Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
মারা গেলেন প্রখ্যাত অর্থনীতিবিদ নুরুল ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2023, 09:20 pm
Last modified: 09 May, 2023, 09:23 pm

Related News

  • সীতাকুণ্ডে গ্যাস লিকেজ: ছুটির দিনে কারখানায় গিয়েছিলেন কাজে, লাশ হয়ে ফিরলেন দুই ভাই
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০
  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৮৫
  • ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ৬৭২ জন হাসপাতালে ভর্তি
  • মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৬ বছরে প্রাণ গেছে ১৫,৭১২ জনের, ৫৮ শতাংশই তরুণ 

মারা গেলেন প্রখ্যাত অর্থনীতিবিদ নুরুল ইসলাম

অধ্যাপক নুরুল ইসলাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছিলেন। পাকিস্তানের পূর্ব ও পশ্চিম অঞ্চলের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যের বিষয়ে সচেতনতা তৈরিতে সেই ১৯৫০-এর দশকের শেষদিক থেকে একজন পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন তিনি।
টিবিএস রিপোর্ট
09 May, 2023, 09:20 pm
Last modified: 09 May, 2023, 09:23 pm
অধ্যাপক নুরুল ইসলাম। স্কেচ: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

সোমবার (৮ মে) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সাবেক ডেপুটি চেয়ার‌ম্যান ছিলেন অধ্যাপক নুরুল ইসলাম।

ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ইফপ্রি)-এর ইমেরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ১৯৮৭ সালে সংস্থাটির মহাপরিচালকের জ্যেষ্ঠ নীতি উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি।

নিজের সুদীর্ঘ কর্মজীবনে অধ্যাপক নুরুল ইসলাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্থনীতি ও সামাজিক নীতি বিভাগের সহকারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

অধ্যাপক নুরুল ইসলাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছিলেন।

পাকিস্তানের পূর্ব ও পশ্চিম অঞ্চলের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যের বিষয়ে সচেতনতা তৈরিতে সেই ১৯৫০-এর দশকের শেষদিক থেকে একজন পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন তিনি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর ওয়াশিংটনে বিশ্বব্যাংকের উন্নয়ন গবেষণা কেন্দ্রের একটি প্রভাবশালী পদে চাকরির সুযোগ প্রত্যাখ্যান করেন তিনি। সদ্য প্রতিষ্ঠিত পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেন নুরুল ইসলাম, তখন তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমিশনের চেয়ারম্যান ছিলেন।

বঙ্গবন্ধুকে হত্যার পর নুরুল ইসলাম রোমে গিয়ে এফএও-তে যোগ দেন। সেখান থেকে পরে ওয়াশিংটনে ইফপ্রিতে কাজ শুরু করেন।

খ্যাতনামা এ অর্থনীতিবিদের বিদায়ে শোক প্রকাশ করেছে বিআইডিএস। দেশের অর্থনীতি ও অর্থনৈতিক গবেষণার জন্য অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে সংস্থাটি।

Related Topics

টপ নিউজ

নুরুল ইসলাম / অর্থনীতিবিদ / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • সীতাকুণ্ডে গ্যাস লিকেজ: ছুটির দিনে কারখানায় গিয়েছিলেন কাজে, লাশ হয়ে ফিরলেন দুই ভাই
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০
  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৮৫
  • ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ৬৭২ জন হাসপাতালে ভর্তি
  • মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৬ বছরে প্রাণ গেছে ১৫,৭১২ জনের, ৫৮ শতাংশই তরুণ 

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net