Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
বাংলাদেশ ব্যাংক বেশি দামে ডলার কেনার পর এক দিনে দাম বাড়ল ১.৮ টাকা

অর্থনীতি

তন্ময় মোদক
15 July, 2025, 12:30 pm
Last modified: 15 July, 2025, 12:31 pm

Related News

  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

বাংলাদেশ ব্যাংক বেশি দামে ডলার কেনার পর এক দিনে দাম বাড়ল ১.৮ টাকা

তন্ময় মোদক
15 July, 2025, 12:30 pm
Last modified: 15 July, 2025, 12:31 pm
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর কাছ থেকে বেশি দামে ডলার কিনে কেন্দ্রীয় ব্যাংক মার্কেট ফ্লোর কার্যত তুলে দেওয়ার পর সোমবার এক দিনেই মুদ্রাটির দাম ১.৮ টাকা পর্যন্ত বেড়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে প্রথমবারের মতো ডলার কেনে। এদিন ১২১.৫০ টাকা দরে ১৭১ মিলিয়ন ডলার কেনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের পর বাণিজ্যিক ব্যাংকগুলো সোমবার রেমিট্যান্সের ডলার কেনার ক্ষেত্রে আগের দিনের ১১৯ টাকা থেকে বাড়িয়ে ১২০.৮০ টাকা পর্যন্ত দাম দিয়েছে। 

ব্যাংকাররা বলছেন, গত সপ্তাহে ডলারের দাম প্রায় ৩ টাকা কমে যাওয়ার জেরে নিলামে বেশি দামে ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বেশি রেট দিয়ে ডলার কিনে বাজারে দাম বাড়ানোর সিগন্যাল দেয়।

সোমবার কোনো নিলাম অনুষ্ঠিত হয়নি। তবে বাজারে রোববারের নিলামের প্রভাব ছিল স্পষ্ট, কারণ ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলার কেনার ক্ষেত্রে দর বাড়িয়ে দেয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ টিবিএস-কে বলেন, 'আমরা বাজার থেকে কী পরিমাণ ডলার কিনব, তা এখনও নির্দিষ্ট করিনি। আমরা প্রতিদিন হস্তক্ষেপ করব না—বাজার পরিস্থিতি অনুযায়ী যখন প্রয়োজন মনে করা হবে, তখনই এভাবে অকশনের মাধ্যমে ডলার কিনব।'

একটি বেসরকারি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, কেন্দ্রীয় ব্যাংক যখন বেশি দামে ডলার কেনে, তখন ডলারের বাজার স্বাভাবিকভাবেই ওপরের দিকে ওঠে। তবে অনেকে ভেবেছিল কেন্দ্রীয় ব্যাংক যেহেতু ১২১.৫ টাকা রেটে ডলার কিনেছে, সোমবার ডলারের বাজার ১২১ টাকার ওপরে থাকবে। কিন্তু চাহিদা কম থাকায় বাস্তবে এমনটা ঘটেনি।

আরেকটি বাণিজ্যিক ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলার ছাড়াও রপ্তানি আয়ের ডলার কিনে থাকে। এক্ষেত্রে গত রোববার ব্যাংকগুলো ডলার কেনার গড় দাম ছিল ১২০ টাকার মতো। ওই দিন ব্যাংকগুলো আমদানি বিল মেটানোর জন্য ডলার বিক্রি করেছে ১২১.৫ টাকা রেটে। তবে সোমবার এই গড় ক্রয়মূল্য কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১২০.৫ টাকা থেকে ১২০.৮ টাকা। আর বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১২২ টাকার কাছাকাছি, যা প্রায় ৫০-৮০ পয়সা বেশি।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক নিলামে কিছুটা বেশি রেটে ডলার কিনে বাজারে একটি 'ইন্ডিকেটিভ রেট' দিয়ে দিয়েছে। অর্থাৎ বাজারদর রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেটের (আরইইআর) আশপাশে থাকার কথা। তার প্রভাবেই সোমবার ডলারের দাম কিছুটা বেড়েছে। 

তবে ডলারের বাজার নিয়ে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, আরও কয়েকদিন বাজার পর্যবেক্ষণ করতে হবে।

একটি এক্সচেঞ্জ হাউসের কান্ট্রি হেড টিবিএসকে বলেন, ব্যাংকগুলো এখনও সতর্ক হয়ে ডলার কেনাবেচা করছে। কিছু ব্যাংকের নিট ওপেন পজিশন (এনওপি) 'লং অবস্থায়' আছে। ওইসব ব্যাংক ডলার খুব বেশি কিনছে না। আবার কেন্দ্রীয় ব্যাংক বেশি দামে ডলার কেনার পর থেকে এনওপিতে 'শর্ট অবস্থায়' থাকা ব্যাংকগুলো কিছু ডলার কিনেছে। তবে সবমিলিয়ে চাহিদা এখনও কম।

আরেকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমদানি ঋণপত্র (এলসি) খোলার চাহিদা না থাকায় ডলারের চাহিদাও বাড়ছে না। এছাড়া বর্তমানে বিনিয়োগও হচ্ছে না বললেই চলে। আর বিনিয়োগ না হলে মূলধনী যন্ত্রপাতি, কাঁচামালসহ অনেক আমদানি হয় না। এখন যা আমদানি হচ্ছে, তার একটা বড় অংশই নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য। ভোগ্যপণ্যের আমদানি সাধারণত একটা স্থিতিশীল অবস্থানে থাকে। এছাড়া আগের যেসব ওভারডিউ আমদানি পেমেন্টও পরিশোধ করা হয়ে গেছে। ফলে খুব দ্রুত ডলারের চাহিদা বাড়ার কথা না। 

'অন্যদিকে আমাদের রেমিট্যান্স প্রবাহ অনেক ভালো। রপ্তানি আয়ও ভালো আসছে। সবমিলিয়ে ডলারের সরবরাহ অনেক ভালো। এসব কারণে ব্যাংকগুলোর হাতে এখন ডলারের প্রাপ্যতা বেশি,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

ডলার / ডলারের দাম / কেন্দ্রীয় ব্যাংক / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net