Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
পদোন্নতি-বদলিতে কানাকড়ি লেনদেন হলে তথ্য দিবেন, লাইফ হেল করে দেবো: কৃষি সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2025, 08:55 pm
Last modified: 26 June, 2025, 08:57 pm

Related News

  • পদোন্নতি নিয়ে অন্য ব্যাংকে যেতে ব্যাংকারদের জন্য ডিপ্লোমা ডিগ্রির বাধ্যবাধকতা নেই
  • অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা 
  • কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায় সেজন্যই এবারের গণভোট: আলী রীয়াজ

পদোন্নতি-বদলিতে কানাকড়ি লেনদেন হলে তথ্য দিবেন, লাইফ হেল করে দেবো: কৃষি সচিব

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের (তৃতীয় সংশোধনী) জাতীয় কর্মশালায় কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
26 June, 2025, 08:55 pm
Last modified: 26 June, 2025, 08:57 pm
ছবি: টিবিএস

পদোন্নতি-বদলিতে কানাকড়ি লেনদেন হলে তথ্য দিবেন, লাইফ হেল করে দেবো বলে মন্তব্য করেছেন কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনের প্রতিষ্ঠানগুলোর পদোন্নতি ও বদলিতে কেউ যদি কানাকড়ি লেনদেন করে তাহলে তথ্য দিবেন, তার লাইফ হেল করে দেবো। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। জিরো বলতে একেবারে জিরো।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের (তৃতীয় সংশোধনী) জাতীয় কর্মশালায় কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

কৃষিখাতে পদোন্নতি ও বদলিসহ সকল ধরনের কাজে সচ্ছতা ও যোগ্যতার আলোকে হতে হবে জানিয়ে তিনি বলেন, 'যে লেনদেনের তথ্য দিবেন তাকে ভালো পদোন্নতি দেওয়া হবে। তবে তথ্য হতে হবে উপযুক্ত প্রমাণসহ। যে তথ্য দিবে তার পরিচয় প্রকাশ করা হবে না।

ডেপুটি ডিরেক্টর (ডিডি) পদে পোল করে নিয়োগ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ২০-২৭ ব্যাচের যারা ডিডি হয়নি বা ডিডি হতে ইচ্ছুক তাদেরকে পোল করে নিয়োগ দিবো। তাদেরকে বিভিন্নভাবে অ্যাসেস করা হবে। ঘুরে ঘুরে তদবির করে আর ডিডি হতে হবে না। প্রসেসের মধ্য দিয়ে আসতে হবে। উপজেলা কৃষি অফিসার ও পিডির (প্রজেক্ট ডিরেক্টর) জন্য একই ব্যবস্থা করা হবে।

ডিডি, পিডি কিংবা উপজেলা কৃষি অফিসারদের নিয়োগের সময় ট্রেনিং করতে হবে জানিয়ে তিনি বলেন, ডিডি হওয়ার আগে ১৫ দিনের এক্সটেন্সিভ ট্রেনিং করতে হবে। উপজেলা নির্বাহী অফিসারদের দুই মাসের ট্রেনিং করতে হয়। কৃষি অফিসারদের অন্তত ১৫ দিনের ট্রেনিং করতে হবে। ট্রেনিং না করলে মাঠে গিয়ে তারা বুঝবে কিভাবে?

ডিএইর মহাপরিচালক মো. ছাইফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোওয়ারী, ডিএইর পরিচালক (প্রশাসন ও অর্থ) হাবিবউল্লাহ, হর্টিকালচার উইংয়ের পরিচালক এস এম সোহরাব উদ্দীন।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পটি পরিচালক আব্দুল হালিম।

এসময় আব্দুল হালিম বলেন, প্রকল্পের মাধ্যমে দেশের হর্টিকারচার সেন্টারগুলোতে চারা উৎপাদন দেড় কোটি থেকে পাঁচ কোটিতে উন্নীত করা হয়েছে। প্রকল্পের লক্ষ ছিল পাহাড়ী ও উপকূলীয় অঞ্চলের পতিত জমিকে ফল চাষের আওতায় নিয়ে আসা।

এসময় এ প্রকল্পের কারণে এক দশকে ফলের উৎপাদন ৫০ শতাংশ বেড়েছে বলে জানান।

Related Topics

টপ নিউজ

পদোন্নতি / কৃষি সচিব / ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান / কৃষি মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • পদোন্নতি নিয়ে অন্য ব্যাংকে যেতে ব্যাংকারদের জন্য ডিপ্লোমা ডিগ্রির বাধ্যবাধকতা নেই
  • অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা 
  • কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায় সেজন্যই এবারের গণভোট: আলী রীয়াজ

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net