Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
পদোন্নতিতে ডিপ্লোমা বাধ্যতামূলক, মিশ্র প্রতিক্রিয়া ব্যাংকারদের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 February, 2023, 09:40 am
Last modified: 09 February, 2023, 10:20 am

Related News

  • অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা 
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক

পদোন্নতিতে ডিপ্লোমা বাধ্যতামূলক, মিশ্র প্রতিক্রিয়া ব্যাংকারদের

এ নির্দেশনা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
টিবিএস রিপোর্ট
09 February, 2023, 09:40 am
Last modified: 09 February, 2023, 10:20 am

দেশের সকল তফসিলি ব্যাংকের সিনিয়র অফিসার থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সমমানের এক স্তর নিচের ব্যতীত অন্য সকল কর্মকর্তাদের পদোন্নতিতে দুই পর্বের ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এমন সার্কুলারে ব্যাংকারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার ইস্যু করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে, এ নির্দেশনা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত একজন বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের এমন নির্দেশনা অযৌক্তিক। যেমন ধরুন, একজন কর্মকর্তা ২০১৭ সালে ডিপ্লোমা প্রথম পর্ব শেষ করেছেন যদিও তিনি ডিপ্লোমার দ্বিতীয় পর্ব শেষ করেন নি। তার পদোন্নতিতে কোন বাধা ছিল না। আগামী এক-দেড় বছরের মধ্যে তার প্রমোশন হবার কথা। কিন্তু হঠাৎ এ ধরণের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া অযৌক্তিক।" 

সোনালী ব্যাংকের একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) বলেন, "সাধারণত যারা ব্যাংকে চাকরি পায় তারা প্রতিযোগিতা করেই আসে। অনেকে বিশ বছরও চাকরি করেছে; হঠাৎ করে পদোন্নতির জন্য নতুন সার্টিফিকেট অর্জন করতে হবে, যা অযোক্তিক।"

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয় (যেমন: ডাক্তার, প্রকৌশলী ও আইটি প্রফেশন-এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা) এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগকৃত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার মতে, "অনেক কর্মকর্তার সঙ্গে এমডি চেয়ারম্যানের সম্পর্কের ভিত্তিতে কয়েক বছরের মধ্যে পদোন্নতি পেয়ে বড় পোস্টে চলে যায়। যদিও তাদের কাজের গুণগত মান খুবই কম। তাই এমন পদক্ষেপ ভালো হবে বলে আমি মনে করি।" 

কেন্দ্রীয় ব্যাংকের আরেকজন কর্মকর্তা মনে করেন, "কেন্দ্রীয় ব্যাংকের এমন নির্দেশনা কর্মকর্তাদের উপরে এক ধরণের হঠাৎ চাপিয়ে দেয়ার মতো সিদ্ধান্ত। যারা নতুন জয়েন করবেন, শুধু তাদের জন্য এটি প্রযোজ্য হতে পারত।"

তিনি আরও বলেন, "আইবিবির (ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ) সিস্টেমে অনেক গলদ রয়েছে। তারা যে কোর্সগুলো করায় সেগুলোর আরও মানোন্নয়ন করা দরকার।"    
 
Related Topics

টপ নিউজ

পদোন্নতি / ব্যাংকার / কেন্দ্রীয় ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা 
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net