Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
নিজের জন্মদিনে স্পিনারদের কাছে হেরাথের চাওয়া

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
19 March, 2023, 09:20 pm
Last modified: 19 March, 2023, 09:26 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

নিজের জন্মদিনে স্পিনারদের কাছে হেরাথের চাওয়া

সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটেও স্পিনারদের পারফরম্যান্সে খুশি হেরাথ। লঙ্কান এই কোচ অবশ্য কেবল খুশিই নন, শিষ্যদের নিয়ে গর্বিতও তিনি।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
19 March, 2023, 09:20 pm
Last modified: 19 March, 2023, 09:26 pm

আগেরেদিন সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যা রানের হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। দারুণ জয়ে সিরিজ শুরু, পরের দিন নেই অনুশীলন; পুরো দল বিশ্রামে। আর এদিনই নিজের জন্মদিন, বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ ফুরফুরে মেজাজে থাকবেন; সেটাই স্বাভাবিক। রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাস্যোজ্জ্বল হেরাথেরই দেখা মিললো। 

কেবল বাংলাদেশের জয় আর নিজের জন্মদিন বলেই এই ফুরফুরে মেজাজ নয়, দলের জয়ে নিজের বিভাগের সেনানীরা বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। সাকিব আল হাসান ও নাসুম আহমেদ মিলে ১২ ওভারে রান খরচা করেছেন ৬৬, উইকেট নিয়েছেন ৪টি। আইরিশদের ৩০.৫ ওভারে অলআউট করে দেওয়ার পথে নাসুমের শিকার ৩ উইকেট, সাকিবের একটি। 

সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটেও স্পিনারদের এমন পারফরম্যান্সে খুশি হেরাথ। লঙ্কান এই কোচ অবশ্য কেবল খুশিই নন, শিষ্যদের নিয়ে গর্বিতও তিনি। বললেন, 'উইকেট বুঝে কান্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে তারা যেভাবে বোলিং করেছে, এতে আমি খুশি এবং গর্বিত। উইকেটে যখন সহায়তা থাকে না, তখন এটা স্পিনারের জন্য চ্যালেঞ্জ। এমন কন্ডিশনে মানিয়ে নিয়ে কীভাবে বোলিং করতে হয়, সেটা জানা জরুরি।'

এটা বলতে বলতে এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির কথা টানলেন হেরাথ, স্পিনারদের কাছে জানিয়ে রাখলেন তার চাওয়ার কথা, 'সামনেই আমাদের বিশ্বকাপ, আমরা জানি না সেখানে আমরা কোন ধরনের উইকেট পাবো। যেকোনো ধরনের উইকেটের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কালকের ম্যাচে উইকেটে স্পিনারদের জন্য সহায়তা ছিল না। কিন্তু আমরা এমন উইকেটে ভালো বল করতে পেরেছি।'

ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে ৬ উইকেট পান তাইজুল ইসলাম। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ঘোষণা করা প্রথম দুই ওয়ানডের স্কোয়াকে তাকে নেওয়া হয়নি, সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম। বিশ্বকাপের কথা মাথায় রেখে স্কোয়াড সমৃদ্ধ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হেরাথ।

বাংলাদেশের স্পিন কোচ বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে তাইজুল ভালো করেছে, এখন আমরা নাসুমকে সুযোগ দিচ্ছি। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা আমাদের স্কোয়াড বড় করতে চাই। আমাদের আক্রমণাত্ম মনোভাব যেন অটুট থাকে, সেটাও নিশ্চিত করতে হবে।' দাপুটে জয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ সোমবার দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচটি সিলেটে বেলা ২টায় শুরু হবে। 

Related Topics

টপ নিউজ

রঙ্গনা হেরাথ / স্পিন কোচ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net