এর প্রতিবেদনে। এ ফিচার বাদ দেওয়ার কারণ হিসেবে বলা হয়, এতে রাইফেলের দক্ষতা তেমন বাড়ে না এবং লে-আউট জটিল হয়ে পড়ে।

রাইফেলটি চালানো সহজতর করার লক্ষ্যে অন্যান্য পরিবর্তনগুলো আনা হয়েছে।

আধুনিক রাইফেলে সাইড রেইল রাখা হয়। এতে বিভিন্ন সহায়ক সরঞ্জাম যুক্ত করার ব্যবস্থা আছে। একে-১২-এও এখন থেকে এ ধরনের সরঞ্জাম—যেমন সাইটস, ফ্রন্ট হ্যান্ডেল, ফ্ল্যাশলাইট, লেজার ডেজিগনেটর, নিঃশব্দ ও অগ্নিশিখাহীন গুলি করার ডিভাইস—যুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে।

কালাশনিকভ ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, ৫.৪৫ এমএম একে-১২ হলো রুশ পদাতিক বাহিনীর আদর্শ সার্ভিস অ্যাসল্ট রাইফেল।

ওয়েবসাইটে আরও জানানো হয়, ২০১৮ সাল থেকে রুশ সেনাবাহিনী একে-১২ রাইফেল নিচ্ছে।

কালাশনিকভ আরও জানিয়েছে, তারা ড্রোন-উৎপাদন ইউনিট চালু করতে যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

কালাশনিকভ / আগ্নেয়াস্ত্র / বন্দুক / রাইফেল / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • খিলগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net