Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
কক্সবাজারের সমুদ্র উপকূলে ট্রলার বোঝাই লাশ, ১০ মরদেহ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 April, 2023, 04:45 pm
Last modified: 23 April, 2023, 05:25 pm

Related News

  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

কক্সবাজারের সমুদ্র উপকূলে ট্রলার বোঝাই লাশ, ১০ মরদেহ উদ্ধার

টিবিএস রিপোর্ট
23 April, 2023, 04:45 pm
Last modified: 23 April, 2023, 05:25 pm
ছবি: টিবিএস

কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে আসা একটি ডুবন্ত ট্রলার থেকে ১০টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী। সংশ্লিষ্টদের ধারণা, মরদেহ আরও বাড়তে পারে।

রবিবার দুপুরে ট্রলারটি ভেসে আসার পর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতার চালিয়ে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, গত ৭ এপ্রিল সাগরে গিয়ে নিখোঁজ হওয়া ১৪ জেলের ১০ জনের মরদেহ হতে পারে এসব।

ঘটনাস্থল থেকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, কক্সবাজারের স্থানীয় জেলেরা বঙ্গোপসাগরের গভীরে ফিশিং ট্রলারটি ভাসতে দেখে উপকূলে নিয়ে আসেন। আনার পর ট্রলারের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেন। বিকাল ৪টা পর্যন্ত ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ট্রলারটির ভেতরে আর কোনো মরদেহ আছে কি না, তা জানার জন্য তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি।

উদ্ধার করা নিহত ১১ জনের মধ্যে ৬ জনের হাত-পা বাঁধা ছিল বলে জানা গেছে।

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ট্রলারের ভেতরে থাকা মরদেহ পচে গেছে। ধারণা করা হচ্ছে, কমপক্ষে ১০-১২ দিন আগে ট্রলারটি ডাকাতদলের হাতে আক্রান্ত হয়। ডাকাতরা ট্রলারের মাছ ও জাল লুট করে জেলেদের হাত-পা বেঁধে হিমঘরে আটকে রেখে ট্রলারটি সাগরে ডুবিয়ে দিতে পারে।

তিমি বলেন, সব মরদেহ ফিশিং ট্রলারের কোল্ড স্টোরেজের (হিমঘর) ভেতরে ছিল। মৃতদের কারও পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, গভীর সাগরে ডুবিয়ে দেওয়া ট্রলারটি আরেকটি মাছ ধরার ট্রলারের সঙ্গে আটকে গিয়েছিল। তখন ওই ট্রলারের জেলেরা ডুবন্ত ট্রলারটিকে রশি দিয়ে টেনে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে পর্যন্ত নিয়ে আসে। রোববার দুপুর দেড়টার দিকে ডুবন্ত ট্রলারটি নাজিরারটেক চ্যানেলে পৌঁছায়। তখনই ওই ট্রলারে নিহতদের হাত-পা ভেসে ওঠে। এতে টেনে আনা ট্রলারের জেলেরা ভয় পেয়ে পালিয়ে যান। এরপর স্থানীয় লোকজন পুলিশকে লাশ বোঝাই ট্রলার ভেসে আসার খবর জানায়। দুপুর ২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, 'মহেশখালীতে নিখোঁজের একটি তথ্য শোনা যাচ্ছে। তাদের খবর পাঠানো হচ্ছে। তবে মরদেহ পচে যাওয়ায় শনাক্ত করা কষ্ট হতে পারে।'

উল্লেখ্য, গত ৭ এপ্রিল মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার শামসুল আলম তার নিজস্ব মালিকানাধীন একটি ফিশিং ট্রলার নিয়ে ১৪ মাঝিমাল্লাসহ সাগরে মাছ ধরতে যান।

এর ৩ দিন পর ১০ এপ্রিল সাগর থেকে মাছ ধরে ফিরে আসা কালারমার ছড়া ইউনিয়নের আধাঁরঘোনা গ্রামের বাবু জানান, ওই ট্রলারের ১৪ মাঝিমাল্লা অপর একটি ট্রলারকে ডাকাতি করার অভিযোগে কয়েকটি ট্রলার ঘিরে আটকে ফেলে। এরপর ১৪ জনকে হিমঘরে আটকে দিয়ে ট্রলারটি ডুবিয়ে দেয়। ওই ট্রলারের বাবুর আপন ভাই হায়াত উল্লাহও রয়েছেন।

এরপর থেকে ট্রলার বোটের মালিক শামসুল আলম সহ ১৪ মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / ট্রলার থেকে লাশ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net