Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ওয়াগনার গ্রুপে যোগ দিয়ে ইউক্রেন যুদ্ধে গিয়েছিলেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ছেলে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 April, 2023, 07:00 pm
Last modified: 24 April, 2023, 07:10 pm

Related News

  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র
  • রাশিয়াকে পশ্চিম সম্মান করলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ হবে না: পুতিন
  • ইউক্রেন ভূখণ্ড ছাড় না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: শান্তি আলোচনার মধ্যেই পুতিনের হুঁশিয়ারি

ওয়াগনার গ্রুপে যোগ দিয়ে ইউক্রেন যুদ্ধে গিয়েছিলেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ছেলে

ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, ভুয়া কাগজপত্র দেখিয়ে যোগ দেওয়ার পরে নিকোলাই পেসকভকে তিন সপ্তাহের প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে হয়। এরপর তাকে লুহানস্কে পাঠানো হয়। সেখানে তিনি একটি মাল্টিপল রকেট লঞ্চার ইউনিটে যোগ দেন।
টিবিএস ডেস্ক
24 April, 2023, 07:00 pm
Last modified: 24 April, 2023, 07:10 pm
নিকোলাই পেসকভ। ছবি: আরটি থেকে স্ক্রিনশট

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ৩৩ বছর বয়সী ছেলে জানিয়েছেন, তিনি প্রায় ছয় মাস ওয়াগনার গ্রুপের সঙ্গে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিলেন। খবর বিবিসি'র।

নিকোলাই পেসকভ বলেছেন, 'এটা ছিল আমার কর্তব্য… বন্ধু ও অন্যদের সেখানে যাওয়া আমি বসে বসে দেখতে পারিনি।' তবে নিকোলাই পেসকভের এ দাবি স্বাধীনভাবে খতিয়ে দেখতে পারেনি বিবিসি।

রাশিয়ায় ওয়াগনারকে 'প্রাইভেট মিলিটারি কোম্পানি' হিসেবে ডাকা হয়। তবে ভাড়াটে সৈন্যদের এ সংগঠনটি এখন বিশ্বব্যাপী পরিচিত।

ইউক্রেন যুদ্ধে প্রচুর সংখ্যক সৈন্য হারানোর পর ওয়াগনার কয়েক মাস আগে কারাবন্দিদের নিজেদের দলে ভিড়িয়েছে।

রাশিয়ার বনেদি পরিবারের কোনো সদস্যের ওয়াগনারে যোগ দেওয়া একটি বিরল ঘটনা। সাধারণ সৈন্যদলে বাধ্যতামূলকভাবে নাম ওঠানো ঠেকাতে রুশ ধনী ও প্রভাবশালী অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন।

নিকোলাই পেসকভ নিকোলাই চোলেস নামেও পরিচিত। তরুণ বয়সে লন্ডনে বেশ কয়েক বছর কাটানোর ফলে তিনি চোস্ত ইংরেজি বলতে পারেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আরটি'র প্রতিনিধি হিসেবেও কাজ করেছিলেন তিনি।

দিমিত্রি পেসকভ ও নিকোলাই পেসকভ দুজনেই মার্কিন নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত।

ক্রেমলিনপন্থী পত্রিকা কমসমোলস্কায়া প্রাভদাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোলাই জানান ওয়াগনারে যোগ দেওয়ার সিদ্ধান্ত তার নিজের ছিল।

কিন্তু কীভাবে যোগ দেবেন সে বিষয়ে তার ধারণা ছিল না। 'তাই আমি বাবার কাছে যাই… এবং তিনি বিষয়টি নিয়ে আমাকে সাহায্য করেন,' বলেন নিকোলাই।

ওয়াগনার সদস্যরা যাতে তার পরিচয় জানতে না পারেন সেজন্য তিনি ভুয়া আইডি কার্ড ব্যবহার করেছেন বলেও জানান তিনি।

তবে ওই ছদ্মপরিচয় তিনি সাক্ষাৎকারটিতে প্রকাশ করেননি, কারণ এটি তার আবার ব্যবহারের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ইউক্রেনের কোন স্থানে ওয়াগনারের সঙ্গে নিকোলাই অবস্থান করেছিলেন তাও জানাননি তিনি।

তবে ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, ভুয়া কাগজপত্র দেখিয়ে যোগ দেওয়ার পরে নিকোলাই পেসকভকে তিন সপ্তাহের প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে হয়।

'এরপর তাকে লুহানস্কে পাঠানো হয়। সেখানে তিনি একটি মাল্টিপল রকেট লঞ্চার ইউনিটে যোগ দেন,' প্রিজগোনি জানান।

অন্য সব সৈন্যের মতো নিকোলাই পেসকভও সাহস ও বীরত্ব দেখিয়েছেন বলে জানিয়েছেন ওয়াগনার প্রধান।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / দিমিত্রি পেসকভ / নিকোলাই পেসকভ / ওয়াগনার গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র
  • রাশিয়াকে পশ্চিম সম্মান করলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ হবে না: পুতিন
  • ইউক্রেন ভূখণ্ড ছাড় না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: শান্তি আলোচনার মধ্যেই পুতিনের হুঁশিয়ারি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net