Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
এআই বট বার্ডের ভুল উত্তরে শেয়ার থেকে ১০০ বিলিয়ন ডলার হারালো গুগল 

অফবিট

টিবিএস ডেস্ক
09 February, 2023, 10:15 am
Last modified: 09 February, 2023, 03:40 pm

Related News

  • পোপের সঙ্গে দ্বন্দ্ব, ‘যিশুর’ বেশে ছবি পোস্টের পর এবার প্রকাশ্যে বাইবেল পাঠের ঘোষণা ট্রাম্পের
  • সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • গুগল, মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যপ্রাচ্য অবকাঠামো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?

এআই বট বার্ডের ভুল উত্তরে শেয়ার থেকে ১০০ বিলিয়ন ডলার হারালো গুগল 

টুইটারে সোমবারে প্রকাশিত প্রমোশোনাল ভিডিওটিতে দেখা যায়, বটটিকে জিজ্ঞাসা করা হয়, একজন নয় বছর বয়সী বাচ্চাকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আবিষ্কার সম্পর্কে কী কী জানানো যেতে পারে। 
টিবিএস ডেস্ক
09 February, 2023, 10:15 am
Last modified: 09 February, 2023, 03:40 pm
ছবি: চার্জড রিটেইল

সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে যে তারা এখনো টিকে রয়েছে তা প্রমাণ করতেই নতুন পথ খুঁজছিলো গুগল। তবে এখনো পর্যন্ত এই ইন্টারনেট জায়ান্ট ভুল উত্তরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে মনে হচ্ছে। 

নতুন এআই বট বার্ডের ক্ষমতা প্রদর্শনের জন্য তৈরি করা বিজ্ঞাপনে দেখা যায় বটটি একটি সাধারণ প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। 

এর ফলে গত বুধবার গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের মার্কেট ভ্যালু ৭ শতাংশ কমে যায়, যার ফলে তারা হারিয়েছে ১০০ বিলিয়ন ডলার। 

টুইটারে সোমবারে প্রকাশিত প্রমোশোনাল ভিডিওটিতে দেখা যায়, বটটিকে জিজ্ঞাসা করা হয়, একজন নয় বছর বয়সী বাচ্চাকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আবিষ্কার সম্পর্কে কী কী জানানো যেতে পারে। 

বটটির উত্তর ছিল, টেলিস্কোপটি সৌরজগতের বাইরে ছবি তুলতে সক্ষম প্রথম টেলিস্কোপ। ভুলটি খুব সহজেই জ্যোতির্বিজ্ঞানীদের চোখে পড়ে যায়।  কারণ এই কৃতিত্ব ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ভিএলটি) ২০০৪ সালেই করে দেখিয়েছে। 

নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের একজন ফেলো ক্রিস হ্যারিসন টুইটের রিপ্লাই হিসেবে লেখেন, "বিজ্ঞাপনে দেখানোর আগে কেন এই তথ্যটির ফ্যাক্টচেক করা হয়নি?"

গুগলের অন্যান্য পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করা এই প্রেজেন্টেশনে বার্ডের সক্ষমতা দেখে বিনিয়োগকারীরাও বিহ্বল হয়ে পড়েছেন।

গত বছরের শেষভাগ থেকেই গুগল বেশ চাপের মধ্যে রয়েছে, যখন মাইক্রোসফটের সাহায্যপ্রাপ্ত ওপেনএআই নতুন চ্যাটজিপিটি সফটওয়্যার উন্মোচন করে। খুব দ্রুতই ভাইরাল হয়ে পড়ে বটটি, বিজনেস স্কুলের পরীক্ষা থেকে শুরু করে গানের লিরিক্স রচনা কিংবা বিভিন্ন প্রশ্নের উত্তর, সবকিছুই দারুণভাবে করতে সক্ষম চ্যাটজিপিটি। 

ছবি: ম্যাশেবল

মাইক্রোসফট গত সপ্তাহে তাদের সার্চ ইঞ্জিন বিংয়ের নতুন সংস্করণ আনার ঘোষণা দিয়েছে, যেটি চ্যাটজিপিটি ব্যবহার করবে। দীর্ঘদিন ধরেই গুগলের সার্চ ইঞ্জিনের তুলনায় পিছিয়ে ছিল বিং। 

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এই দৌড় বিনিয়োগকারীদের সমর্থন পেলেও অনেকেই এই প্রযুক্তি নিয়ে বেশি তড়িঘড়ি না করতে সতর্ক করেছেন, যা ভুল ফলাফল কিংবা প্লেজিয়ারিজমের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। 

গুগল বার্ডের এই ভুল সংশোধন করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন গুগলের এক মুখপাত্র। 

গত বছরজুড়ে টেক কোম্পানিগুলো থেকে ব্যাপকহারে কর্মী ছাঁটাইয়ের মধ্যেই গত মাসে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট তাদের ১২ হাজার কর্মীকে ছাঁটাই করেছে, যেটি তাদের বিশ্বজুড়ে থাকা পুরো জনশক্তির ৬ শতাংশ।

সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

বার্ড / চ্যাটজিপিটি / এআই / মাইক্রোসফট / গুগল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • পোপের সঙ্গে দ্বন্দ্ব, ‘যিশুর’ বেশে ছবি পোস্টের পর এবার প্রকাশ্যে বাইবেল পাঠের ঘোষণা ট্রাম্পের
  • সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • গুগল, মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যপ্রাচ্য অবকাঠামো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net