Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
সীতাকুণ্ডে গ্যাস লিকেজ: ছুটির দিনে কারখানায় গিয়েছিলেন কাজে, লাশ হয়ে ফিরলেন দুই ভাই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2026, 08:25 pm
Last modified: 14 August, 2026, 08:34 pm

Related News

  • কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা
  • মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
  • ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, চলতি বছর আক্রান্ত ১ লাখ ৩ হাজার ছাড়াল
  • ৩৪ বছর বয়সে প্রয়াত ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটি

সীতাকুণ্ডে গ্যাস লিকেজ: ছুটির দিনে কারখানায় গিয়েছিলেন কাজে, লাশ হয়ে ফিরলেন দুই ভাই

৫৫ বছর বয়সী মনসুর ছিলেন ওই কারখানার ফোরম্যান এবং ৫০ বছর বয়সী নাসির ছিলেন কাটারম্যান। দুজনেই প্রায় ১৭ বছর এই ইয়ার্ডে কাজ করেছেন।
টিবিএস রিপোর্ট
14 August, 2026, 08:25 pm
Last modified: 14 August, 2026, 08:34 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় আজ শুক্রবার যে ৯ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন ভাটিয়ারী মৌলভীপাড়ার দুই ভাই মনসুর ও নাসির। ৫৫ বছর বয়সী মনসুর ছিলেন ওই কারখানার ফোরম্যান এবং ৫০ বছর বয়সী নাসির ছিলেন কাটারম্যান। দুজনেই প্রায় ১৭ বছর এই ইয়ার্ডে কাজ করেছেন।

নাসিরের একমাত্র মেয়ে ইভা, যে এবার দশম শ্রেণিতে পড়ে বাবার নিথর দেহের সামনে দাঁড়িয়ে বারবার বলছিল, 'আজ শুক্রবার হওয়ায় বাবা বাড়িতে ঘুমাচ্ছিলেন এবং তিনি বিশ্রাম নিতে চেয়েছিলেন। তিনি কাজে যেতে চাননি। কিন্তু কারখানা থেকে ফোন করে তাকে ডাকা হলো। শেষ পর্যন্ত বাবা ফিরলেন লাশ হয়ে।'

একই করুণ দশা মনসুরের পরিবারেরও। দুই মেয়ের জনক মনসুর ছিলেন পুরো পরিবারের একমাত্র চালিকাশক্তি। তার এক মেয়ে এখনো পড়াশোনা করছেন। বাবার অকাল মৃত্যুতে সেই মেয়ের ভবিষ্যৎ এখন এক বিশাল অনিশ্চয়তার মুখে।

স্বজনরা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই তারা ইয়ার্ডে ছুটে যান। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের ভেতরে ঢুকতে দিচ্ছিল না বলে অভিযোগ করেন তারা। একপর্যায়ে স্থানীয় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে কারখানার মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। গ্রামবাসী ও শ্রমিকরা মিলে নিজেরাই উদ্ধার কাজ শুরু করেন এবং একের পর এক নিথর দেহ বের করে আনতে থাকেন।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, একটি জাহাজের ইঞ্জিন রুমের ট্যাংক থেকে গ্যাস লিকেজ হচ্ছে বলে সেফটি টিমের সদস্যরা শনাক্ত করেন। সেটি পরীক্ষা করতে গিয়ে শ্রমিকরা অচেতন হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে গিয়ে পরবর্তীকালে আরও কয়েকজন সংজ্ঞা হারান।

ফায়ার সার্ভিসের ধারণা, কার্বন মনোক্সাইড বা অন্য কোনো প্রাণঘাতী গ্যাস এই মৃত্যুর মিছিলের কারণ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় এখন কেবলই হাহাকার। স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পর থেকে ফেরদৌস স্টিলের কোনো মালিক বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে হাসপাতালে দেখা যায়নি। হাসপাতালে কোনো প্রতিনিধি না থাকায় মরদেহ গ্রহণ করার জন্য প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করতেও বেগ পেতে হচ্ছে তাদের।

মৌলভীপাড়ার প্রতিবেশী ইমন বলেন, 'তারা অত্যন্ত পরিশ্রমী ছিলেন এবং বছরের পর বছর এখানে কাজ করে পরিবার চালাতেন। এখন দুই ভাইকেই হারিয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।' 

স্থানীয় বাসিন্দারা এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। কেন সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজে ডাকা হলো, তা খতিয়ে দেখে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। একই সঙ্গে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

সীতাকুন্ড / মৃত্যু / শ্রমিক / শিপইয়ার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা
  • মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
  • ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, চলতি বছর আক্রান্ত ১ লাখ ৩ হাজার ছাড়াল
  • ৩৪ বছর বয়সে প্রয়াত ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটি

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net