Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2026, 04:15 pm
Last modified: 26 February, 2026, 04:18 pm

Related News

  • এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
  • অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • আশুলিয়ায় কারখানা চত্বরে বিস্ফোরণ: দুই দিন পরও বিভিন্ন স্থানে পড়ে আছে সিলিন্ডার, আতঙ্কে স্থানীয়রা
  • মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

আজ বৃহস্পতিবার সকালে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের ডা. মো. রাশেদ উল করিম জানান, ভর্তি ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া আহত কয়েকজনের শ্বাসনালীও দগ্ধ হয়েছে। 
টিবিএস রিপোর্ট
26 February, 2026, 04:15 pm
Last modified: 26 February, 2026, 04:18 pm
ছবি: টিবিএস

কক্সবাজার শহরের কলাতলী চন্দ্রিমা হাউজিং এলাকায় (আদর্শ গ্রাম সংলগ্ন) একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১৬ জনের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
চিকিৎসাধীন এই ছয়জনের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন— আব্দুর রহিম (৩২), সিরাজ (৩০), আবু তাহের (৪০), আবুল কাশেম (২৭), শাকিব (৩০) ও মোতাহার (৪৫)। 

চিকিৎসকদের তথ্যমতে, আহতদের মধ্যে চারজনের শরীরের ৪০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। তাদের অবস্থা বর্তমানে সংকটাপন্ন। বাকি দুইজন বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. রাশেদ উল করিম জানান, ভর্তি ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া আহত কয়েকজনের শ্বাসনালীও দগ্ধ হয়েছে, যা চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়েছে। 

এদিকে আহত আব্দুর রহিমের এক স্বজন জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রথমে পাম্পে আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তবে রাত ১০টার দিকে রহিম যখন পুনরায় অফিসে গিয়ে কয়েল জ্বালাতে যান, তখন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং তিনি গুরুতর দগ্ধ হন। 

স্বজনরা আরও জানান, আহতদের মধ্যে একজন অন্য ভুক্তভোগীদের উদ্ধার করতে গিয়ে নিজেই দগ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা এই ঘটনাকে একটি ভয়াবহ ও বিভীষিকাময় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / বিস্ফোরণ / চট্টগাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
  • অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • আশুলিয়ায় কারখানা চত্বরে বিস্ফোরণ: দুই দিন পরও বিভিন্ন স্থানে পড়ে আছে সিলিন্ডার, আতঙ্কে স্থানীয়রা
  • মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net